১৩ আগস্ট ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের স্বপ্নের মতো শুরু: সফরকারী দলের এমন কিছু আর আছে

সকালটা শুরু হয়েছিল রুটিন এক টস দিয়ে। শেষ হলো এমন এক বিকেলে, যা বাংলাদেশ ক্রিকেটের স্মৃতির ভান্ডারে খোদাই হয়ে গেল। কে ভেবেছিল, বাংলাদেশের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ১৯৮ রানেই অলআউট হবে অস্ট্রেলিয়া? আবার দিন শেষে বাংলাদেশ মাত্র ১ উইকেট হারিয়ে ৯৬ রান তুলে ফেলবে, তাই-বা কে ভেবেছিল? .হাসানের হাত ধরে ডারউইনে বাংলাদেশের উজ্জ্বল দিন.বাংলাদেশের এমন স্বপ্নের দিনের পর আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো সফরকারী দলের প্রথম দিনটা এমন স্বপ্নের মতো গেছে সর্বশেষ কবে?.ইতিহাস ঘাঁটলে এই শতাব্দীতেই এমন উদাহরণ খুঁজে পাওয়া যাবে। তবে প্রথম দিনেই অস্ট্রেলিয়াকে গুটিয়ে দেওয়ার পর ব্যাটিংয়েও ভালো করে দিন শেষ করার উদাহরণ খুব বেশি নেই। ক্রিকেট যাঁরা অনুসরণ করেন গভীরভাবে, তাঁদের স্মৃতিতে এই দিনটা এক লহমায় ফিরিয়ে আনবে ২০১০ সালের বক্সিং ডে টেস্টের সেই সকালকে। .মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অ্যান্ড্রু স্ট্রাউস টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন। ক্রিস ট্রেমলেট আর জেমস অ্যান্ডারসনের তোপে অস্ট্রেলিয়া গুটিয়ে গিয়েছিল মাত্র ৯৮ রানে—মেলবোর্নে তাদের দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ। .তারপর অ্যালিস্টার কুক আর স্ট্রাউস মিলে প্রথম দিনেই তুলে ফেলেন ১৫৭ রান, একটি উইকেটও না হারিয়ে। সেই টেস্ট শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া হেরেছিল ইনিংস ও ১৫৭ রানে।দুটো দিনের মধ্যে মিল শুধু সংখ্যায় নয়—চরিত্রেও। দুবারই প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া বিধ্বস্ত হয়ে দিনের মধ্যে অলআউট, আর প্রতিপক্ষ দল সেই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে গেঁথেছে আত্মবিশ্বাসের প্রথম ইট।.এই শতাব্দীতে এমন উদাহরণ আছে আরও। ২০১৬ হোবার্ট টেস্টে শুরুতে ব্যাট করে অস্ট্রেলিয়া প্রথম দিনেই অলআউট হয়ে গিয়েছিল ৮৫ রানে। ১৭১ রানে ৫ উইকেট হারিয়ে প্রথম দিন শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা। পরে সফরকারীরা ম্যাচটা জিতেছিল ইনিংস ও ৮০ রানে।চার বছর পর ২০২০ সালে মেলবোর্নে ভারতের বিপক্ষে ব্যাট করতে নেমে প্রথম দিনেই অস্ট্রেলিয়া অলআউট হয়ে যায় ১৯৫ রানে। ৩৬ রানে ১ উইকেট হারিয়ে দিন শেষ করেছিল ভারত। পরে ভারত ম্যাচটা জিতেছিল ৮ উইকেটে।বাংলাদেশ আপাতত ইংল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকা থেকে প্রেরণা নিতে পারে। এই দলগুলো শুধু শুরুটাই নয়, শেষটাও ভালো করেছিল। আর কে না জানে, শেষ ভালো যার, সব ভালো তার!

Source: https://www.prothomalo.com/sports/cricket/9mxas5ktpn

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৃশ্যশিল্পে শব্দের শরীর

১

জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হবেন

২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় গান, কবিতা ও নৃত্যের ছন্দে নবান্ন উৎসব

৩

জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে বড় হার

৪

যুক্তরাজ্যে কেন শুধু এনসিপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ করছেন আ.লীগের নেতা-কর্মীরা

৫

ডিসেম্বর ঘিরে বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ

৬

প্রায় দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, এক দিনে নিষ্পত্তি তিনটি

৭

মিরপুরে বাসে আগুন, আটক ২

৮

কুমিল্লায় ‘ভালো মেয়র’ খোঁজা নিয়ে এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ

৯

আন্দোলনরতদের দাবিদাওয়া নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় বসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

১০

সরকারি ক্রয়ে যোগ্যতার শর্ত শিথিল করে বিল পাস, স্বজনপ্রীতির সুযোগ দেখছেন বিরোধীরা

১১

বাসদ–মার্ক্সবাদীর ১৩ সদস্যের কমিটি, নতুন সাধারণ সম্পাদক মাসুদ রানা

১২

‘আমি হয়তো আর জীবিত ফিরব না’: নিজের ও স্ত্রীর চিকিৎসা চেয়ে শীর্ষ বিচারপতিদের কাছে ইমরানের খোলা চিঠি

১৩

‘এক টাকাও চাঁদা দেব না, মানুষ টাকা দিয়ে খারাপ করেছে’, বললেন ক্ষুব্ধ ব্যবসায়ী

১৪

উত্তরা বাংলাদেশ ক্লাবে মাসের পর মাস হাউজি-জুয়ার আসর!

১৫

আন্তর্জাতিক সম্মেলন: জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিতের তাগিদ

১৬

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ পার

১৭

মজুরি বোর্ডের সভা হঠাৎ স্থগিত হলো কেন

১৮

পাওয়ার বাংলাদেশ এক্সপোতে তিনটি বৈশ্বিক এনার্জি ব্র্যান্ড দেখাল এসিআই

১৯

কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে নারীর প্রতি বৈষম্য বাড়াবে

২০