১৩ আগস্ট ২০২৬, ১:৩১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার সুযোগে সরকার জনগণের ওপর চড়াও হতে পারছে: হাসনাত কাইয়ূম

বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম বলেছেন, বিগত অন্তর্বর্তী সরকারের গুরুতর ব্যর্থতা আর অদূরদর্শিতা এবং প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার না করার সুযোগ কাজে লাগিয়ে বর্তমান বিএনপি সরকার জনগণের ওপর নতুন করে চড়াও হচ্ছে। গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যাশা করেছিল, তা বাস্তবায়িত হয়নি বলেও মনে করেন তিনি।বুধবার বিকেলে রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় হাসনাত কাইয়ূম এ কথা বলেন।‘অভ্যুত্থান-পরবর্তী করণীয় বিষয়ে অন্তর্বর্তী সরকারের নিকট রাষ্ট্র সংস্কার আন্দোলন প্রদত্ত প্রস্তাবনা ও আজকের বাস্তবতা’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে রাষ্ট্র সংস্কার আন্দোলন। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।.আলোচনায় সভায় হাসনাত কাইয়ূম বলেন, দুই বছর আগে রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকে অন্তর্বর্তী সরকারের কাছে রাষ্ট্রের কাঠামোগত রূপান্তর, প্রাতিষ্ঠানিক জবাবদিহি ও জনগণের সার্বভৌমত্ব রক্ষার যে স্পষ্ট রূপরেখা দেওয়া হয়েছিল, তারা তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। সেই অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার ধারাবাহিকতাতেই আজকের বিএনপি সরকার গণরায়কে সম্পূর্ণ অস্বীকার করেছে।রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অরাজকতা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিহীনতা এবং বিভিন্ন দেশের সঙ্গে জনগণের স্বার্থবিরোধী ‘গোলামির চুক্তি’ স্বাক্ষর—সবই সেই পুরোনো স্বৈরাচারী ও মাফিয়াতান্ত্রিক ব্যবস্থারই পরম্পরা।.দেশের জ্বালানি সার্বভৌমত্ব কখনো ছিল না উল্লেখ করে হাসনাত কাইয়ূম বলেন, সেটা অর্জনের চেষ্টা না করে বর্তমান সরকার দেশের জ্বালানি নিরাপত্তাকে চরম ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের রায় দিয়েছিল, তা তো বাস্তবায়ন করা হয়-ই নি, বরং জনগণকে জিম্মি করে বহুজাতিক স্বার্থ ও বিদেশি শক্তির এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে।অভ্যুত্থানের রক্তস্নাত অর্জনকে এভাবে হাতছাড়া হতে দেওয়া যায় না উল্লেখ করে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি বলেন, ‘আমরা দুই বছর আগেই হুঁশিয়ার করেছিলাম যে ইন্টেরিম (অন্তর্বর্তী সরকার) যদি সরকারের জবাবদিহির একটা মডেল দেখাতে না পারে, অভ্যুত্থানের স্পিরিট রক্ষা করা যাবে না। আজকের বাস্তবতা প্রমাণ করছে—সংস্কারের যে লড়াই আমরা শুরু করেছিলাম, রাষ্ট্র ও জনগণের সার্বভৌমত্ব রক্ষায় সেই লড়াই এখন দ্বিগুণ শক্তিতে সম্মিলিতভাবে চালিয়ে যেতে হবে।’রাষ্ট্র সংস্কার আন্দোলনের সিনিয়র সহসভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার।

Source: https://www.prothomalo.com/politics/e2mhxq5e4y

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় গান, কবিতা ও নৃত্যের ছন্দে নবান্ন উৎসব

১

জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে বড় হার

২

যুক্তরাজ্যে কেন শুধু এনসিপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ করছেন আ.লীগের নেতা-কর্মীরা

৩

ডিসেম্বর ঘিরে বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ

৪

প্রায় দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, এক দিনে নিষ্পত্তি তিনটি

৫

মিরপুরে বাসে আগুন, আটক ২

৬

কুমিল্লায় ‘ভালো মেয়র’ খোঁজা নিয়ে এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ

৭

আন্দোলনরতদের দাবিদাওয়া নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় বসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

৮

সরকারি ক্রয়ে যোগ্যতার শর্ত শিথিল করে বিল পাস, স্বজনপ্রীতির সুযোগ দেখছেন বিরোধীরা

৯

বাসদ–মার্ক্সবাদীর ১৩ সদস্যের কমিটি, নতুন সাধারণ সম্পাদক মাসুদ রানা

১০

‘আমি হয়তো আর জীবিত ফিরব না’: নিজের ও স্ত্রীর চিকিৎসা চেয়ে শীর্ষ বিচারপতিদের কাছে ইমরানের খোলা চিঠি

১১

‘এক টাকাও চাঁদা দেব না, মানুষ টাকা দিয়ে খারাপ করেছে’, বললেন ক্ষুব্ধ ব্যবসায়ী

১২

উত্তরা বাংলাদেশ ক্লাবে মাসের পর মাস হাউজি-জুয়ার আসর!

১৩

আন্তর্জাতিক সম্মেলন: জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিতের তাগিদ

১৪

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ পার

১৫

মজুরি বোর্ডের সভা হঠাৎ স্থগিত হলো কেন

১৬

পাওয়ার বাংলাদেশ এক্সপোতে তিনটি বৈশ্বিক এনার্জি ব্র্যান্ড দেখাল এসিআই

১৭

কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে নারীর প্রতি বৈষম্য বাড়াবে

১৮

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

১৯

সরকারের ওপর চাপ বজায় রেখে ভবিষ্যতের প্রস্তুতিতে জামায়াত

২০