১১ নভেম্বর ২০২৬, ২:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

হিপা গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান

প্রথমবারের মতো বাংলাদেশের কোনো আলোকচিত্রী হিসেবে পিনু রহমান পেয়েছেন হামদান আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কারের (হিপা) গ্র্যান্ড পুরস্কার। এই পুরস্কারের ১৫তম আসরে ‘ফ্যামিলি’ (পরিবার) থিমে গ্র্যান্ড পুরস্কার জয় করেছেন বাংলাদেশের এই শৌখিন আলোকচিত্রী। সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক এই আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতার সর্বোচ্চ পুরষ্কার এটি।মঙ্গলবার দুবাইয়ের সময়ে রাত আটটার দিকে দুবাই ফিউচার মিউজিয়ামে অনুষ্ঠানে এই পুরষ্কার ঘোষণা করা হয়। ‘আন্ডার দ্য সেম স্কাই’ শিরোনামের আলোকচিত্রের জন্য এই পুরস্কার পেয়েছেন পিনু রহমান। আলোকচিত্রে দেখা যায়, আগুনে পুড়ে যাওয়া কড়াইল বস্তির একটি ঘরে খোলা আকাশের নিচে ঘুমিয়ে আছেন একটি পরিবারের পাঁচ সদস্য। ঘরবাড়ি, সম্পদ কিংবা আশ্রয় হারিয়ে গেলেও পরিবারের বন্ধন ও ভালোবাসা যে অটুট থাকে, সেই মানবিক বার্তাই ছবির মাধ্যমে তুলে ধরেছেন তিনি।.আন্তর্জাতিক এই স্বীকৃতিতে উচ্ছ্বসিত পিনু রহমান। তিনি বলেন, ‘বরাবরই আমি মানুষের গল্প বলতে ভালোবাসি। আন্তর্জাতিক এই বৃহৎ মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি পুরস্কার অর্জন আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। এই অর্জন আমার ভিজ্যুয়াল জার্নি এবং আলোকচিত্রের মাধ্যমে গল্প বলার দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছে।’পেশায় ব্যাংকার পিনু রহমান রূপালী ব্যাংকের সাইবার সিকিউরিটি বিভাগে সহকারী মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত। তাঁর বেড়ে ওঠা পিরোজপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর করেছেন তিনি।‘ফ্যামিলি’ বা পরিবার বলতে সাধারণত মানুষের সম্পর্ক, ভালোবাসা ও একসঙ্গে পথচলার গল্পকেই বোঝানো হয়। এবারের প্রতিযোগিতায় পরিবারের ধারণাকে আরও বিস্তৃতভাবে দেখার আহ্বান জানিয়েছিল হিপা কর্তৃপক্ষ। মানুষের পাশাপাশি উদ্ভিদজগৎ, খনিজ পদার্থের গঠন কিংবা সময়ের পরিক্রমায় তৈরি বিভিন্ন উপাদানের মধ্যেও পারস্পরিক সংযোগ ও একাত্মতার গল্প খুঁজে দেখার সুযোগ ছিল এবারের মূল থিমে।.এ বছর আন্তর্জাতিক আলোকচিত্র অঙ্গনে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি পেয়েছেন পিনু রহমান। সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস ২০২৬-এ বাংলাদেশের ন্যাশনাল অ্যাওয়ার্ড বিজয়ী হয়েছেন তিনি। এ ছাড়া ইতালির সিয়েনা ক্রিয়েটিভ ফটো অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘দ্য গোল্ডেন বার্ডেন’ শিরোনামের আলোকচিত্রের জন্য পেয়েছেন প্রথম পুরস্কার। তাঁর ওই আলোকচিত্রে দেখা যায়, মাথায় পাটের বোঝা নিয়ে কাজ করছেন এক বৃদ্ধ পাটশ্রমিক। একই আসরে সিয়েনা ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ডসে ‘ব্যাড মর্নিং ইন আ বার্নড ভ্যালি’ শীর্ষক আলোকটিত্রের জন্য ‘হাইলি কমেন্ডেড’ স্বীকৃতিও পেয়েছেন তিনি।হামদান আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কারের এবারের আসরে মূল থিম ‘ফ্যামিলি’র পাশাপাশি আরও চারটি বিভাগ ছিল। সেগুলো হলো স্পোর্টস ফটোগ্রাফি, পোর্টফোলিও (স্টোরি-টেলিং), জেনারেল এবং নতুন সংযোজন ‘ড্রিমস থ্রু এআই’।.হিপার ১৪তম আসরের মূল থিম ছিল ‘পাওয়ার’ বা শক্তি। ওই আসরে ইতালির আলোকচিত্রী জানলুকা জানফেরারি সিসিলি দ্বীপের এননা অঞ্চলের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ছবি তুলে গ্র্যান্ড পুরস্কার জিতেছিলেন।এর আগে ২০১৭ সালে হিপার অষ্টম আসরে ‘দ্য মোমেন্ট’ থিমে প্রথম পুরস্কার পেয়েছিলেন বাংলাদেশের আলোকচিত্রী কে এম আসাদ। এ ছাড়া বিভিন্ন বছর প্রতিযোগিতার অন্যান্য বিভাগ ও বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন আরও ১৩ জন বাংলাদেশি আলোকচিত্রী। পিনু রহমানের এই অর্জনের মধ্য দিয়ে আন্তর্জাতিক আলোকচিত্রের গুরুত্বপূর্ণ এই আয়োজনে আবারও স্বীকৃতি পেল বাংলাদেশের আলোকচিত্র।

Source: https://www.prothomalo.com/bangladesh/sb7zif4hxn

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিপা গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান

১

রাতের অন্ধকারে একটা-দুইটা গাড়িতে আগুন দিলে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

২

গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি করতে ভারতের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে সরকার

৩

সাত জেলায় গাড়িতে আগুন, ফরিদপুরে বাসচালকের মৃত্যু ও অন্যান্য খবর

৪

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন, একজনের মৃত্যু

৫

এলডিসি পেছানোর সুযোগে কপ৩১ থেকে বাংলাদেশ কী আশা করতে পারে?

৬

সন্ধ্যায় সারা দিনের খবর

৭

মামলা যখন ফাইল হয়, কখনো গায়ে ‘রাজনৈতিক’ লেখা থাকে না: আইনমন্ত্রী

৮

‘আমরা পালাইনি’

৯

মাহাতোদের ভাষা বাঁচিয়ে রাখতে গড়ে উঠেছে কুড়মালি ভাষার পাঠশালা

১০

বাংলা কিউআর: একটি কোডে সব ব্যাংকের লেনদেন হয় কীভাবে

১১

পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় আমিনুল ইসলাম

১২

চীন-বাংলাদেশ বৃত্তি কর্মসূচি: ৫০ বছর পর বেইজিংয়ে বন্ধুদের আবেগঘন পুনর্মিলন

১৩

গ্রাফিকস কার্ড কেনার সময়…

১৪

রংপুরের নদীতে বৈরালি মাছের রাজত্ব

১৫

যে শহরে ১০০ বছরেও কেউ ফেরেনি

১৬

খয়রা শিকরে প্যাঁচার গল্প

১৭

মেসি কতগুলো টুর্নামেন্টে সর্বোচ্চ গোল করেছেন

১৮

আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, স্পেন, জার্মানি—কবে, কখন খেলা

১৯

পুরুষের চেয়ে নারীদের কি বেশি শীত লাগে

২০