১০ নভেম্বর ২০২৬, ১:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

এলপিজি আমদানি ও সরবরাহ বাড়াতে বৈঠক

দফায় দফায় দাম বাড়ানো হলেও বাজারে নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)। বাজারে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নির্ধারিত দাম ২ হাজার ৬০ টাকা। তবে বাজারে তা এখনো ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বাজারে এলপিজির সরবরাহ স্বাভাবিক হয়নি বলেও অভিযোগ রয়েছে।এমন পরিস্থিতিতে এলপিজি আমদানিকারকদের সংগঠন এলপিজি অপারেটরস অব বাংলাদেশের (লোয়াব) প্রতিনিধিদের সঙ্গে সোমবার বৈঠক করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এতে এলপিজি আমদানি বাড়ানো নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।.বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, জ্বালানি আমদানি ও সরবরাহ বাড়ানো, মূল্য নিয়ন্ত্রণে রাখা, অসাধু ডিলার বা ডিস্ট্রিবিউটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং আন্তর্জাতিক জ্বালানি মূল্য পরিস্থিতি সম্পর্কে লোয়াবের পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়ার বিষয়ে বৈঠকে আলোচনা হয়।এর আগে গত ৮ নভেম্বর ‘রান্নার গ্যাস ৩০০ থেকে ৪৪০ টাকা বেশি দিয়েই কিনতে হচ্ছে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে প্রথম আলো। এতে বলা হয়, গত ২ নভেম্বর এলপিজির নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে আমদানিকারক, পরিবেশক ও খুচরা বিক্রেতা, সবার কমিশন বাড়ানো হয়; কিন্তু বাজারে নির্ধারিত দামে এলপিজি পাওয়া যাচ্ছে না।.দেশে এক কোটির বেশি গ্রাহক এলপিজি ব্যবহার করেন। এর মধ্যে ৮০ শতাংশ ব্যবহৃত হয় গৃহস্থালি রান্নার কাজে। ২০১৫ সাল থেকে দেশে এলপিজির চাহিদা ব্যাপক হারে বাড়তে থাকে। বছরে এলপিজির চাহিদা এখন ১৮ লাখ টনের বেশি। এ খাতের প্রায় ৯৯ শতাংশ বেসরকারি খাতের দখলে, যারা আমদানি করে বাজারে সরবরাহ করে। বাকি ১ শতাংশ দেশে উৎপাদন করে সরবরাহ করে সরকারি কোম্পানি।.এলপিজি আমদানিকারকদের সংগঠন এলপিজি অপারেটরস অব বাংলাদেশ (লোয়াব) ও বিইআরসি সূত্র বলছে, গত আগস্টে এলপিজি আমদানি হয়েছে ১ লাখ ৫৮ হাজার মেট্রিক টন। সেপ্টেম্বরে আমদানি হয় ১ লাখ ৫৬ হাজার টন। আর অক্টোবরে আমদানি হয়েছে ১ লাখ ৪২ হাজার টনের কম। তবে এরপর ৪ নভেম্বরের মধ্যেই আরও ৪০ হাজার ২০০ টন এলপিজি দেশে এসেছে।

Source: https://www.prothomalo.com/bangladesh/kbkd8wumea

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলপিজি আমদানি ও সরবরাহ বাড়াতে বৈঠক

১

স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর শনাক্ত, বাড়িতে ঝুলছে তালা

২

সংসদে প্রথমবার বক্তব্য দিলেন মির্জা ফয়সল আমীন

৩

লাক্সা নুডলস স্যুপের রেসিপি

৪

মেয়েটি কলবেল চাপছিল, গেট খোলার আগেই ছুরিকাঘাত

৫

তরুণীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

৬

কারাগারে পৌঁছেছিল জামিনের কাগজ, মুক্তির আগেই মৃত্যু

৭

সংসদে হাসনাতের দীর্ঘ প্রশ্ন, লিখিত নোটিশের পরামর্শ প্রতিমন্ত্রীর

৮

নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য শেখ হাসিনার আবেদন, ই–মেইল পাঠানো হয়েছে ঢাকায়

৯

৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’ করে ১ লাখ টাকা নিতে গিয়ে গ্রেপ্তার সার্ভেয়ার রিমান্ডে

১০

নতুন কর্মসংস্থানই যথেষ্ট নয়

১১

দূষণে হাঁসফাঁস করছে দিল্লি

১২

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা শুরু, সমাবেশ করছে শ্রমিক সংগঠন

১৩

হোমনায় অলক সিন্ডিকেটের অদৃশ্য ক্ষমতার উৎসে চলছে জমজমাট জুয়ার আসর

১৪

ক্ষমতার স্বার্থে কি পুরোনো শত্রুরা এক হতে পারে

১৫

মুঠোফোনে কথা বলতে ঘরের উঠানে যান গৃহবধূ, দুর্বৃত্তদের গুলিতে আহত

১৬

বিলিয়ন ডলারের ক্লাবে ৯ শিল্প গ্রুপ, তালিকায় কারা

১৭

শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন

১৮

মিসরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭, আহত ১১২

১৯

সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করছে ইলন মাস্কের টেসলা, কেন…

২০