১২ নভেম্বর ২০২৬, ২:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু

যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার দারচিয়েভ আকস্মিকভাবে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার তাঁর আকস্মিক মৃত্যুর খবর নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে তিনি মাত্র দেড় বছর দায়িত্ব পালন করেছেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় দারচিয়েভকে ‘অসাধারণ কূটনীতিক, অভিজ্ঞ নেতা ও সদয় সহকর্মী’ হিসেবে উল্লেখ করেছে। দারচিয়েভকে ২০২৫ সালের মার্চে যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তাঁর মৃত্যুর বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি মস্কো।.এর আগে ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত কানাডায় রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন দারচিয়েভ।ইউক্রেনে রাশিয়ার হামলাকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলোর সঙ্গে মস্কোর বিরোধ চলছিল। এমন পরিস্থিতির মধ্যে গত বছর তাঁকে ওয়াশিংটনে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেন।.রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্কের বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন দারচিয়েভ। ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগের পরিচালক ছিলেন।ইউক্রেনে ২০২২ সালে অভিযান শুরুর পর রাশিয়ার এই পদক্ষেপকে ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ বলে উল্লেখ করেছিলেন দারচিয়েভ।

Source: https://www.prothomalo.com/world/europe/n64k6j6jzj

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদকে গ্রেপ্তারের কারণ সম্পর্কে যা জানা গেল

১

যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু

২

লি চ্যাং ডংয়ের সঙ্গে ১৯ বছর পর জিওন

৩

কোনো দেশের এজেন্সির সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই: সংসদে শফিকুর রহমান

৪

গাছে ঝুলছিল যুবকের মরদেহ, হাত বাঁধা, গলায় ফাঁস

৫

ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি

৬

কপ৩১-এর গণ্ডি পেরিয়ে: বাংলাদেশ ও বৈশ্বিক সংহতির রাজনীতি

৭

এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির প্রধান সুবিধাগুলো কী কী

৮

অনেক বাধা পেরিয়ে তাঁরা এখন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থী

৯

৮টি পিস্তল নিয়ে ভিডিও ভাইরাল সেই বুলেট হৃদয় গ্রেপ্তার

১০

১১ বছরের শিশু ধর্ষণ, নেত্রকোনার আলোচিত মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড

১১

নান্দনিক জাপানি মর্নিং গ্লোরি

১২

এপেক্স ফুটওয়্যারের ‘এগারো এগারো’ প্রচারণা কী, ক্রেতারা কী সুবিধা পান

১৩

বিশ্বকাপ জেতা দুই জোড়া সহোদরের গল্প

১৪

সুন্দরবননির্ভর মাহাতো জনগোষ্ঠীর জীবনধারা

১৫

বাবার অসুস্থতার খবরে ছেলের মৃত্যু, মরদেহ বাড়িতে পৌঁছালে মারা যান বাবাও

১৬

আর্ট ঢাকায় বিক্রি হলো অর্ধেকের বেশি কাজ, সবচেয়ে দামি শিল্পকর্মটির মূল্য কত

১৭

কুষ্টিয়া সরকারি কলেজে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলায় তিন পুলিশ সদস্য আহত

১৮

বিধ্বংসী সেঞ্চুরিতে বাবাকে দেওয়া কথা রাখলেন শেবাগের ছেলে

১৯

৫০ হাজার টাকা বেতন হলে ৬ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সিটি ব্যাংক, আবেদন করবেন কীভাবে

২০