১৯ আগস্ট ২০২৬, ৬:৩১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

‘ফুটেজের কপি না দিয়ে যেতে পারবে না’ বলে শিক্ষকদের আটকালেন হল সংসদের নেতারা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে শিক্ষার্থী হেনস্তার অভিযোগ, প্রাধ্যক্ষকে অবরুদ্ধ ও মারামারির ঘটনা তদন্তে গঠিত কমিটির সদস্যদের সঙ্গে হল সংসদের নেতাদের তীব্র বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে হলের প্রাধ্যক্ষের (প্রভোস্ট) কার্যালয়ে এ ঘটনা ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতনের নেতৃত্বে তদন্ত কমিটির সদস্যরা দুপুরে হল প্রাধ্যক্ষের কার্যালয়ে গিয়ে ১৬ আগস্টের ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন। খবর পেয়ে সেখানে যান হল সংসদের নেতারা। ইসলামী ছাত্রশিবির–সমর্থিত এই নেতারা তদন্ত কমিটির কাছে ওই দিন প্রাধ্যক্ষের উপস্থিতিতে শিক্ষার্থী মো. ইব্রাহিমকে হেনস্তার অভিযোগের ঘটনার ফুটেজের কপি চান। তদন্ত কমিটির সদস্যরা সেটা দিতে না চাইলে এই শিক্ষার্থীরা তাঁদের পথ আটকে দেন। ওই ফুটেজের কপি না দিয়ে যেতে পারবেন না বলে তদন্ত কমিটির প্রধান প্রক্টরকে জানান তাঁরা।.এ সময় প্রক্টরসহ তদন্ত কমিটির সদস্য অন্যান্য শিক্ষক, প্রক্টরিয়াল টিমের সদস্যদের সঙ্গে হল সংসদের নেতাদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায় প্রক্টর উপাচার্যের কার্যালয়ে শিক্ষার্থীদের ওই ঘটনার ফুটেজ দেখার সুযোগ দেওয়া হবে বলে আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। সেখানে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের নিয়ে হল সংসদের নেতারা সরে আসেন। এরপর প্রক্টরসহ তদন্ত কমিটির সদস্যরা সেখান থেকে চলে আসেন।দুপুরে এ ঘটনা চলাকালে হল সংসদের সহসভাপতি (ভিপি) খন্দকার মো. আবু নাঈম প্রথম আলোকে বলেন, ‘ফজলুল হক মুসলিম হলে প্রক্টরিয়াল টিম ফুটেজ গায়েব করার চেষ্টা করছে। ফজলুল হক মুসলিম হল সংসদের ভিপি হিসেবে বলতে চাই, সিসিটিভি ফুটেজের কপি না দিয়ে প্রক্টরিয়াল টিম যেতে পারবে না। তারা তদন্তের নামে টালবাহানা ও ফুটেজ গায়েব করার পাঁয়তারা করছে। এই ফুটেজ আমাদের লাশের ওপর দিয়ে নিয়ে যেতে হবে।’.ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন বলেন, ‘উপাচার্যের নির্দেশে গঠিত তদন্ত কমিটির সদস্য ও প্রক্টরিয়াল টিমের সদস্যরা তদন্তের স্বার্থে সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও সংরক্ষণ করতে সেখানে গিয়েছিলেন। সেখানে হল সংসদের নেতারা দাবি করেন, ফুটেজের একটি কপি তাঁদের দিতে হবে। পরবর্তীতে কেন তালা খোলা হলো, কেন নেওয়া হবে—এসব কথায় বাদানুবাদ হয় এবং আমাদের বাধা দেওয়ার চেষ্টা করে। তাঁরা সিদ্ধান্ত নেন যে তাঁদের এক কপি না দিয়ে এখান থেকে যাওয়া যাবে না।’তদন্ত শেষ হওয়ার আগে সিসিটিভি ফুটেজ প্রকাশ বা অন্য কারও কাছে হস্তান্তরের সুযোগ নেই বলে জানান প্রক্টর ইসরাফিল রতন। তিনি বলেন, ‘আমরা ভিডিও ফুটেজটি কপি করেছি। কিন্তু এটা আমরা সংগ্রহ করেছি তদন্তের স্বার্থে। কোনো অভিযোগ আসলে এটা কি তদন্তের আগে জনসমক্ষে আনা যায়? আর এটা তো ক্লিপ নয়, এটি বড় একটি অংশ। অনেক ঘটনা তো ঘটে গেছে এই কয়েক দিনে।’পরবর্তী সময়ে হল সংসদের নেতাদের বিষয়টি বুঝিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে নিয়ে আসা সম্ভব হয়েছে বলে জানান প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন।.যে ঘটনায় তদন্ত কমিটিফেসবুকে একটি পোস্ট শেয়ার করাকে কেন্দ্র করে গত রোববার (১৬ আগস্ট) দুপুরে ফজলুল হক মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী মো. ইব্রাহিমকে প্রাধ্যক্ষের কক্ষে ডেকে নেওয়া হয়। প্রাধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস আল মামুনে সেখানে তাঁকে আটকে রেখে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করেন বলে অভিযোগ করেছেন ওই শিক্ষার্থী। এ ঘটনায় ওই দিন রাত ৯টার দিকে প্রাধ্যক্ষকে হলে অবরুদ্ধ করেন হল সংসদের নেতা ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। একপর্যায় সেখানে যান ডাকসুর কয়েকজন নেতাও। সেখানে তাঁরা প্রাধ্যক্ষকে অবরুদ্ধ করে তাঁর পদত্যাগের দাবিতে নানা স্লোগান দেন। রাত পৌনে তিনটা পর্যন্ত এ অবস্থা চলতে থাকে। এরপর ছাত্রদলের হলের নেতা-কর্মীরা এসে প্রাধ্যক্ষকে বের করে নেন। এ সময় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে মারামারিতে কয়েকজন আহত হন।.এসব ঘটনার সুষ্ঠু তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়। সেই তদন্ত কার্যক্রমের অংশ হিসেবেই আজ হলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে যান তদন্ত কমিটির সদস্য ও প্রক্টরিয়াল টিমের সদস্যরা।পরে সন্ধ্যা সাতটার দিকে ফজলুল হক হলের অভিযোগকারী শিক্ষার্থী, হল সংসদের সদস্য ও ডাকসুর নেতারা উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই শিক্ষার্থীর কাছ থেকে ঘটনার বিস্তারিত শোনার পর উপাচার্যের নির্দেশে ঘটনার সিসিটিভি ফুটেজ–সংবলিত পেনড্রাইভ শিক্ষার্থীদের সামনে সিলগালা করে উপাচার্যের কাছে জমা দেওয়া হয়। পরে প্রক্টর ওই শিক্ষার্থী ও ছাত্র প্রতিনিধিদের উপস্থিতিতে ফুটেজটি পর্যালোচনা করার আশ্বাস দেন।

