১৩ আগস্ট ২০২৬, ৮:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আমদানির সব নিয়ম এখন এক প্রজ্ঞাপনে, কী সুবিধা হবে

আমদানি করতে কীভাবে ঋণপত্র (এলসি) খুলতে হবে, কোন পদ্ধতিতে বিদেশে অর্থ পাঠানো যাবে, আর কী কী কাগজপত্র জমা দিতে হবে—এসব বিষয়ে বিভিন্ন সময়ে দেওয়া নির্দেশনা এক জায়গায় এনেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক আজ বৃহস্পতিবার এ–সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করেছে। মনে রাখতে হবে, এটি মূলত নতুন কোনো সুবিধা বা বিধিনিষেধ নয়। গত এক বছরে আমদানি ও বৈদেশিক মুদ্রা লেনদেন নিয়ে জারি করা নির্দেশনাগুলো একসঙ্গে করে হালনাগাদ করা হয়েছে। ফলে ব্যাংক ও আমদানিকারকদের এখন আর আলাদা আলাদা প্রজ্ঞাপন খুঁজতে হবে না।.কী পাওয়া যাবেনতুন প্রজ্ঞাপনে ঋণপত্র (এলসি) খোলা, অনলাইনে তথ্য দেওয়া, অগ্রিম অর্থ পাঠানো, আমদানির প্রমাণ হিসেবে বিল অব এন্ট্রি জমা, বিদেশি সরবরাহকারী বা ক্রেতার কাছ থেকে ঋণ নেওয়া ও আমদানির বকেয়া পরিশোধের নিয়ম রয়েছে। রপ্তানিকারকদের কাঁচামাল আমদানিতে ব্যবহৃত ব্যাক–টু–ব্যাক ঋণপত্রের বিধানও আছে।এ ছাড়া ডিজিটাল মাধ্যমে আমদানির কাগজপত্র যাচাই, প্রচলিত ব্যাংকঋণের বাইরে বিকল্প বাণিজ্য অর্থায়ন ও রপ্তানি আয় থেকে আমদানি ব্যয় পরিশোধের নিয়ম অন্তর্ভুক্ত হয়েছে। বিশেষ অর্থনৈতিক ও মুক্ত বাণিজ্য অঞ্চলের আমদানি এবং সোনা, রুপা, অলংকার ও বিদেশি মুদ্রার নোট আমদানির বিধানগুলো নতুন প্রজ্ঞাপনে আছে।.মনে রাখতে হবেপ্রজ্ঞাপন জারির পর আমদানি বিষয়ে আগের নির্দেশনাগুলো আলাদাভাবে কার্যকর থাকবে না। নতুন প্রজ্ঞাপন অনুসরণ করতে হবে। তবে আমদানির তথ্য বাংলাদেশ ব্যাংককে জানানোর বা রিপোর্ট করার আগের নিয়ম বহাল থাকবে।বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭–এর আওতায় জারি করা নির্দেশনাগুলো আজ থেকে এক বছর কার্যকর থাকবে। এ সময়ে নতুন কোনো নির্দেশনা জারি হলে সেটিও এর সঙ্গে মিলিয়ে অনুসরণ করতে হবে।ব্যবসায়ীরা বলছেন, সব নিয়ম এক জায়গায় থাকায় ব্যাংক ও আমদানিকারকদের কাজ কিছুটা সহজ হবে। ডিজিটাল কাগজপত্র ও বিকল্প অর্থায়নের সুযোগ অন্তর্ভুক্ত হওয়াও ইতিবাচক। তবে এর সুফল পেতে ব্যাংকের ডিজিটাল ব্যবস্থা উন্নত করা এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও আমদানিকারকদের নতুন নিয়ম সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন।

Source: https://www.prothomalo.com/business/bank/ren3limoqg

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হারের মুখ থেকে পয়েন্ট কাড়ল আর্সেনাল

১

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ঢাবির মুজিব হলের পকেট গেট খুলে দিল প্রশাসন

২

এমবাপ্পের পেনাল্টি মিসের পর এস্পির ‘গোল্ডেন গোলে’ জিতল রিয়াল

৩

নড়াইলের বেন্দারচর গ্রামে যা দেখা গেল

৪

কোনো সুসংবাদ পেলে নবীজি যে দুটি কাজ করতেন

৫

ফরাসি অপেরার সঙ্গে বাংলা অপেরা সুরের সম্মিলনে মুখর সন্ধ্যা

৬

ক্ষমতাকেন্দ্রিক সহিংস রাজনীতি মানুষকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে: সিপিবি

৭

এক বছরের বেশি সময় পরে ২ লাখ টাকার নিচে নামল সোনার ভরির দাম

৮

আয়রনম্যান মালয়েশিয়ায় আরাফাতসহ বাংলাদেশের ১৩ জন সফল

৯

‘আওয়ামী লীগের ক্ষুদ্র পরিসরে প্রত্যাবর্তনের জন্য দায়ী এমপি প্রার্থীরা’

১০

বিয়ে হওয়ার কথা ডিসেম্বরে, সেই খবর জেনে কোপানো হয় নূপুরকে, এখন আইসিইউতে জীবনযুদ্ধ

১১

সেরা অভিনেতা রণবীর, অভিনেত্রী অনীত পাড্ডা,সেরা সিনেমা কোনটি

১২

রাজনীতিতে ফিরতে হলে রাজনৈতিক আচরণ করতে হবে, আওয়ামী লীগকে হাসনাত কাইয়ূম

১৩

পোলট্রি শিল্প খাতে এত বেশি করভার বাস্তবসম্মত নয়

১৪

চাকরি-মুনাফার অনলাইন ফাঁদে যেভাবে খোয়ালেন টাকা

১৫

নিখোঁজের তিন দিন পর পুকুরে মিলল এজেন্ট ব্যাংক উদ্যোক্তার লাশ

১৬

পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম

১৭

কথা ছিল মালয়েশিয়া নেওয়ার, চার দিন সাগরে ঘুরিয়ে কক্সবাজার সৈকতে নামিয়ে পালায় দালাল চক্র

১৮

ছয় মাসের জন্য কার হাতে যাচ্ছে সিসিটি

১৯

যুদ্ধ বন্ধে সমঝোতা চায় ইরান, প্রস্তাব মানতে নারাজ ট্রাম্প

২০