৩১ অক্টোবর ২০২৬, ২:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

লন্ডনে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই বাংলাদেশি নাগরিককে খুঁজছে দেশটির পুলিশ। তাঁদের অবস্থান শনাক্ত করতে সাধারণ মানুষের সহায়তা চাওয়া হয়েছে। পাশাপাশি ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দোষী সাব্যস্ত করতে সহায়ক তথ্যের জন্য ১০ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা করেছে দাতব্য সংস্থা ক্রাইম স্টপার্স।বৃহস্পতিবার লন্ডন পুলিশের সংবাদ এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই দুই বাংলাদেশি হলেন ৩১ বছর বয়সী শওকত আহমেদ ও ৩৪ বছর বয়সী জাহিদুল হাসান জায়গীরদার। লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকার সঙ্গে তাঁদের যোগাযোগ রয়েছে। পুলিশের ধারণা, শওকত আহমেদ এখনো যুক্তরাজ্যে অবস্থান করছেন। অন্যদিকে জাহিদুল হাসান বাংলাদেশে চলে গিয়ে থাকতে পারেন।.পুলিশ জানিয়েছে, ২০২৪ সালের ১ আগস্ট রাতে পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন এলাকায় ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া যায়। তার দেওয়া বিবরণ অনুযায়ী, লন্ডনের হোয়াইটচ্যাপেল রোডে দুজনের সঙ্গে তাঁর দেখা হয়। পরে তাঁরা কিশোরীকে কাছের উইভার্স ফিল্ডস পার্কে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয়। পরে এক পথচারী তাকে দেখতে পেয়ে সহায়তা করেন।ধর্ষণের ঘটনার পর থেকে পুলিশের গোয়েন্দারা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, ফরেনসিক পরীক্ষা এবং সম্ভাব্য প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলাসহ নানাভাবে তদন্ত চালিয়ে আসছেন। তদন্তের নেতৃত্বে থাকা গোয়েন্দা কর্মকর্তা আনা ডেইটন বলেন, ঘটনার অভিযোগ পাওয়ার পর থেকে পুলিশ ব্যাপক অনুসন্ধান চালিয়েছে।.আনা ডেইটন আরও বলেন, শওকত আহমেদ ও জাহিদুল হাসানের অবস্থান শনাক্ত করে তাঁদের সঙ্গে কথা বলতে চায় পুলিশ। তাঁদের একজন যুক্তরাজ্যে রয়েছেন এবং অন্যজন বাংলাদেশে চলে গেছেন বলে ধারণা করা হচ্ছে। তাঁদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি। একই সঙ্গে ওই দুই ব্যক্তিকেও পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলেন।ক্রাইম স্টপার্সের লন্ডন অঞ্চলের ব্যবস্থাপক আলেক্সা লুকাস বলেন, ওই কিশোরী ভয়াবহ ও মানসিকভাবে বিপর্যয়কর হামলার শিকার হয়েছে। তদন্তে দুই ব্যক্তিকে শনাক্ত করা অগ্রগতির বিষয় হলেও তাঁদের অবস্থান খুঁজে বের করা এখন গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, কারও কাছে সামান্য তথ্য থাকলেও তা তদন্তে সহায়ক হতে পারে। ক্রাইমস্টপার্সের কাছে পরিচয় গোপন রেখে তথ্য দেওয়া যাবে।এদিকে ওই দুই বাংলাদেশির ছবি ও পরিচয় প্রকাশ করেছে লন্ডন পুলিশ। পুলিশ জানিয়েছে, এ ঘটনা সম্পর্কে কোনো তথ্য থাকলে ১০১ নম্বরে ফোন করে ০১/৬৬৮২৯৫/২৪ রেফারেন্স নম্বর উল্লেখ করতে হবে। এ ছাড়া ক্রাইম স্টপার্সের ০৮০০ ৫৫৫ ১১১ নম্বরে পরিচয় গোপন রেখে তথ্য দেওয়া যাবে।

Source: https://www.prothomalo.com/world/europe/j8a0q6mpwb

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লন্ডনে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ

১

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবি-পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ

২

লোকজন জড়ো হয়ে ঘিরে ধরে পুলিশকে, ফাঁকে পালিয়ে যায় হত্যা মামলার আসামি

৩

তাহসিফকে ধাওয়া দিয়েছিল ইউনিফর্ম পরা লোকজন, দাবি দীপের ও অন্যান্য খবর

৪

পতিত স্বৈরাচার ও নব্য স্বৈরাচারকে পরাজিত করব: নাহিদ ইসলাম

৫

সমর্থকদেরই শাস্তি দিল বার্সেলোনা, বন্ধ থাকবে গ্যালারি

৬

পরাজিত প্রার্থীর বাড়িতে ফুল নিয়ে গেলেন বিএনপির বিজয়ী প্রার্থী মির্জা ফয়সল

৭

দীপের বক্তব্যে ‘গরমিল’, তাহসিফের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

৮

হেরে গিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চান নেতানিয়াহু, বিরোধীদের দাবি

৯

বাংলাদেশের চাওয়া দুই শ রানের লক্ষ্য দেওয়া, ওয়েস্ট ইন্ডিজ কী চায়

১০

তাহসিফ সাউরির মৃত্যু ঘিরে রহস্য, পুলিশি হেফাজতে যা বলেছেন দীপ

১১

লেদারের কোট আর ফার স্কার্ফ: দেশি বিউটি কুইনের উষ্ণতা ছড়ানো ‘ফল ফ্যাশন’

১২

রোগের সংক্রমণে মৃত্যু হলে দায় কার?

১৩

টি–টুয়েন্টিতে ২০০ উইকেটের চূড়ায় রশিদই প্রথম

১৪

মেঘনায় গুলিবিদ্ধ জেলের মৃত্যু : ২৪ ঘণ্টা পরও মামলা হয়নি, থানায় পুলিশের জিডি

১৫

শিশুর মানসিক বিকাশ: অভিভাবকদের করণীয় ও পরামর্শ

১৬

মনিপুর উচ্চবিদ্যালয়ে বাংলা ও ইংলিশ ভার্সনে নার্সারি–নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি

১৭

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন

১৮

বাংলাদেশের আকাশে এক টুকরা কাঞ্চনজঙ্ঘা

১৯

টুথপেস্ট আবিষ্কারের আগে মানুষ যেসব বিচিত্র জিনিস দিয়ে দাঁত পরিষ্কার করত

২০