রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের প্রয়াণদিবসে তাঁর স্মরণে ভার্চ্যুয়ালি পাঠচক্রের আসর করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ২২ অক্টোবর এটি অনুষ্ঠিত হয়।
যুগ্ম সাধারণ সম্পাদক মাহিন ফয়সাল বলেন, ‘জীবনানন্দ দাশের সাহিত্যকর্ম মানে আমরা অনেকে শুধু কবিতা বুঝি, কিন্তু তিনি এর বাইরেও লেখালেখি করেছেন।’
রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের প্রয়াণদিবসে তাঁর স্মরণে ভার্চ্যুয়ালি পাঠচক্রের আসর করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ২২ অক্টোবর এটি অনুষ্ঠিত হয়।
সাংগঠনিক সম্পাদক সাইফ উদ্দিনের সঞ্চালনায় পাঠচক্রে কবির প্রতি বন্ধুদের ভাবনা, তাঁর সাহিত্যকর্ম ও জীবনাদর্শ নিয়ে আলোচনা ও বিশ্লেষণ করা হয়। সঞ্চালক বলেন, ‘আমার মনে হয়, কুসুমকুমারী দাশের লেখা “আদর্শ ছেলে” কবিতার সেই আদর্শ ছেলেটিই জীবনানন্দ দাশ। তিনি ছিলেন খুব চুপচাপ স্বভাবের এবং কাজের বেলায় বেশ পটু।’
এ সময় সাইফ উদ্দিন বনলতা সেন চরিত্রটি নিয়েও বিশ্লেষণ করেন এবং মতামত তুলে ধরেন।
যুগ্ম সাধারণ সম্পাদক মাহিন ফয়সাল বলেন, ‘জীবনানন্দ দাশের সাহিত্যকর্ম মানে আমরা অনেকে শুধু কবিতা বুঝি, কিন্তু তিনি এর বাইরেও লেখালেখি করেছেন।’
Source: https://www.bondhushava.com/activities/yy4g10rtir
মন্তব্য করুন