১৪ আগস্ট ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জীবন ও মৃত্যু হলো আল্লাহর আনুগত্যের পরীক্ষা

ইহলোকে জন্ম ও জীবন যেমন বাস্তবতা, তেমনি মৃত্যু ও পরলোকান্তরও মানবজীবনের নিশ্চিত সত্য। আল্লাহ–তাআলা আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। কোরআনুল কারিমে বলা হয়েছে, ‘প্রাচুর্যময় তিনি, যিনি সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু, যাতে তিনি তোমাদের পরীক্ষা করেন, তোমাদের মধ্যে কে কর্মে উত্তম।’ (সুরা-৬৭ মুলক, আয়াত: ২)যারা জীবন ও মৃত্যুর রহস্য অনুধাবনে ব্যর্থ হন এবং সৃষ্টিকর্তাকে অস্বীকার করেন, তাদের উদ্দেশে আল্লাহ–তাআলা বলেন, ‘তোমরা কীভাবে আল্লাহকে অস্বীকার করো? অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ, অতঃপর তিনি তোমাদের জীবন দান করেছেন, তারপর তিনি তোমাদের মৃত্যু দেবেন, পুনরায় জীবন দান করবেন এবং অবশেষে তাঁরই কাছে তোমাদের ফিরিয়ে নেওয়া হবে।’ (সুরা-২ বাকারা, আয়াত: ২৮).জীবন ও মৃত্যুর একমাত্র মালিক আল্লাহ জাল্লা শানুহু। কোরআন মাজিদে বলা হয়েছে, ‘তিনিই জীবন দান করেন এবং তিনিই মৃত্যু ঘটান, রাত ও দিনের আবর্তনও তাঁরই নিয়ন্ত্রণে।’ (সুরা-২৩ মুমিনুন, আয়াত: ৮০) পুনরুত্থান সম্পর্কে আল্লাহ–তাআলা বলেন, ‘হে রাসুল, আপনি বলুন, যিনি প্রথমবার তাদের সৃষ্টি করেছেন, তিনিই তাদের পুনরায় জীবিত করবেন। আর তিনি সব সৃষ্টি সম্পর্কে সম্যক অবগত।’ (সুরা-৩৬ ইয়াছিন, আয়াত: ৭৯).অহংকারমুক্ত জীবন সফলতার সহায়ক। অন্যদিকে অহংকার মানবজীবনে পতনের কারণ। মানুষের জীবন আল্লাহর অসংখ্য নিয়ামতে পরিপূর্ণ। যারা নিয়ামত পেয়ে অহংকারী হয়ে ওঠেন, তাদের ধ্বংস অনিবার্য।.এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পুনরুত্থান অস্বীকারকারীদের ভ্রান্ত ধারণা খণ্ডন করেছেন। যারা পুনরুত্থানকে অসম্ভব মনে করতেন, তাদের উদ্দেশে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ‘যিনি প্রথমবার মানুষকে অস্তিত্বহীন অবস্থা থেকে অস্তিত্বে এনেছেন, তাঁর জন্য মৃত্যুর পর পুনরায় জীবিত করা মোটেও কঠিন নয়। বরং প্রথম সৃষ্টি এবং পুনঃসৃষ্টি—উভয়ই তাঁর অসীম ক্ষমতার বহিঃপ্রকাশ।’ (তাফসিরুল ওয়াসিত, খণ্ড ৩, পৃষ্ঠা ৩৯২; মাজমাউল বুহুসিল ইসলামিয়া, আল আজহার, মিসর, ১৯৯২)মানুষের জীবনের শুরু রুহের জগতে। আর আমাদের গন্তব্য পরকাল বা আখিরাত। সেখানে আমরা দুনিয়ার জীবনের কর্মফল লাভ করব। আল্লাহর সন্তুষ্টি অর্জনই ইবাদতের উদ্দেশ্য। ইবাদত মানে আনুগত্য; অর্থাৎ আল্লাহর আদেশ-নিষেধ মেনে চলা।.আল্লাহর কাছে সর্বোত্তম আমলকারী সেই ব্যক্তি, যার অন্তরে তাকওয়া আছে। যিনি নিজেকে পাপ থেকে বাঁচিয়ে রাখেন এবং আল্লাহর আনুগত্যে আন্তরিকভাবে সচেষ্ট থাকেন। রাসুলে কারিম (সা.) বলেন, ‘তুমি আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকো, তাহলে তুমি মানুষের মধ্যে সবচেয়ে বড় ইবাদতকারী হতে পারবে।’ (সুনানে তিরমিজি, ২৩০৫)ইবাদত বা আমল কবুল হওয়ার পূর্বশর্ত হলো ইমান ও ইখলাস। নবীজি (সা.) বলেন, ‘তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে।’ (বায়হাকি, শুআবুল ইমান, খণ্ড ৫, পৃষ্ঠা ২৩৩৭)মৃত্যু হলো পরকালীন জীবনে প্রবেশের পথ। ক্ষণস্থায়ী দুনিয়ার জীবন থেকে চিরস্থায়ী আখিরাতের জীবনে যাওয়ার সেতুবন্ধ হলো মৃত্যু। মৃত্যুর পর থেকে কিয়ামতের পূর্ব পর্যন্ত সময়কে বলা হয় বারজাখের জীবন। কিয়ামতের পর শুরু হবে আখিরাতের চিরস্থায়ী জীবন।আল্লাহ সব মানুষকে পুনরুত্থিত করবেন এবং প্রত্যেককে তাঁর কৃতকর্মের হিসাব দিতে হবে। সেদিন কারও বংশগৌরব, জাত-কৌলীন্য, পদমর্যাদা, ধনসম্পদ, ক্ষমতা, প্রভাব বা প্রতিপত্তি কোনো কাজে আসবে না। উপকারে আসবে শুধু বিশুদ্ধ বিশ্বাস ও সৎকর্ম।.যাঁরা আল্লাহর নির্দেশ মেনে জীবন পরিচালনা করেছেন, তাঁদের জন্য থাকবে চিরশান্তির নিবাস জান্নাত। আর যাঁরা অবাধ্যতা ও পাপাচারে জীবন অতিবাহিত করেছেন, তাঁদের জন্য থাকবে জাহান্নামের কঠিন শাস্তি।আল্লাহ–তাআলা বলেন, ‘প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর কিয়ামতের দিন তোমাদের কর্মফল পূর্ণরূপে প্রদান করা হবে। অতঃপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সে-ই প্রকৃত সফলকাম। আর দুনিয়ার জীবন তো প্রতারণার সামগ্রী ছাড়া আর কিছুই নয়।’ (সুরা-৩ আলে ইমরান, আয়াত: ১৮৫)তাই আমাদের আমৃত্যু আল্লাহর ইবাদত ও আনুগত্যে জীবন কাটাতে হবে। আল্লাহ–তাআলা বলেন, ‘তোমরা আল্লাহর ইবাদত করো, নিশ্চিত বিশ্বাস বা মৃত্যু আসা পর্যন্ত।’ (সুরা-১৫ হিজর, আয়াত: ৯৯)অহংকারমুক্ত জীবন সফলতার সহায়ক। অন্যদিকে অহংকার মানবজীবনে পতনের কারণ। মানুষের জীবন আল্লাহর অসংখ্য নিয়ামতে পরিপূর্ণ। যারা নিয়ামত পেয়ে অহংকারী হয়ে ওঠেন, তাদের ধ্বংস অনিবার্য।অধ্যক্ষ মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনীসিনিয়র যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি; সহকারী অধ্যাপক, আহ্ছানিয়া ইনস্টিটিউট অব সুফিজমsmusmangonee@gmail.com

