২১ আগস্ট ২০২৬, ১:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতির শপথ ঘিরে শুক্রবার বিকেলে বঙ্গভবন এলাকায় যান চলাচলে বিশেষ নির্দেশনা

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠান শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গভবনে অনুষ্ঠিত হবে। এ জন্য শুক্রবার বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বঙ্গভবনের আশপাশের এলাকায় গাড়ি চলাচলে কিছু নির্দেশনা অনুসরণ করতে অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে বঙ্গভবনে আগত আমন্ত্রিত অতিথিদের ক্ষেত্রে এসব নির্দেশনা প্রযোজ্য হবে না।.বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক মতিঝিল বিভাগের উপকমিশনার মো. আমির খসরুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, নির্দেশনা অনুযায়ী মতিঝিল শাপলা চত্বরের অ্যালিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা (বঙ্গভবন রোড) ও রাজউক ক্রসিং (ডিআইটি রোড) পর্যন্ত সব ধরনের গাড়ি প্রবেশ নিষিদ্ধ থাকবে। শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানগামী সব বাসকে দৈনিক বাংলা-ইউবিএল-প্রেসক্লাব হয়ে চলাচল করতে বলা হয়েছে।এ ছাড়া অন্য কোনো সুবিধাজনক বিকল্প রাস্তায়ও এসব বাস চলাচল করতে পারবে। দৈনিক বাংলা থেকে রাজউক অভিমুখে কোনো বাণিজ্যিক গাড়ি চলাচল করবে না।.হানিফ ফ্লাইওভার থেকে আসা গাড়িগুলোকে জিরো পয়েন্ট থেকে ইউটার্ন না করে বাঁয়ে ফুলবাড়িয়া অথবা ডান দিকে ইউবিএল ক্রসিং হয়ে দৈনিক বাংলা-শাপলা চত্বরের দিকে চলাচল করতে বলা হয়েছে। বিকল্প হিসেবে জিরো পয়েন্ট-ইউবিএল ক্রসিং-নাইটিঙ্গেল ক্রসিং-ফকিরাপুল ক্রসিং-শাপলা চত্বর-ইত্তেফাক হয়েও চলাচল করতে পারবে এসব গাড়ি।উল্লিখিত রাস্তাগুলো এড়িয়ে অন্য কোনো সুবিধাজনক বিকল্প সড়ক ব্যবহার করার জন্য গাড়িচালকদের অনুরোধ করা হয়েছে।.বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনার কারণে উল্লিখিত রাস্তা ও এলাকাগুলোতে যানবাহন চলাচলে সাময়িকভাবে বিঘ্ন ঘটবে বলে জানিয়েছে ডিএমপি। এ জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা কামনা করেছে তারা।নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতিবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্য, বাংলাদেশে নিয়োজিত বিভিন্ন দেশের কূটনীতিক, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

Source: https://www.prothomalo.com/bangladesh/capital/2852fti0kp

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন অভিনেতার পর এবার পরিচালকের সঙ্গে অভিনেত্রীর চতুর্থ সম্পর্ক

ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

জেলা জজ বা সমপর্যায়ের ৪০ জনসহ ৯৯ বিচারককে বদলি-পদায়ন

সমালোচনার মুখে ‘অচেনা’ তিন প্রবাসীকে উপদেষ্টা করার সিদ্ধান্ত স্থগিত

সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির

এল ম্যাগাজিনের কভার গার্ল থেকে গ্ল্যামার নিয়ে নতুন বিতর্কে দিশা পাটানি

সেপ্টেম্বর-অক্টোবরে ডেঙ্গুর শঙ্কা, এডিস নিয়ন্ত্রণে করণীয় কী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তবিভাগ ফুটবল খেলায় দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

প্রার্থিতা জানান দিতে কয়েক শ মোটরসাইকেল নিয়ে শোডাউন, তিন হাজার মানুষের ভূরিভোজ

ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ওয়াও মার্কেট।

১০

ইরানের স্কুলে যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধাপরাধের শামিল, বলছে জাতিসংঘ

১১

পারিবারিক কলহের জেরে ছেলেকে হত্যার অভিযোগ, মা আটক

১২

মোহাম্মদপুরে চাপাতি দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

১৩

অদৃশ্য জীবাণু, দৃশ্যমান অবদান: মাইক্রোবায়োলজিস্টদের গল্প

১৪

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হবেন জ্যেষ্ঠতার ভিত্তিতে

১৫

বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ও শ্রমভিসা বন্ধ করল লাওস

১৬

আদালতে চুক্তিপত্র দেখিয়ে জামিন, পরে বেরিয়ে এল জালিয়াতির তথ্য

১৭

নেপাল–তিব্বতের প্রাণঘাতী বন্যার পেছনে জলবায়ু সংকট, ধারণা গবেষকদের

১৮

যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা—আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু

১৯

ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা নেওয়ার ঘটনায় এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি

২০