১৯ আগস্ট ২০২৬, ১:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘দুর্ভাগা নয়, জয়ের পর ছবিতে তো আছি’

অস্ট্রেলিয়া পেসারদের স্বপ্নপূরণের জায়গা। ডারউইন টেস্টে ১৪ উইকেট নিয়ে বাংলাদেশের পেসাররা সেই স্বপ্ন পূরণও করেছেন। তবে চোটের কারণে প্রথম টেস্টে সেই সুযোগ পাননি শরীফুল ইসলাম। তবু নিজেকে দুর্ভাগা ভাবছেন না এই বাঁহাতি পেসার; ডারউইনে দলের জয় উদ্‌যাপনের ছবিতে থাকতে পেরেই খুঁজে নিচ্ছেন আনন্দ।টেস্টে বাংলাদেশের মূল পেসারদের একজন শরীফুল। প্রথম টেস্টে তাঁর না থাকা নিয়ে ধারাভাষ্যকক্ষেও আলোচনা হয়েছে। এমন এক ঐতিহাসিক টেস্টে না থাকা নিয়ে শরীফুলের কি আফসোস হয়? দ্বিতীয় টেস্টের ভেন্যু ম্যাকাইয়ে সাংবাদিকদের শরীফুল বলেছেন, ‘আমার খুবই ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, এমন একটি জয়ের অংশ হতে পেরে ভালো লাগছে। অন্তত স্কোয়াডের সঙ্গে ছবিতে তো থাকতে পেরেছি! আমরা এই ধারা বজায় রাখার চেষ্টা করব এবং দেখা যাক কত দূর যেতে পারি।’.হ্যাজলউড, বোল্যান্ড আর ইংলিসের সঙ্গে ম্যাকাইয়ে দারুণ সকাল.প্রথম টেস্টে খেলতে না পেরে শরীফুল নিজেকে দুর্ভাগাও ভাবছেন না, ‘আমি নিজেকে দুর্ভাগা মনে করি না। যা হওয়ার তা তো আর বলেকয়ে হয় না। আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। আলহামদুলিল্লাহ, ইনজুরির কারণে কিছুদিন বিশ্রামে ছিলাম এবং রিহ্যাব করেছি। এটি আমার শরীরের জন্য ভালো হয়েছে বলেই আমি মনে করি।’ .শরীফুল যোগ করেন, ‘যারা খেলেছে, তাদের জন্য আমি সব সময় দোয়া করেছি, যাতে তারা সেরা পারফরম্যান্স করতে পারে এবং আমরা জিততে পারি। যখন আমরা ম্যাচটি জিতলাম, বিশ্বাস করেন, বাংলাদেশের সাধারণ মানুষের মতো আমিও অনেক খুশি হয়েছি।’টেস্টে বাংলাদেশকে এখন সামনে থেকে নেতৃত্ব দিচ্ছনে পেসাররা। শরীফুল নিজেও এই পেস ইউনিটের অংশ। এ নিয়ে তিনি বলেছেন, ‘পেসাররা ভালো করলে অবশ্যই ভালো লাগে। তবে শুধু পেসার নয়, বাংলাদেশ দল যখন ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই ভালো করে, তখন বেশি ভালো লাগে। আমরা যখন সম্মিলিতভাবে পারফর্ম করি, তখনই জয় ছিনিয়ে আনা সম্ভব হয়।’.ম্যাকগ্রাকে সামনে রেখে ফ্লেমিং বললেন, ‘হাসান ম্যাকগ্রার মতো বোলিং করেছে’

Source: https://www.prothomalo.com/sports/cricket/za1a01i5b4

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৃশ্যশিল্পে শব্দের শরীর

১

জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হবেন

২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় গান, কবিতা ও নৃত্যের ছন্দে নবান্ন উৎসব

৩

জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে বড় হার

৪

যুক্তরাজ্যে কেন শুধু এনসিপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ করছেন আ.লীগের নেতা-কর্মীরা

৫

ডিসেম্বর ঘিরে বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ

৬

প্রায় দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, এক দিনে নিষ্পত্তি তিনটি

৭

মিরপুরে বাসে আগুন, আটক ২

৮

কুমিল্লায় ‘ভালো মেয়র’ খোঁজা নিয়ে এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ

৯

আন্দোলনরতদের দাবিদাওয়া নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় বসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

১০

সরকারি ক্রয়ে যোগ্যতার শর্ত শিথিল করে বিল পাস, স্বজনপ্রীতির সুযোগ দেখছেন বিরোধীরা

১১

বাসদ–মার্ক্সবাদীর ১৩ সদস্যের কমিটি, নতুন সাধারণ সম্পাদক মাসুদ রানা

১২

‘আমি হয়তো আর জীবিত ফিরব না’: নিজের ও স্ত্রীর চিকিৎসা চেয়ে শীর্ষ বিচারপতিদের কাছে ইমরানের খোলা চিঠি

১৩

‘এক টাকাও চাঁদা দেব না, মানুষ টাকা দিয়ে খারাপ করেছে’, বললেন ক্ষুব্ধ ব্যবসায়ী

১৪

উত্তরা বাংলাদেশ ক্লাবে মাসের পর মাস হাউজি-জুয়ার আসর!

১৫

আন্তর্জাতিক সম্মেলন: জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিতের তাগিদ

১৬

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ পার

১৭

মজুরি বোর্ডের সভা হঠাৎ স্থগিত হলো কেন

১৮

পাওয়ার বাংলাদেশ এক্সপোতে তিনটি বৈশ্বিক এনার্জি ব্র্যান্ড দেখাল এসিআই

১৯

কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে নারীর প্রতি বৈষম্য বাড়াবে

২০