১৩ আগস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ড্রাইভিং টেস্ট দেওয়ার পর সড়ক নিরাপত্তা নিয়ে নিজের ভাবনা জানালেন জাইমা রহমান

বাংলাদেশে গাড়ি চালানোর অনুমতি পেতে প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সম্প্রতি ‘ড্রাইভিং টেস্ট’ দিয়েছেন। এই প্রেক্ষাপটে তিনি দেশের সড়ক ব্যবহারের সামগ্রিক অভিজ্ঞতা, সড়ক শৃঙ্খলা–নিয়ন্ত্রণের চলমান আইন–ব্যবস্থা নিয়ে তাঁর ভাবনা তুলে ধরেছেন। জাইমা রহমানের ফেসবুক স্ট্যাটাসে সড়ক নিরাপত্তার পাশাপাশি বিদ্যমান নানা সমস্যা–অনিয়ম–জটিলতার প্রসঙ্গেও উঠে এসেছে। এ সংক্রান্ত নানা প্রশ্ন তুলে তিনি বলেছেন, সড়ক নিরাপত্তা কেবল গাড়ি, লাইসেন্স আর শাস্তির বিষয় হতে পারে না। এটি হতে হবে সেই মানুষগুলোকে ঘিরে, যাঁরা প্রতিদিন পথ চলেন। গতকাল বুধবার সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে জাইমা রহমান এসব কথা বলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পরিবর্তন যদি আমরা সত্যিই চাই, তাহলে আমাদের ভাবনার কাঠামোটাই নতুন করে সাজাতে হবে।’.স্ট্যাটাসে লন্ডনে ড্রাইভিং টেস্ট ও দেশে ড্রাইভিং টেস্ট দেওয়ার অভিজ্ঞতা জানান জাইমা রহমান। দেশে পরীক্ষা দিতে গিয়ে কেবল ড্রাইভিং টেস্ট বা লাইসেন্স নিয়ে ভাবেননি বলে জানান জাইমা। তিনি সড়ক ব্যবহারের সামগ্রিক অভিজ্ঞতা নিয়ে, আর সেই সড়ক নিয়ন্ত্রণের জন্য তৈরি ব্যবস্থাগুলোর সঙ্গে সম্পর্ক নিয়ে ভেবেছেন বলে জানান।পথচারী হিসেবে পর্যাপ্ত ক্রসিং ছাড়াই দ্রুতগতির সড়ক পার হওয়া, দখল হয়ে যাওয়া ফুটপাত ধরে হাঁটা, নিয়ম না মেনে চলা বাস, মোটরসাইকেল, রিকশা ও প্রাইভেট কারের ভিড়ের মধ্য দিয়ে যাওয়ার বিড়ম্বনার কথাও উঠে এসেছে জাইমার স্ট্যাটাসে। স্ট্যাটাসে যাত্রী হিসেবে ও চালক হিসেবে একজন কী পরিস্থিতির সম্মুখীন হন সেটিরও বর্ণনা দিয়েছেন জাইমা রহমান। .জাইমা রহমান তাঁর স্ট্যাটাসে আরও জানান, সড়ক নিরাপত্তা কেবল গাড়ি, লাইসেন্স আর শাস্তির বিষয় হতে পারে না। যারা পথ চলেন তাঁদের ঘিরেই নিরাপত্তার বিষয়টি বিবেচনা করার ওপর জোর দেন তিনি। পরিবর্তন আনতে হলে ভাবনার কাঠামো নতুন করে সাজানোর কথা বলেছেন জাইমা।

Source: https://www.prothomalo.com/bangladesh/jpqbiro07d

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতি-হয়রানির অভিযোগে ভূমি অফিসে তালা দেওয়ার হুঁশিয়ারি বিএনপি নেতা জাহেদ চৌধুরীর

১

গুলশান-বনানীর পাঠকদের হাতের নাগালে বইয়ের সম্ভার

২

অ্যান্ডারসনকে ‘অসম্মান’ করেছে ল্যাঙ্কশায়ার

৩

যে সঞ্চয়পত্র সবাই কিনতে পারেন

৪

সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর

৫

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, এমপির আত্মীয়স্বজন পেয়েছেন ডিলারশিপ

৬

এখনই কেন দূরে তাকাচ্ছেন না নাজমুল

৭

হাতে ব্যালন ডি’অর, মাথায় ব্যবসার বুদ্ধি—যেভাবে দুই ভুবনের ‘রাজা’ কেইন

৮

পদুচেরি উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, পূর্ব ভারতে ভারী বৃষ্টি

৯

বাসায় ঢুকে দম্পতিকে মারধর ও কুপিয়ে জখমের অভিযোগ, মামলা নেয়নি পুলিশ

১০

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন জাপানের প্রধানমন্ত্রী

১১

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন জাপানের প্রধানমন্ত্রী

১২

ইসরায়েলের নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট

১৩

ইসরায়েলের নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট

১৪

নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার দুজন কারাগারে

১৫

নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার দুজন কারাগারে

১৬

বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদ, যন্ত্রাংশ ও দুটি গাড়ি নিয়ে গেলেন শেকৃবির শিক্ষার্থীরা

১৭

বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদ, যন্ত্রাংশ ও দুটি গাড়ি নিয়ে গেলেন শেকৃবির শিক্ষার্থীরা

১৮

জীবনানন্দের স্মরণে ভার্চ্যুয়াল পাঠচক্র

১৯

জীবনানন্দের স্মরণে ভার্চ্যুয়াল পাঠচক্র

২০