Source: https://www.prothomalo.com/bangladesh/capital/2ad5xhnnfm

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

জেলা জজ বা সমপর্যায়ের ৪০ জনসহ ৯৯ বিচারককে বদলি-পদায়ন

সমালোচনার মুখে ‘অচেনা’ তিন প্রবাসীকে উপদেষ্টা করার সিদ্ধান্ত স্থগিত

সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির

এল ম্যাগাজিনের কভার গার্ল থেকে গ্ল্যামার নিয়ে নতুন বিতর্কে দিশা পাটানি

সেপ্টেম্বর-অক্টোবরে ডেঙ্গুর শঙ্কা, এডিস নিয়ন্ত্রণে করণীয় কী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তবিভাগ ফুটবল খেলায় দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

প্রার্থিতা জানান দিতে কয়েক শ মোটরসাইকেল নিয়ে শোডাউন, তিন হাজার মানুষের ভূরিভোজ

ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ওয়াও মার্কেট।

ইরানের স্কুলে যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধাপরাধের শামিল, বলছে জাতিসংঘ

১০

পারিবারিক কলহের জেরে ছেলেকে হত্যার অভিযোগ, মা আটক

১১

মোহাম্মদপুরে চাপাতি দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

১২

অদৃশ্য জীবাণু, দৃশ্যমান অবদান: মাইক্রোবায়োলজিস্টদের গল্প

১৩

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হবেন জ্যেষ্ঠতার ভিত্তিতে

১৪

বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ও শ্রমভিসা বন্ধ করল লাওস

১৫

আদালতে চুক্তিপত্র দেখিয়ে জামিন, পরে বেরিয়ে এল জালিয়াতির তথ্য

১৬

নেপাল–তিব্বতের প্রাণঘাতী বন্যার পেছনে জলবায়ু সংকট, ধারণা গবেষকদের

১৭

যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা—আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু

১৮

ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা নেওয়ার ঘটনায় এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি

১৯

যৌন হয়রানি প্রতিরোধে সমন্বিত আইন প্রয়োজন

২০