১০ নভেম্বর ২০২৬, ৩:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চীন-বাংলাদেশ বৃত্তি কর্মসূচি: ৫০ বছর পর বেইজিংয়ে বন্ধুদের আবেগঘন পুনর্মিলন

চীন-বাংলাদেশ সরকারি বৃত্তি কর্মসূচির ৫০ বছর পূর্তি উপলক্ষে চীনের রাজধানী বেইজিংয়ে এক আবেগঘন পুনর্মিলনীতে মিলিত হয়েছেন বিভিন্ন সময়ে চীনে উচ্চশিক্ষা নিতে আসা বাংলাদেশের প্রাক্তন শিক্ষার্থীরা। পাঁচ দশক আগে যে শিক্ষাপ্রতিষ্ঠানে তাঁদের উচ্চশিক্ষার যাত্রা শুরু হয়েছিল, দীর্ঘ সময় পর সেই স্মৃতিবিজড়িত ক্যাম্পাসে ফিরে পুরোনো বন্ধুদের সঙ্গে স্মৃতি রোমন্থন করেন তাঁরা। প্রায় ৫০ বছর আগে চীন সরকারের বৃত্তি নিয়ে বাংলাদেশ থেকে একদল শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য চীনে আসেন। তাঁদের অনেকেরই শিক্ষাজীবনের সূচনা হয়েছিল বেইজিং ল্যাঙ্গুয়েজ কলেজে, যা বর্তমানে বেইজিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার ইউনিভার্সিটি (বিএলসিইউ) নামে পরিচিত। পরবর্তী সময়ে তাঁদের অনেকেই উচ্চশিক্ষা শেষে কর্মজীবনের প্রয়োজনে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েন। বর্তমানে তাঁদের কেউ বসবাস করছেন যুক্তরাষ্ট্রে, কেউ যুক্তরাজ্য, কানাডা, চীন, হংকং, ইউরোপ, অস্ট্রেলিয়া কিংবা বাংলাদেশে।.দীর্ঘ পাঁচ দশক পর পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা করতে এবং জীবনের স্মৃতিবিজড়িত শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে আসতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বেইজিংয়ে সমবেত হন তাঁরা। আয়োজকদের দাবি, চীনের ইতিহাসে কোনো একটি দেশের প্রাক্তন শিক্ষার্থীদের এত দীর্ঘ সময় পর এভাবে নিজেদের পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠানে একত্র হওয়ার ঘটনা এক বিরল দৃষ্টান্ত।.দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: dp@prothomalo.com.গত ২৬ অক্টোবর বেইজিংয়ে তিন দিনব্যাপী এই পুনর্মিলনী ও স্মৃতিচারণামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, চীন, হংকং, ইউরোপ, অস্ট্রেলিয়া, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে ৩৫ জনের বেশি বাংলাদেশি প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে অংশ নেওয়া চায়না হেলথ লিংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল হক, যিনি প্রায় ৪৮ বছর ধরে বেইজিংয়ে বসবাস করছেন, পুরোনো বন্ধুদের ফিরে পেয়ে গভীর আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন, জীবনের এই পরিণত সময়ে এসে তারুণ্যের সেই বন্ধুদের আবার কাছে পাওয়া সত্যিই অসাধারণ অনুভূতি। এত বছর পর তাঁদের সঙ্গে আবার দেখা হবে, একসঙ্গে সময় কাটানো যাবে, তা একসময় কল্পনাও করতে পারেননি। পুরোনো বন্ধুদের ফিরে পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত ও আবেগাপ্লুত।.অনুষ্ঠানের অন্যতম আয়োজক ফরহাদ উল্লাহ বলেন, কয়েক যুগ আগের স্মৃতিগুলো আবার নতুন করে স্মরণ করতে পারা এবং পুরোনো বন্ধুদের একসঙ্গে পাওয়া সত্যিই আনন্দের। জীবনের দীর্ঘ পথ পেরিয়ে আবার সেই পরিচিত মানুষ ও স্মৃতিবিজড়িত জায়গায় ফিরে আসা এক অনন্য অভিজ্ঞতা।পুনর্মিলনীতে অংশগ্রহণকারী প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের শিক্ষাজীবনের স্মৃতি, চীনে কাটানো দিনগুলো, পারস্পরিক বন্ধুত্ব এবং জীবনের নানা অভিজ্ঞতা ভাগাভাগি করেন। দীর্ঘদিনের বিচ্ছেদের পর পুরোনো সহপাঠীদের সঙ্গে এই সাক্ষাৎ অনেকের কাছে হয়ে ওঠে আবেগ, আনন্দ ও নস্টালজিয়ায় ভরা এক বিশেষ মুহূর্ত।এদিকে ২৯ অক্টোবর বেইজিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার ইউনিভার্সিটি (বিএলসিইউ) ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় বিএলসিইউ বাংলাদেশ অ্যালামনাই অ্যাসোসিয়েশন। একই সঙ্গে উদ্‌যাপন করা হয় চীন-বাংলাদেশ সরকারি বৃত্তি কর্মসূচির ৫০ বছর পূর্তি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন মিসেস নিই দান, বিশিষ্ট শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।.এ উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন অতিথিরা। আয়োজকদের মতে, এই বৃক্ষরোপণ শুধু আনুষ্ঠানিক আয়োজন নয়; বরং চীন ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা এবং শিক্ষা বিনিময়ের স্থায়ী বন্ধনের প্রতীক।নবগঠিত বিএলসিইউ বাংলাদেশ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ভবিষ্যতে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি, নতুন শিক্ষার্থীদের সহায়তা এবং বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময় আরও জোরদার করতে কাজ করবে।.আয়োজকেরা মনে করেন, এই পুনর্মিলনী কেবল প্রাক্তন শিক্ষার্থীদের ব্যক্তিগত স্মৃতিচারণার আয়োজন নয়; বরং গত ৫০ বছরে চীন ও বাংলাদেশের মধ্যে শিক্ষা, সংস্কৃতি এবং মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের এক জীবন্ত দলিল। পাঁচ দশকের বন্ধুত্বের স্মৃতিকে ধারণ করে নতুন প্রজন্মের জন্য সহযোগিতা ও সম্ভাবনার নতুন দ্বার উন্মোচনের প্রত্যয় নিয়েই শেষ হয় এই বিশেষ আয়োজন।

