২১ আগস্ট ২০২৬, ১:৩২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

হেডিংলি টেস্টের নাটাই রুটদের হাতে, ইংল্যান্ড এগিয়ে ১৯৫ রানে

গতকাল ম্যাচের প্রথম দিনে তাঁরা উইকেটে এসেছিলেন ৭ বলের ব্যবধানে। আজ তাঁরা বিদায় নিলেন ৪ বলের মধ্যে। মাঝে পাকিস্তানি বোলারদের হতাশ করে জর্ডান কক্স ও জো রুট মিলে গড়েছেন ১৫০ রানের জুটি। ৩৪ ওভার একসঙ্গে ব্যাটিং করার পর কক্সের বিদায়ে ভাঙে জুটি। এর আগেই লিড পেয়ে যায় ইংল্যান্ড। হেডিংলি টেস্টের দ্বিতীয় দিন শেষে লিডটাকে ১৯৫ রানে নিয়ে গেছে ইংল্যান্ড। আরেকটি বৃষ্টি-বিঘ্নিত দিন শেষে রুটদের রান ৮ উইকেটে ৩৬৬।দুই টেস্টের ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নিয়ে সেঞ্চুরির দিকেই এগোচ্ছিলেন কক্স। তবে ৭৩ রানে দাঁড়িয়ে আলী উসমানের বলে উইকেটকিপারকে ক্যাচ দেন ওয়ানডাউনে নামা এই ব্যাটসম্যান। চার বল পর খুররম শেহজাদের বলে এলবিডব্লু হন এই টেস্ট দিয়েই আবার ইংল্যান্ডের টেস্ট অধিনায়কত্বে ফেরা রুট। ডানহাতি এ ব্যাটসম্যান ফিরেছেন ৬৬ রান করে।.শুধু ফিফটি করেই ফেরায় নিশ্চিতভাবেই হতাশ কক্স-রুটরা। তবে সেই হতাশাটা হ্যারি ব্রুকের চেয়ে বেশি হওয়ার কথা নয়। কক্সের বিদায়ের পর ব্যাটিংয়ে নামা ব্রুক যে আউট হয়েছেন নড়বড়ে নব্বইয়ে ৯১ রান করে। কী দারুণই না খেলছিলেন আইসিসি র‍্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান। ৯১ রান করতে খেলেছেন মোটে ৯৩ বল, মেরেছেন ১৩টি চার। পাকিস্তানি বাঁহাতি স্পিনার আলী উসমানের বলে বোল্ড হয়ে হোম গ্রাউন্ডে প্রথম টেস্ট সেঞ্চুরির সুযোগ হারিয়েছেন ব্রুক। ব্রুক অবশ্য ফিরতে পারতেন মুখোমুখি হওয়া দ্বিতীয় বলেই। শেহজাদের বলে স্লিপে ক্যাচ তুলেছিলেন ব্রুক। ক্যাচ তো নিতেই পারেননি সালমান আগা, উল্টো আঙুল রক্তাক্ত করে ছেড়েছেন মাঠ, হয়ে গেছে চারও।.সুযোগটা কাজে লাগিয়ে পঞ্চম উইকেটে ড্যান লরেন্সকে নিয়ে ১২০ রান যোগ করেন ব্রুক। ফিফটি পেয়েছেন লরেন্সও, ফিরেছেন ৫১ রান করে।.সৌদিতে খেলোয়াড় বিক্রি করে সবচেয়ে বেশি আয় কোন ক্লাবের.ব্রুককে ফিরিয়ে তৃতীয় উইকেট পাওয়া আলী উসমান পরে আরও দুটি উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট পেয়ে গেছেন।ইংল্যান্ড আগের দিনটা শেষ করেছিল ২ উইকেটে ১১২ রান নিয়ে। বৃষ্টিতে আজ পুরো প্রথম সেশন ভেসে যায়।.পাকিস্তান ১ম ইনিংস: ১৭১।ইংল্যান্ড ১ম ইনিংস: ৮২ ওভারে ৩৬৬/৮ (ব্রুক ৯১, কক্স ৭৩, রুট ৬৬, লরেন্স ৫১, গে ৩৩; আলী উসমান ৫/৯২)।(২য় দিন শেষে).বাবাকে মেসি—‘আর একটু অপেক্ষা করতে পারলে না?’

Source: https://www.prothomalo.com/sports/cricket/ewjr4eizut

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হবেন

১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় গান, কবিতা ও নৃত্যের ছন্দে নবান্ন উৎসব

২

জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে বড় হার

৩

যুক্তরাজ্যে কেন শুধু এনসিপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ করছেন আ.লীগের নেতা-কর্মীরা

৪

ডিসেম্বর ঘিরে বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ

৫

প্রায় দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, এক দিনে নিষ্পত্তি তিনটি

৬

মিরপুরে বাসে আগুন, আটক ২

৭

কুমিল্লায় ‘ভালো মেয়র’ খোঁজা নিয়ে এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ

৮

আন্দোলনরতদের দাবিদাওয়া নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় বসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

৯

সরকারি ক্রয়ে যোগ্যতার শর্ত শিথিল করে বিল পাস, স্বজনপ্রীতির সুযোগ দেখছেন বিরোধীরা

১০

বাসদ–মার্ক্সবাদীর ১৩ সদস্যের কমিটি, নতুন সাধারণ সম্পাদক মাসুদ রানা

১১

‘আমি হয়তো আর জীবিত ফিরব না’: নিজের ও স্ত্রীর চিকিৎসা চেয়ে শীর্ষ বিচারপতিদের কাছে ইমরানের খোলা চিঠি

১২

‘এক টাকাও চাঁদা দেব না, মানুষ টাকা দিয়ে খারাপ করেছে’, বললেন ক্ষুব্ধ ব্যবসায়ী

১৩

উত্তরা বাংলাদেশ ক্লাবে মাসের পর মাস হাউজি-জুয়ার আসর!

১৪

আন্তর্জাতিক সম্মেলন: জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিতের তাগিদ

১৫

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ পার

১৬

মজুরি বোর্ডের সভা হঠাৎ স্থগিত হলো কেন

১৭

পাওয়ার বাংলাদেশ এক্সপোতে তিনটি বৈশ্বিক এনার্জি ব্র্যান্ড দেখাল এসিআই

১৮

কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে নারীর প্রতি বৈষম্য বাড়াবে

১৯

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

২০