১৮ আগস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জন্মভূমিতে ফেরা: ভিয়েরার হাত ধরে নতুন শুরুর অপেক্ষায় সেনেগাল

সেনেগালে জন্ম। তবে আট বছর বয়সে পরিবারের সঙ্গে ফ্রান্সে পাড়ি জমিয়েছিলেন প্যাট্রিক ভিয়েরা। ১৯৯৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা সেই ভিয়েরা আজ সেনেগাল ফুটবলের দলে কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। বিশ্বকাপের শেষ ৩২ থেকে বিদায় নেওয়ার পর বরখাস্ত করা হয়েছিল সেনেগালের কোচ পাপে থিয়াওকে। তাঁর জায়গায় মঙ্গলবার সেনেগালের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ইংলিশ ক্লাব আর্সেনালের সাবেক মিডফিল্ডার ভিয়েরাকে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে খবরটি নিশ্চিত করেছে সেনেগাল ফুটবল ফেডারেশন। তবে ৫০ বছর বয়সী ভিয়েরার সঙ্গে চুক্তির মেয়াদ বা অন্যান্য বিবরণ প্রকাশ করা হয়নি।.বর্ণাঢ্য ক্লাব ক্যারিয়ারই ছিল ভিয়েরার। আর্সেনাল, ম্যানচেস্টার সিটির পাশাপাশি ইতালির দুই পরাশক্তি ইন্টার মিলান ও এসি মিলানের হয়ে খেলেছেন এই ফরাসি কিংবদন্তি। তবে তাঁর কোচিং ক্যারিয়ার ফুটবলার জীবনের সাফল্যের ধারেকাছেও পৌঁছাতে পারেনি।.এর আগে নিউ ইয়র্ক সিটি এফসি, নিস, ক্রিস্টাল প্যালেস ও স্ত্রাসবুর্গকে কোচিং করিয়েছেন ভিয়েরা। তাঁর সর্বশেষ কোচিং অ্যাসাইনমেন্ট ছিল জেনোয়ায়। সেখানে শুরুটা ভালো হলেও এক বছরের কম সময়ের মধ্যে তাঁকে বরখাস্ত করা হয়; সে সময় ইতালিয়ান সিরি ’আ’র পয়েন্ট টেবিলের তলানিতে ছিল ক্লাবটি।বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার মাত্র ৫ মিনিট আগেও ২-০ গোলে এগিয়ে ছিল সেনেগাল; কিন্তু নাটকীয়ভাবে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় তাদের। তার আগে গ্রুপ পর্বেও ফ্রান্স ও নরওয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকেই ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল দলটি।.বাংলাদেশের বিপক্ষে হারের পর অস্ট্রেলিয়ার নির্বাচকদের ধুয়ে দিলেন ইয়ান চ্যাপেল.এর দুই সপ্তাহের কম সময়ের মধ্যেই পাপে থিয়াও ও তাঁর কোচিং স্টাফকে ছাঁটাই করা হয়। ২০২৪ সালে দায়িত্ব নেওয়া ৪৫ বছর বয়সী থিয়াওর অধীন এ বছর মরক্কোয় বিতর্কিত এক মহাদেশীয় শিরোপা জিতেছিল পশ্চিম আফ্রিকার দেশটি। পরবর্তী সময়ে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) তাদের সেই জয় বাতিল করে দেয়। সিএএফ-এর এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রীড়া সালিসি আদালতে (সিএএস) আপিল করেছে সেনেগাল, ৮ অক্টোবর যার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।.গার্দিওলাকে ছাড়া নতুন এক প্রিমিয়ার লিগ

Source: https://www.prothomalo.com/sports/football/irjpxei1nq

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু অর্থায়ন প্রয়োজনের তুলনায় সামান্য

১

বিধান পরিষদ নির্বাচন বিজেপি ও কংগ্রেসকে চিন্তায় ফেলে দিল

২

সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে আগারগাঁওয়ে সড়ক অবরোধ শেকৃবির শিক্ষার্থীদের

৩

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে চাকরি, পদ ১১

৪

দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা

৫

রাষ্ট্র যখন তার স্রষ্টাদের সম্মান জানাতে সংকটে পড়ে

৬

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

৭

আলভারেজ না পাজ—আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার

৮

ছিনতাইকারীর কবলে এক রাত

৯

মা-বাবাকে নামাজের দাওয়াত যেভাবে দেবেন

১০

আরব দলগুলোর রেকর্ড সাফল্যের পর ‘ভোট চুরির’ অভিযোগ নেতানিয়াহুর দলের

১১

নির্যাতনের কথা জানাতে গভীর রাতে বাবাকে ভিডিও কল, সংযোগ বিচ্ছিন্ন, বাসায় গিয়ে পেলেন মৃত্যুর খবর

১২

নেতানিয়াহুকে সরাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের ডাক গোলানের

১৩

বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক

১৪

পুলিশে সরাসরি এসআই নিয়োগ হবে ৪ হাজার, ৪০০-৫০০ এএসপি নিতে হবে বিশেষ বিসিএস

১৫

ইরানে স্বর্ণপামজয়ী নির্মাতাকে পাঁচ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

১৬

নির্বাচনের আগের দিন বিএনপি ও জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

১৭

চার জুটির চার রকম প্রেম, তিন নতুন মুখের অভিষেক

১৮

বেশি বেতনে চীনে চাকরির প্রলোভন, পাচারের জন্য আটকে রেখে ১২ নারীকে নির্যাতন

১৯

ইসরায়েলে ভোট গণনা: নাটকীয়তা বাড়ছে

২০