১১ নভেম্বর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

৫০ হাজার টাকা বেতন হলে ৬ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সিটি ব্যাংক, আবেদন করবেন কীভাবে

বিপদে–আপদে নানা কারণে হঠাৎ বড় অঙ্কের অর্থের প্রয়োজন হতে পারে। বাড়ি সংস্কার, চিকিৎসা, সন্তানের দেশে–বিদেশে পড়াশোনা কিংবা ব্যক্তিগত কোনো খরচ মেটাতে অনেকে ব্যাংক থেকে ঋণ নিতে চান। এ ধরনের প্রয়োজন মেটাতে ব্যক্তিগত ঋণ বা পারসোনাল লোন দিয়ে থাকে বিভিন্ন ব্যাংক। বেসরকারি খাতের সিটি ব্যাংকও দিচ্ছে সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ। সিটি ব্যাংকের এই ব্যক্তিগত ঋণ পেতে চাকরিজীবীদের মাসিক আয় হতে হবে কমপক্ষে ৪০ হাজার টাকা। তবে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে বেতনের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে, তাতে ঋণের পরিমাণও কমবে। বেসরকারি চাকরিজীবীদের বেতন ৪০ হাজার টাকা হলে ঋণ পাবেন ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকা। আর বেতন ৫০ হাজার টাকা হলে ৫–৬ লাখ টাকা ঋণ পাওয়া যাবে। আয় অনুযায়ী ঋণ পাওয়ার সীমা নির্ধারণ করা হবে। তবে এটাই শেষ কথা নয়। ব্যক্তিগত ঋণ পেতে বেতনসহ নানা যোগ্যতা দেখা হতে পারে। সিটি ব্যাংকের তথ্য অনুযায়ী, ব্যক্তিগত ঋণের পরিমাণ সর্বনিম্ন ২ লাখ থেকে সর্বোচ্চ ৪০ লাখ টাকা। ঋণ পরিশোধের মেয়াদ ১২ থেকে ৬০ মাস বা এক থেকে পাঁচ বছর। অর্থাৎ ঋণগ্রহীতা নিজের সামর্থ্য ও প্রয়োজন অনুযায়ী পরিশোধের মেয়াদ বেছে নিতে পারবেন।.কারা পাবেন ঋণসিটি ব্যাংকের ব্যক্তিগত ঋণ পেতে আবেদনকারীর বয়স হতে হবে ২২ থেকে ৬০ বছরের মধ্যে। তবে পেশাভেদে অভিজ্ঞতা ও মাসিক আয়ের শর্ত আলাদা।বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে একই প্রতিষ্ঠানে বা পেশায় কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তাঁদের মাসিক বেতন হতে হবে কমপক্ষে ৪০ হাজার টাকা। বাড়িওয়ালাদের মাসিক আয় কমপক্ষে ৫০ হাজার টাকা হতে হবে।অন্যদিকে চিকিৎসক, প্রকৌশলী, হিসাববিদ, স্থপতিসহ বিভিন্ন পেশাজীবীর ক্ষেত্রে অন্তত দুই বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। তাঁদের মাসিক আয় হতে হবে কমপক্ষে ৬০ হাজার টাকা। ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসার বয়স কমপক্ষে তিন বছর এবং মাসিক আয় অন্তত এক লাখ টাকা হতে হবে।.আবেদনে কী লাগবেঋণের আবেদন করতে চাকরিজীবী ও অন্য পেশার গ্রাহকদের কিছু কাগজপত্র জমা দিতে হবে। এগুলোর মধ্যে রয়েছে—১. ঋণ আবেদনকারী ও জামিনদারের জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ডের ফটোকপি।২. আবেদনকারীর তিন কপি এবং জামিনদারের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।৩. আবেদনকারী ও জামিনদারের ভিজিটিং কার্ড, বিজনেস কার্ড অথবা অফিস পরিচয়পত্রের ফটোকপি।৪. আবেদনকারীর হালনাগাদ ই-টিআইএন সনদ।৫. সর্বশেষ ইউটিলিটি বিলের কপি।.বাড়তি যেসব কাগজ লাগবেচাকরিজীবীদের ঋণের আবেদনের সঙ্গে অফিসের পরিচিতিপত্র (লেটার অব ইনট্রোডাকশন), বেতন সনদ অথবা বেতন বিবরণী জমা দিতে হবে। পাশাপাশি সর্বশেষ ছয় মাসের ব্যাংক হিসাবের বিবরণী দিতে হবে।পেশাজীবী চিকিৎসক, প্রকৌশলী, হিসাববিদ, স্থপতিসহ স্বনিয়োজিত পেশাজীবীদের সর্বশেষ ছয় মাসের ব্যাংক হিসাবের বিবরণী জমা দিতে হবে। পাশাপাশি পেশাগত যোগ্যতার সনদ বা সংশ্লিষ্ট পেশাজীবী সংগঠনের সদস্যপদের হালনাগাদ সনদ দিতে হবে। এ ছাড়া প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে আয়ের ঘোষণা জমা দিতে হবে।.ঋণের সুবিধা কীসিটি ব্যাংক জানিয়েছে, ব্যক্তিগত ঋণে কোনো গোপন মাশুল বা চার্জ নেই। পাশাপাশি প্রতিযোগিতামূলক সুদহারের সুবিধা দেওয়ার কথা উল্লেখ করেছে ব্যাংকটি। ঋণগ্রহীতার মৃত্যু অথবা স্থায়ীভাবে সম্পূর্ণ অক্ষমতার ক্ষেত্রে ঋণের দ্বিগুণ অঙ্কের বিমা সুরক্ষাও রয়েছে বলে জানিয়েছে ব্যাংকটি।তবে ঋণের সুদহার, প্রসেসিং ফি, মাসিক কিস্তির পরিমাণ ও অন্যান্য প্রযোজ্য মাশুল সম্পর্কে আবেদন করার আগে ব্যাংকের কাছ থেকে বিস্তারিত জেনে নিতে হবে। কারণ, ঋণের পরিমাণ ও মেয়াদ অনুযায়ী সুদের হার ও কিস্তির অঙ্ক পরিবর্তিত হবে।সিটি ব্যাংক সূত্রে জানা গেছে, শুধু এই প্যাকেজে মাসে প্রায় ২০০ কোটি টাকার ঋণ বিতরণ করে সিটি ব্যাংক। চাকরিজীবীরা এ ঋণ বেশি গ্রহণ করেন বলে জানান ব্যাংকটির কর্মকর্তারা। আগে ২০ লাখ টাকার সীমা থাকলেও ২ মাস ধরে এটা ৪০ লাখ টাকা করা হয়েছে। যেকোনো ব্যাংক হিসাব থেকেও এ ঋণের আবেদন করা যায় বলে জানান সংশ্লিষ্টরা।জানতে চাইলে সিটি ব্যাংকের হেড অব প্রোডাক্টস (অ্যাকুইজিশন্স অ্যান্ড চিফ ব্যাংকাসুরেন্স অফিসার) সুবীর কুমার কুন্ডু প্রথম আলোকে বলেন, ‘ব্যক্তিগত ঋণে সুদের হার পরিবর্তন হয়ে থাকে। এখন এটা ১০ থেকে ১১ শতাংশ হয়। তবে কমবেশি হতে পারে। আবেদনের পর মূলত গ্রাহকের আয়, পেশা, চাকরির ধরন, চাকরির সময়সীমা ইত্যাদি বিভিন্ন দিক বিবেচনা করে ঋণপ্রাপ্তির সীমা নির্ধারণ করা হয়।’

