২১ আগস্ট ২০২৬, ১:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

২১ আগস্ট গ্রেনেড হামলার ২২ বছর আজ

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে (বর্তমানে শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ) ভয়াবহ গ্রেনেড হামলার ২২তম বার্ষিকী আজ। ২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে চালানো হামলায় ২৪ জন নিহত এবং শতাধিক নেতা-কর্মী আহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে ছিলেন আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান।হামলার ঘটনায় করা হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুই মামলায় বিচারিক আদালত ২০১৮ সালে ৪৯ আসামিকে বিভিন্ন দণ্ড দিয়েছিলেন। তবে ২০২৪ সালের ১ ডিসেম্বর হাইকোর্ট সেই রায় বাতিল করে সবাইকে খালাস দেন। পরের বছর রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে খালাসের রায় বহাল রাখেন আপিল বিভাগ। তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর সর্বসম্মতভাবে ওই রায় দেন। .আপিল বিভাগের রায়ে বলা হয়, ডেথ রেফারেন্স খারিজ, আসামিদের আপিল মঞ্জুর এবং বিচারিক আদালতের দোষী সাব্যস্ত করা ও দণ্ডাদেশ বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছেন, তা ন্যায়সংগত। তথ্যপ্রমাণ, পারিপার্শ্বিক পরিস্থিতি ও আইনি দিক পর্যালোচনা করে হাইকোর্টের সিদ্ধান্তে কোনো দুর্বলতা বা বেআইনি কিছু পাওয়া যায়নি।২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় মতিঝিল থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা হয়। তখন মামলার তদন্ত নিয়ে নানা বিতর্ক উঠেছিল। ২০০৭ সালে এক-এগারোর পটপরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকারের সময় মামলা দুটির (হত্যা ও বিস্ফোরক) তদন্ত নতুনভাবে শুরু হয়। ২০০৮ সালে সিআইডি হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুই মামলায় ২২ জনকে আসামি করে আদালতে পৃথক দুটি অভিযোগপত্র দেয়।.২০০৯ সালে আওয়ামী লীগ সরকার আমলে, এরপর ২০১১ সালের ৩ জুলাই সম্পূরক অভিযোগপত্র দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ আরও ৩০ জনকে আসামি করা হয়।২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ মামলা দুটির রায় দেন। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। আরও ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছিল।.সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে পরিচালিত বিচারকে অবৈধ ঘোষণা করে ২০২৪ সালের ১ ডিসেম্বর হাইকোর্ট বিচারিক আদালতের রায় বাতিল করেন। এর ফলে সব আসামি খালাস পান।হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছিল, নিহত ব্যক্তিদের প্রতি ন্যায়বিচারের জন্য এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও স্বাধীন তদন্ত প্রয়োজন। যথাযথ ও বিশেষজ্ঞ সংস্থার মাধ্যমে নতুন করে তদন্তের পদক্ষেপ নিতে মামলাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো উচিত বলেও পর্যবেক্ষণ দেওয়া হয়েছিল। আপিল বিভাগ হাইকোর্টের এই পর্যবেক্ষণ প্রত্যাহার করেন। একই সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আদেশের অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর অংশটি বাতিল করা হয়।

Source: https://www.prothomalo.com/bangladesh/718ijk1v0p

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে সঞ্চয়পত্র সবাই কিনতে পারেন

১

সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর

২

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, এমপির আত্মীয়স্বজন পেয়েছেন ডিলারশিপ

৩

এখনই কেন দূরে তাকাচ্ছেন না নাজমুল

৪

হাতে ব্যালন ডি’অর, মাথায় ব্যবসার বুদ্ধি—যেভাবে দুই ভুবনের ‘রাজা’ কেইন

৫

পদুচেরি উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, পূর্ব ভারতে ভারী বৃষ্টি

৬

বাসায় ঢুকে দম্পতিকে মারধর ও কুপিয়ে জখমের অভিযোগ, মামলা নেয়নি পুলিশ

৭

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন জাপানের প্রধানমন্ত্রী

৮

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন জাপানের প্রধানমন্ত্রী

৯

ইসরায়েলের নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট

১০

ইসরায়েলের নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট

১১

নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার দুজন কারাগারে

১২

নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার দুজন কারাগারে

১৩

বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদ, যন্ত্রাংশ ও দুটি গাড়ি নিয়ে গেলেন শেকৃবির শিক্ষার্থীরা

১৪

বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদ, যন্ত্রাংশ ও দুটি গাড়ি নিয়ে গেলেন শেকৃবির শিক্ষার্থীরা

১৫

জীবনানন্দের স্মরণে ভার্চ্যুয়াল পাঠচক্র

১৬

জীবনানন্দের স্মরণে ভার্চ্যুয়াল পাঠচক্র

১৭

মালয়েশিয়ায় ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে বিডি এক্সপার্ট ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬

১৮

মালয়েশিয়ায় ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে বিডি এক্সপার্ট ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬

১৯

বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানতে তদন্ত কমিটি

২০