ঘরে একটা,আলতা পরা পায়ের ছাপে—আলপনার ছবি আসুক।ঝিঙে তলায়—নরম হাতে,সবুজ পাঞ্জাবিতেকুশিকাটার ফুল আঁকুক!রান্নাঘরে দুপুরবেলাশজনে ডাঁটার ডালের গন্ধ—নিঃশব্দেই ভেসে আসুক!স্কুল মাস্টারির,একটা চাকরি আসুক—দুবেলা দুমুঠো ভাত আসুক।এসব কিছু আসতে গিয়ে,ভরদুপুরে—সে কেবল দুঃখ হয়ে আসে।
Source: https://www.bondhushava.com/writings/srk22gfnzl
মন্তব্য করুন