Source: https://www.prothomalo.com/business/personal-finance/jojnn7dios

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০ হাজার টাকা বেতন হলে ৬ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সিটি ব্যাংক, আবেদন করবেন কীভাবে

১

নেতানিয়াহু অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হয়েও কি ইরানে আবার হামলার সিদ্ধান্ত নিতে পারবেন

২

হেগসেথকে অভিশংসনের উদ্যোগ আটকে দিলেন রিপাবলিকানরা

৩

সাবেক দুই সেনা কর্মকর্তা আবারও রিমান্ডে

৪

প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে ‘জয় বাংলা’ স্লোগান, ৩ যুবককে পুলিশে দিলেন ছাত্রদল নেতা

৫

রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

কর্মচারী সাময়িক বরখাস্ত, ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত

৭

হিপা গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান

৮

রাতের অন্ধকারে একটা-দুইটা গাড়িতে আগুন দিলে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

৯

গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি করতে ভারতের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে সরকার

১০

সাত জেলায় গাড়িতে আগুন, ফরিদপুরে বাসচালকের মৃত্যু ও অন্যান্য খবর

১১

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন, একজনের মৃত্যু

১২

এলডিসি পেছানোর সুযোগে কপ৩১ থেকে বাংলাদেশ কী আশা করতে পারে?

১৩

সন্ধ্যায় সারা দিনের খবর

১৪

মামলা যখন ফাইল হয়, কখনো গায়ে ‘রাজনৈতিক’ লেখা থাকে না: আইনমন্ত্রী

১৫

‘আমরা পালাইনি’

১৬

মাহাতোদের ভাষা বাঁচিয়ে রাখতে গড়ে উঠেছে কুড়মালি ভাষার পাঠশালা

১৭

বাংলা কিউআর: একটি কোডে সব ব্যাংকের লেনদেন হয় কীভাবে

১৮

পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় আমিনুল ইসলাম

১৯

চীন-বাংলাদেশ বৃত্তি কর্মসূচি: ৫০ বছর পর বেইজিংয়ে বন্ধুদের আবেগঘন পুনর্মিলন

২০