৯ নভেম্বর ২০২৬, ৪:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’ করে ১ লাখ টাকা নিতে গিয়ে গ্রেপ্তার সার্ভেয়ার রিমান্ডে

ঘুষের মামলায় রাজধানীর লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের সার্ভেয়ার মো. আসাদুল ইসলামের (৫১) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এই আদেশ দেন। দুদকের আইনজীবী দেলোয়ার জাহান প্রথম আলোকে এ তথ্য জানান।.দুদকের আইনজীবী দেলোয়ার জাহান বলেন, ঘুষের এই মামলায় আসামি আসাদুলকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।৪ নভেম্বর রিমান্ডের আবেদনটি করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক হাফিজুর রহমান। রিমান্ডের আবেদনের ওপর শুনানির জন্য আজকের দিন ধার্য করেছিলেন আদালত।.পরিকল্পিতভাবে ‘ফাঁদ অভিযান’ চালিয়ে গত মঙ্গলবার সকালে আসাদুলকে গ্রেপ্তার করে দুদক। সেদিন সন্ধ্যায় তাঁকে আদালতে হাজির করা হয়। তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করে দুদক।.৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, ১ লাখ টাকা নিতে গিয়ে দুদকের ফাঁদে সার্ভেয়ার.দুদক বলছে, জমির সীমানা নির্ধারণ ও নামজারি করে দেওয়ার জন্য অবসরপ্রাপ্ত সৈনিক মো. মনিরুল ইসলামের কাছে ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেছিলেন আসাদুল। বিষয়টি দুদককে জানান মনিরুল। অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করে দুদক ‘ফাঁদ অভিযান’ পরিচালনা করে। এই অভিযানে ঘুষের এক লাখ টাকাসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।.ঘুষের এক লাখ টাকাসহ গ্রেপ্তার ভূমি অফিসের সার্ভেয়ার আসাদুল কারাগারে

Source: https://www.prothomalo.com/bangladesh/hjjlgkr203

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাক্সা নুডলস স্যুপের রেসিপি

১

মেয়েটি কলবেল চাপছিল, গেট খোলার আগেই ছুরিকাঘাত

২

তরুণীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

৩

কারাগারে পৌঁছেছিল জামিনের কাগজ, মুক্তির আগেই মৃত্যু

৪

সংসদে হাসনাতের দীর্ঘ প্রশ্ন, লিখিত নোটিশের পরামর্শ প্রতিমন্ত্রীর

৫

নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য শেখ হাসিনার আবেদন, ই–মেইল পাঠানো হয়েছে ঢাকায়

৬

৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’ করে ১ লাখ টাকা নিতে গিয়ে গ্রেপ্তার সার্ভেয়ার রিমান্ডে

৭

নতুন কর্মসংস্থানই যথেষ্ট নয়

৮

দূষণে হাঁসফাঁস করছে দিল্লি

৯

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা শুরু, সমাবেশ করছে শ্রমিক সংগঠন

১০

হোমনায় অলক সিন্ডিকেটের অদৃশ্য ক্ষমতার উৎসে চলছে জমজমাট জুয়ার আসর

১১

ক্ষমতার স্বার্থে কি পুরোনো শত্রুরা এক হতে পারে

১২

মুঠোফোনে কথা বলতে ঘরের উঠানে যান গৃহবধূ, দুর্বৃত্তদের গুলিতে আহত

১৩

বিলিয়ন ডলারের ক্লাবে ৯ শিল্প গ্রুপ, তালিকায় কারা

১৪

শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন

১৫

মিসরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭, আহত ১১২

১৬

সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করছে ইলন মাস্কের টেসলা, কেন…

১৭

আপনার অবর্তমানেও সন্তানের পড়াশোনা চলবে, কীভাবে করবেন শিক্ষাবিমা

১৮

ফুটবলের সবচেয়ে দামি ভাইয়েরা, এক পরিবারেই ২৯৪৯ কোটি টাকা

১৯

ড্রোন হামলায় ইরাকের গ্যাসক্ষেত্রে আগুন, গ্যাস উৎপাদন বন্ধ, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত

২০