পোল্যান্ডের দক্ষিণ-পূর্বে অবস্থিত লুবেনিয়া অঞ্চলের বাসিন্দা এবং দুর্ঘটনায় বেঁচে ফেরা যাত্রী হেলেনা তলুচেক হাসপাতালের বিছানায় শুয়ে জানান, তিনি পোল্যান্ডে তাঁর এক বন্ধুর সঙ্গে ফোনে কথা বলছিলেন। এমন সময় বাসটি হঠাৎ উল্টে যায় এবং গড়াতে থাকে। দুর্ঘটনায় তাঁর পাঁজর ভেঙে গেছে এবং কাঁধ ও মেরুদণ্ডে গুরুতর আঘাত পেয়েছেন। মাথায় আঘাত পেলেও দুর্ঘটনার কিছু স্মৃতি তাঁর মনে আছে।
হেলেনা বলেন, ‘বাসের সব আসন উপড়ে গিয়েছিল। মানুষ সিটের নিচে চাপা পড়েছিল এবং সবাই বাঁচার জন্য চিৎকার করছিল।’ তিনি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া দুই যাত্রীকে টেনে বের করেন এবং নিজের হাত দিয়ে কোনোমতে ধ্বংসস্তূপ খুঁড়ে বাস থেকে বের হন। অচেতন হওয়ার আগে হেলেনা তাঁর বোনকেও টেনে বের করতে পেরেছিলেন। তিনি আরও বলেন, ‘যখন আমি পেছনে তাকালাম…বাসের ভেতরের অবস্থা যে কী ভয়াবহ ছিল, তা কল্পনাও করা যায় না।’

Source: https://www.prothomalo.com/world/europe/i5amwt74fl
মন্তব্য করুন