৬ আগস্ট ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আইইউবিএটিতে উদ্ভাবন ও প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা সম্পন্ন

আইইউবিএটি ক্যাম্পাসে উদ্ভাবন ও প্রযুক্তি প্রতিযোগিতায় অংশ নেন ৩৭০–এর বেশি প্রতিযোগী। ১০ বিভাগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রদর্শিত হয় বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প। বিজয়ীদের পুরস্কৃত করা হয়।.তরুণদের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিগত দক্ষতা, গবেষণা ও উদ্যোক্তা মনোভাব বিকাশে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) উদ্ভাবন ও উদ্যোক্তা কেন্দ্র (আইআইইসি) আয়োজিত ‘উদ্ভাবন প্রতিযোগিতায় ২০২৬’ সম্পন্ন হয়েছে। দুই দিনব্যাপী প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শতাধিক দল এবং ৩৭০ জনের বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন।শনি ও রোববার (১ ও ২ আগস্ট) আইইউবিএটি ক্যাম্পাসে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী ব্যক্তিরা তাঁদের উদ্ভাবনী প্রকল্প, প্রযুক্তিনির্ভর সমাধান, গবেষণালব্ধ ধারণা এবং ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন করেন।.এবারের প্রতিযোগিতায় প্রকল্প প্রদর্শনী, গবেষণা পোস্টার উপস্থাপন, লাইন অনুসরণকারী রোবট, সকার রোবট, রেসিং রোবট, ট্রাস ডিজাইন প্রতিযোগিতা, ভূমিকম্প-সহনশীল কাঠামো নির্মাণ (সিসমিক), সফটওয়্যার উদ্ভাবন প্রতিযোগিতা (হ্যাকাথন), ব্যবসায়িক কেস বিশ্লেষণ এবং উদ্ভাবনী ধারণা উপস্থাপন—এই ১০টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতায় প্রকল্প প্রদর্শনী বিভাগে ‘এগ্রি স্পার্ক’, গবেষণা পোস্টার উপস্থাপনায় ‘সোলার সোলস’, ট্রাস ডিজাইন প্রতিযোগিতায় ‘জেন সিভিল’, ভূমিকম্প-সহনশীল কাঠামো নির্মাণে ‘লিংক স্পেস’, সকার রোবট বিভাগে ‘এএইচ ফাইটার’, লাইন অনুসরণকারী রোবট বিভাগে ‘নেক্সট জেন রোবোটিকস’, রেসিং রোবট প্রতিযোগিতায় ‘এএইচ রোভার’, ব্যবসায়িক কেস বিশ্লেষণে ‘অ্যাসেট ক্লাস’, উদ্ভাবনী ধারণা উপস্থাপনায় ‘সোলার সোল’ এবং সফটওয়্যার উদ্ভাবন (হ্যাকাথন) প্রতিযোগিতায় ‘ওয়েব জারএক্স’ চ্যাম্পিয়ন হয়।.প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ব্যক্তিদের সনদপত্র ও স্মারক উপহার প্রদান করা হয়। বিজয়ী ব্যক্তিদের হাতে সম্মাননা ক্রেস্ট এবং সর্বমোট ৭৫ হাজার টাকা সমমূল্যের পুরস্কার তুলে দেওয়া হয়।আইইউবিএটির উদ্ভাবন ও উদ্যোক্তা কেন্দ্রের (আইআইইসি) পরিচালক নাঈম হোসেন জানান, ‘প্রতিষ্ঠালগ্ন থেকেই আইইউবিএটি গবেষণা, উদ্ভাবন, প্রযুক্তি উন্নয়ন এবং উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শুধু প্রযুক্তিগত দক্ষতাই বৃদ্ধি করে না; বরং নেতৃত্ব, দলগত কাজ, সমস্যা সমাধান এবং উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তোলার সুযোগও সৃষ্টি করে।’.উদ্ভাবন প্রতিযোগিতাটির ধারণা ও পরিকল্পনা প্রণয়ন করেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক আবদুর রব। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ড. মাহামুদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস।অনুষ্ঠানের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবন ও উদ্যোক্তা কেন্দ্রের বার্ষিক মিলনমেলা, প্রাক্তন সদস্যদের পুনর্মিলনী এবং বিদায়ী কার্যনির্বাহী কমিটির সংবর্ধনার আয়োজন করা হয়।আয়োজকরা জানান, এ আয়োজনের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী চিন্তা, গবেষণা, প্রযুক্তির ব্যবহার, সমস্যা সমাধানের সক্ষমতা এবং উদ্যোক্তা সংস্কৃতির বিকাশ ঘটানো।

Source: https://www.prothomalo.com/education/urcgfz96bk

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় দুই বছর পর কলেজে যোগ দিতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ

রাতের খাবার খেয়ে ক্যাম্পের ১০ পুলিশ সদস্য অচেতন, হাসপাতালে ভর্তি

বেশি লাভের আশায় দীর্ঘদিন হিমাগারে, পচা সাড়ে ২২ হাজার মণ আলু এখন গরুর খাবার

৪৫ কিলোমিটার পথ পেরিয়ে বাবার সঙ্গে স্বপ্নের মঞ্চে

রূপায়ণ সিটি ঘুরে গেল আন্তর্জাতিক প্রতিনিধিদল

ক্যানসারে আক্রান্ত গিটারিস্ট ইমরান মারা গেছেন

গাইবান্ধায় ছুটিতে বাড়ি এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশের এসআইয়ের মৃত্যু

উত্তরে ডেঙ্গুর ১০০ ‘হটস্পট’, দক্ষিণে ২৯ ওয়ার্ড ঝুঁকিপূর্ণ, সেগুলো কোনগুলো

৩৬ নিখোঁজ শিশুর লাশ উদ্ধার ৮ মাসে

ঢাকায় রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টি

১০

গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে কেন মরিয়া ট্রাম্প, নেপথ্যে কী

১১

ক্যারিবীয় সাগরে নৌযানে হামলা চালিয়ে ৪ জনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র

১২

রিয়াদে বিকট বিস্ফোরণ, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি

১৩

বিপর্যয়ের কারণ খুঁজতে নেপালের তদন্ত শুরু

১৪

অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আটক কিশোরের বাসা থেকে সেই আইফোন উদ্ধার

১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জাতীয় ছাত্রসভা’র প্রস্তুতি কমিটি প্রকাশ

১৬

নাইকোর বিরুদ্ধে পেট্রোবাংলার ৭৪৬ কোটি টাকা ক্ষতিপূরণের মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

১৭

অপ্রতিম হত্যা: আরেক সন্দেহভাজনকে আটক করেছে এসআরবি

১৮

সড়কের পাশে বা নির্জন স্থানে গাড়ি পার্ক করা যাবে না

১৯

পবিত্র মক্কা-মদিনা আবেগ ও বিশ্বাসের কেন্দ্র, হামলা হলে ঐক্যবদ্ধ প্রতিরোধ: ধর্মমন্ত্রী

২০