Source: https://www.prothomalo.com/opinion/column/7fvwwe85ta

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র যখন তার স্রষ্টাদের সম্মান জানাতে সংকটে পড়ে

১

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

২

আলভারেজ না পাজ—আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার

৩

ছিনতাইকারীর কবলে এক রাত

৪

মা-বাবাকে নামাজের দাওয়াত যেভাবে দেবেন

৫

আরব দলগুলোর রেকর্ড সাফল্যের পর ‘ভোট চুরির’ অভিযোগ নেতানিয়াহুর দলের

৬

নির্যাতনের কথা জানাতে গভীর রাতে বাবাকে ভিডিও কল, সংযোগ বিচ্ছিন্ন, বাসায় গিয়ে পেলেন মৃত্যুর খবর

৭

নেতানিয়াহুকে সরাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের ডাক গোলানের

৮

বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক

৯

পুলিশে সরাসরি এসআই নিয়োগ হবে ৪ হাজার, ৪০০-৫০০ এএসপি নিতে হবে বিশেষ বিসিএস

১০

ইরানে স্বর্ণপামজয়ী নির্মাতাকে পাঁচ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

১১

নির্বাচনের আগের দিন বিএনপি ও জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

১২

চার জুটির চার রকম প্রেম, তিন নতুন মুখের অভিষেক

১৩

বেশি বেতনে চীনে চাকরির প্রলোভন, পাচারের জন্য আটকে রেখে ১২ নারীকে নির্যাতন

১৪

ইসরায়েলে ভোট গণনা: নাটকীয়তা বাড়ছে

১৫

ইসির পরীক্ষা হবে আগামীকাল: ১১–দলীয় ঐক্য

১৬

দুই পা হারানো সাখাওয়াতের হাতে হুইলচেয়ার, ঘরে এক মাসের বাজার

১৭

গুলির শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখেন রক্তে বুক ভিজে যাচ্ছে স্বামীর, হাসপাতালে নিতে নিতে শেষ

১৮

বিজ্ঞান প্রাণহীন বিষয় নয়, বিজ্ঞান থেকে মানবিকতা বিচ্ছিন্ন করা যায় না

১৯

ধীরে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

২০