মঙ্গলবার বিকেলে ঢাকার কিংস অ্যারেনায় কিরগিজ ক্লাব মুরাস ইউনাইটেডকে ১-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ পর্বে পা রেখেছে ফর্টিস। প্রায় ছয় ঘণ্টা পর আজ রাতে একই প্রতিযোগিতায় সিরিয়ার ক্লাব আল ইত্তিহাদ আহলি আলেপ্পোর কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশের আরেক ক্লাব পুলিশ এফসি।
জর্ডানের কিং আবদুল্লাহ স্টেডিয়ামে ম্যাচের প্রথম ৪৫ মিনিটে বল দখলে স্পষ্ট আধিপত্য ছিল আলেপ্পোর। আক্রমণেও ছিল তাঁরা এগিয়ে। যদিও গোল পেতে ৪৪ মিনিট অপেক্ষা করতে হয়েছে। প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগে আলেপ্পোকে উদ্যাপনের উপলক্ষটা এনে দেন দলটির ব্রাজিলিয়ান ডিফেন্ডার জর্ডান রদ্রিগেজ। ৪৪ মিনিটে পুলিশের রক্ষণভাগ ডিঙিয়ে চমৎকার হেডে বল জালে জড়ান তিনি। এই গোলই গড়ে দেয় ম্যাচের ভাগ্য।

Source: https://www.prothomalo.com/sports/football/mznsz9ahqk
মন্তব্য করুন