২৯ অক্টোবর ২০২৬, ৫:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাল্যবিবাহ ও সাইবার বুলিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন বন্ধুরা

বাল্যবিবাহ, ইভ টিজিং ও সাইবার বুলিং প্রতিরোধের পাশাপাশি ব্যক্তিগত পরিচ্ছন্নতা, মাসিককালীন স্বাস্থ্যবিধি ও মানসম্মত শিক্ষার গুরুত্ব তুলে ধরে নওগাঁর ভীমপুর বালিকা উচ্চবিদ্যালয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা শেষে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ, স্যানিটারি সামগ্রী ও বিভিন্ন ধরনের নাশতা বিতরণ করা হয়।প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’–এর অংশ হিসেবে নওগাঁ বন্ধুসভার উদ্যোগে ২৫ অক্টোবর এ সভার আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ ও ইভ টিজিং শিক্ষার্থীদের স্বাভাবিক বিকাশ এবং শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলে। একইভাবে সাইবার বুলিংয়ের শিকার হলে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে। এসব সমস্যা মোকাবিলায় শিক্ষার্থীদের সচেতন হওয়া, নিজেদের অধিকার সম্পর্কে জানা এবং প্রয়োজনে আইনি সহায়তা নেওয়া জরুরি।.বক্তারা শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও মাসিককালীন স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। কোনো ধরনের হয়রানি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হলে বিষয়টি গোপন না রেখে বিশ্বস্ত অভিভাবক ও শিক্ষকদের জানাতে বলেন তাঁরা। পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং মানসম্মত শিক্ষার সুযোগ তৈরিতে সংশ্লিষ্ট সবার ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।নওগাঁ বন্ধুসভার সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক সানম সাব্বির, অর্থ সম্পাদক নাফিছ আরা, কার্যনির্বাহী সদস্য খালেকুজ্জামান আনসারী, রাবেয়া আফরোজ ও আতাউর রহমান। এ ছাড়া বন্ধু শাহিনা আক্তার, মাহফুজা খাতুন, সাথী ইসলাম, মোসাদ্দেক হোসেন, নজরুল ইসলাম ও তোফাজ্জল হোসেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অহিদুল ইসলামসহ অন্য শিক্ষকেরা উপস্থিত ছিলেন।আলোচনা শেষে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ, স্যানিটারি সামগ্রী ও বিভিন্ন ধরনের নাশতা বিতরণ করা হয়।সভাপতি, নওগাঁ বন্ধুসভা

Source: https://www.bondhushava.com/activities/pyjuzofx76

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ বছর পর সার্জেন্ট পদে ৮৪ ও এসআই পদে ১৬২ জন যোগ দিচ্ছেন

১

বাল্যবিবাহ ও সাইবার বুলিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন বন্ধুরা

২

বিদায়, জান্থি!

৩

জলবায়ু অর্থায়ন প্রয়োজনের তুলনায় সামান্য

৪

বিধান পরিষদ নির্বাচন বিজেপি ও কংগ্রেসকে চিন্তায় ফেলে দিল

৫

সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে আগারগাঁওয়ে সড়ক অবরোধ শেকৃবির শিক্ষার্থীদের

৬

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে চাকরি, পদ ১১

৭

দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা

৮

রাষ্ট্র যখন তার স্রষ্টাদের সম্মান জানাতে সংকটে পড়ে

৯

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

১০

আলভারেজ না পাজ—আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার

১১

ছিনতাইকারীর কবলে এক রাত

১২

মা-বাবাকে নামাজের দাওয়াত যেভাবে দেবেন

১৩

আরব দলগুলোর রেকর্ড সাফল্যের পর ‘ভোট চুরির’ অভিযোগ নেতানিয়াহুর দলের

১৪

নির্যাতনের কথা জানাতে গভীর রাতে বাবাকে ভিডিও কল, সংযোগ বিচ্ছিন্ন, বাসায় গিয়ে পেলেন মৃত্যুর খবর

১৫

নেতানিয়াহুকে সরাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের ডাক গোলানের

১৬

বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক

১৭

পুলিশে সরাসরি এসআই নিয়োগ হবে ৪ হাজার, ৪০০-৫০০ এএসপি নিতে হবে বিশেষ বিসিএস

১৮

ইরানে স্বর্ণপামজয়ী নির্মাতাকে পাঁচ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

১৯

নির্বাচনের আগের দিন বিএনপি ও জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

২০