১৯ আগস্ট ২০২৬, ১:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি নিহত

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের নিউহ্যাম এলাকায় দুর্বৃত্তের গুলিতে মাছুম আহমদ (৪০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় ভোরে সেন্ট বার্থোলোমিউস সড়কে একটি গাড়ির ভেতর থেকে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই তাঁকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনার পর হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ।নিহত মাছুম আহমদের গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কারিকোনা গ্রামে। তিনি মোহাম্মদ আমির আলীর বড় ছেলে। ছোটবেলা থেকেই মাছুম লন্ডনে বসবাস করছিলেন। মাঝেমধ্যে তিনি বাংলাদেশে আসতেন। আড়াই বছর বয়সী তাঁর একটি কন্যাসন্তান রয়েছে। তাঁর বাবা ছাড়া পরিবারের অন্য সদস্যরা সবাই যুক্তরাজ্যে বসবাস করেন।.মাছুমের ছোট ভাই মানিক উদ্দিন প্রথম আলোকে তাঁর ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় সময় ভোর চারটার দিকে হঠাৎ পুলিশ তাঁদের বাসায় আসে। পুলিশ প্রথমে জানতে চায়, এটি মাছুম আহমদের বাসা কি না। পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করার পর পুলিশ মাছুমের একটি ছবি দেখতে চায়। ছবি দেখার পর পুলিশ জানায়, মাছুম গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।মানিক উদ্দিন বলেন, ‘কী কারণে বা কারা আমার ভাইকে গুলি করে হত্যা করেছে, তা এখনো জানতে পারিনি।’ মাছুমের মরদেহ বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে বলেও জানান তিনি।এ ঘটনায় মেট্রোপলিটন পুলিশ অনলাইনে একটি বিবৃতি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, মঙ্গলবার ভোর আনুমানিক তিনটার দিকে নিউহ্যামের সেন্ট বার্থোলোমিউস রোডে গুলির শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের পাশাপাশি লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস ও লন্ডনের এয়ার অ্যাম্বুলেন্সের সদস্যরাও দ্রুত উপস্থিত হন। সেখানে একটি গাড়ির ভেতরে মাছুমকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পুলিশ ও চিকিৎসাকর্মীরা তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে এবং বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা পরিবারের সদস্যদের সহায়তা দিচ্ছেন।.পুলিশ জানিয়েছে, সেন্ট বার্থোলোমিউস রোডের ঘটনাস্থল ঘিরে রেখে আলামত সংগ্রহ ও তদন্তকাজ চালাচ্ছেন গোয়েন্দারা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।তদন্তের নেতৃত্বে থাকা ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর ড্যান হুইটেন নিহত ব্যক্তির পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, এই হত্যাকাণ্ড স্থানীয় মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। ঠিক কী ঘটেছে তা উদ্‌ঘাটন এবং অপরাধীদের শনাক্ত করতে তদন্ত দল সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।.হত্যাকাণ্ডের পর ওই এলাকায় পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। বিশেষ করে মঙ্গলবার ভোরের দিকে ওই এলাকায় উপস্থিত থাকা বা কোনো কিছু দেখে থাকতে পারেন, এমন ব্যক্তিদের পুলিশের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। ড্যান হুইটেন বলেন, যেকোনো ছোট তথ্যও তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।ঘটনার উদ্দেশ্য কিংবা মাছুমকে লক্ষ্য করেই গুলি চালানো হয়েছিল কি না, সে বিষয়ে এখন পর্যন্ত পুলিশ কোনো তথ্য প্রকাশ করেনি।কোনো প্রত্যক্ষদর্শী বা ঘটনার ভিডিও ফুটেজ থাকলে রেফারেন্স নম্বর ‘সিএডি ৭৯৭/১৮এইউজি’ উল্লেখ করে ১০১ নম্বরে পুলিশের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

Source: https://www.prothomalo.com/bangladesh/qidnfn6ozd

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশান-বনানীর পাঠকদের হাতের নাগালে বইয়ের সম্ভার

১

অ্যান্ডারসনকে ‘অসম্মান’ করেছে ল্যাঙ্কশায়ার

২

যে সঞ্চয়পত্র সবাই কিনতে পারেন

৩

সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর

৪

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, এমপির আত্মীয়স্বজন পেয়েছেন ডিলারশিপ

৫

এখনই কেন দূরে তাকাচ্ছেন না নাজমুল

৬

হাতে ব্যালন ডি’অর, মাথায় ব্যবসার বুদ্ধি—যেভাবে দুই ভুবনের ‘রাজা’ কেইন

৭

পদুচেরি উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, পূর্ব ভারতে ভারী বৃষ্টি

৮

বাসায় ঢুকে দম্পতিকে মারধর ও কুপিয়ে জখমের অভিযোগ, মামলা নেয়নি পুলিশ

৯

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন জাপানের প্রধানমন্ত্রী

১০

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন জাপানের প্রধানমন্ত্রী

১১

ইসরায়েলের নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট

১২

ইসরায়েলের নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট

১৩

নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার দুজন কারাগারে

১৪

নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার দুজন কারাগারে

১৫

বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদ, যন্ত্রাংশ ও দুটি গাড়ি নিয়ে গেলেন শেকৃবির শিক্ষার্থীরা

১৬

বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদ, যন্ত্রাংশ ও দুটি গাড়ি নিয়ে গেলেন শেকৃবির শিক্ষার্থীরা

১৭

জীবনানন্দের স্মরণে ভার্চ্যুয়াল পাঠচক্র

১৮

জীবনানন্দের স্মরণে ভার্চ্যুয়াল পাঠচক্র

১৯

মালয়েশিয়ায় ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে বিডি এক্সপার্ট ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬

২০