শুভসন্ধ্যা। আজ মঙ্গলবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাসপোর্ট দেওয়ার আইনগত কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। দেশে ফিরতে চাইলে শেখ হাসিনাকে কী করতে হবে, সেই পরামর্শ দিয়েছে চিফ প্রসিকিউটরের কার্যালয়। বিস্তারিত পড়ুন…
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। সংঘর্ষে পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। বিস্তারিত পড়ুন…
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে রিপাবলিকান পার্টিতে ডোনাল্ড ট্রাম্পের পর কে আসবেন—সে প্রশ্ন এখন থেকেই আলোচনায়। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আলোচনায় দুটি নাম বারবার আসছে। একজন জেডি ভ্যান্স, বর্তমান ভাইস প্রেসিডেন্ট। অন্যজন মার্কো রুবিও, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত পড়ুন…
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আমিনুল ইসলাম। আজ এক বিবৃতিতে খবরটি জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বিস্তারিত পড়ুন…
চিত্রনায়িকা মেঘলা মুক্তার হারিয়ে যাওয়া বাবা মিজানুর রহমান দুলালকে পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুরে ঢাকার উত্তরার একটি ক্লিনিকে তাঁর সন্ধান পায় পরিবার। বাবাকে খুঁজে পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে সবার সহযোগিতা চেয়েছিলেন এই অভিনেত্রী। বিস্তারিত পড়ুন…
Source: https://www.prothomalo.com/bangladesh/xzkkbl3f4y
মন্তব্য করুন