Source: https://nagorik.prothomalo.com/durporobash/rw9pd3s7dp

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন, একজনের মৃত্যু

১

এলডিসি পেছানোর সুযোগে কপ৩১ থেকে বাংলাদেশ কী আশা করতে পারে?

২

সন্ধ্যায় সারা দিনের খবর

৩

মামলা যখন ফাইল হয়, কখনো গায়ে ‘রাজনৈতিক’ লেখা থাকে না: আইনমন্ত্রী

৪

‘আমরা পালাইনি’

৫

মাহাতোদের ভাষা বাঁচিয়ে রাখতে গড়ে উঠেছে কুড়মালি ভাষার পাঠশালা

৬

বাংলা কিউআর: একটি কোডে সব ব্যাংকের লেনদেন হয় কীভাবে

৭

পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় আমিনুল ইসলাম

৮

চীন-বাংলাদেশ বৃত্তি কর্মসূচি: ৫০ বছর পর বেইজিংয়ে বন্ধুদের আবেগঘন পুনর্মিলন

৯

গ্রাফিকস কার্ড কেনার সময়…

১০

রংপুরের নদীতে বৈরালি মাছের রাজত্ব

১১

যে শহরে ১০০ বছরেও কেউ ফেরেনি

১২

খয়রা শিকরে প্যাঁচার গল্প

১৩

মেসি কতগুলো টুর্নামেন্টে সর্বোচ্চ গোল করেছেন

১৪

আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, স্পেন, জার্মানি—কবে, কখন খেলা

১৫

পুরুষের চেয়ে নারীদের কি বেশি শীত লাগে

১৬

‘এত সুখ যে সইবো কেমনে’,লিখেছেন সুনেরাহ্, ইধিকার প্রশ্ন, ‘বেশি উজ্জ্বল?’

১৭

সন্তানের নাম কি আরবিতেই রাখতে হবে, ইসলাম কী বলে

১৮

কোনো দেশের যুদ্ধক্ষেত্রে বাংলাদেশিদের টোপ হতে দেওয়া যাবে না: সংসদে আলোচনা

১৯

শেখ হাসিনা ফিরতে চাইলে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার

২০