২৩ আগস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনার কোন কোন ফুটবলার ক্লাব বদলেছেন, কোথায় গেছেন

ইউরোপের শীর্ষ লিগগুলোর নতুন মৌসুম শুরু হচ্ছে চলতি সপ্তাহেই। দুই মাস ধরে চলা দলবদলের ব্যস্ততা এখনো শেষ হয়নি, যা চলবে আগস্টের শেষ পর্যন্ত। তবে এরই মধ্যে নতুন মৌসুমে ক্লাব বদলে ফেলেছেন আর্জেন্টিনা জাতীয় দলের একঝাঁক ফুটবলার। নতুন লিগ শুরু হতে যাওয়া এবং খেলোয়াড়েরা কে কোথায় যোগ দিলেন—একনজরে দেখে নেওয়া যাক:.হেরেনিমো রুলিআর্জেন্টিনা জাতীয় দলের অন্যতম এই গোলরক্ষক চলতি মৌসুমে অলিম্পিক মার্সেই থেকে যোগ দিয়েছেন ম্যানচেস্টার সিটিতে। মার্সেইতে চমৎকার একটি মৌসুম কাটানোর পর এবার তাঁর সামনে নতুন চ্যালেঞ্জ। সিটির মূল একাদশে জায়গা পেতে তাঁকে লড়াই করতে হবে ইতালির তারকা গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার সঙ্গে।নিকোলাস ওতামেন্দিবেনফিকা থেকে ফ্রি ট্রান্সফারে ঘরের মাঠের ক্লাব রিভার প্লেটে যোগ দিয়েছেন অভিজ্ঞ এই সেন্টারব্যাক। বিশ্বকাপ খেলতে যাওয়ার আগেই রিভার প্লেটের সঙ্গে চুক্তি সেরে রেখেছিলেন তিনি। নতুন ক্লাবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েই অধিনায়কের দায়িত্ব পেয়েছেন জাতীয় দল থেকে অবসরে যাওয়া এই বিশ্বকাপজয়ী ডিফেন্ডার।.নাহুয়েল মলিনাআতলেতিকো মাদ্রিদ ছেড়ে আবারও ইতালির সেরি আ-তে ফিরেছেন এই রাইট-ব্যাক। ১ কোটি ৩০ লাখ ইউরো খরচ করে তাঁকে দলে ভিড়িয়েছে রোমা। এই ক্লাবে তিনি জাতীয় দলের সতীর্থ পাওলো দিবালা, সান্তিয়াগো কাস্ত্রো ও মাতিয়াস সৌলের সঙ্গে একসঙ্গে মাঠ মাতাবেন।ক্রিস্টিয়ান রোমেরোইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহাম ছেড়ে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদে যোগ দিয়েছেন আর্জেন্টিনা দলের অন্যতম নির্ভরযোগ্য সেন্টারব্যাক রোমেরো। তাঁকে নিজেদের তাঁবুতে টানতে ৪ কোটি ইউরো খরচ করেছে স্প্যানিশ ক্লাবটি।.সালাহর বিকল্প থেকে সুলিভানের ভবিষ্যৎ, ফুটবল বদলে দিচ্ছে এআই.ভালেন্তিন বার্কো২২ বছর বয়সী এই মিডফিল্ডার ক্যারিয়ারের অন্যতম বড় এক চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে। রেসিং স্ট্রাসবুর্গ ছেড়ে তিনি যোগ দিয়েছেন ইংলিশ ক্লাব চেলসিতে। এই ব্লুজ দলে তিনি সতীর্থ হিসেবে পাচ্ছেন জাতীয় দলের আরেক মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে।মার্কোস সেনেসিদলবদলের হাওয়ায় বোর্নমাউথ থেকে টটেনহামে যোগ দিয়েছেন সেনেসি। প্রিমিয়ার লিগের নতুন ক্লাবে এই সেন্টারব্যাকের পারফরম্যান্সের দিকে নজর থাকবে সমর্থক ও বিশ্লেষকদের।.থিয়াগো আলমাদারেকর্ড দলবদল ফি দিয়ে ঘরের দেশে ফিরে গেছেন আলমাদা। ২ কোটি ইউরো দিয়ে আতলেতিকো মাদ্রিদ থেকে তাঁকে কিনে নিয়েছে রিভার প্লেট। আর্জেন্টিনার ঘরোয়া ফুটবল ইতিহাসের এটিই সবচেয়ে ব্যয়বহুল দলবদল।ফাকুন্দো মেদিনাফরাসি ক্লাব অলিম্পিক মার্সেই ছেড়ে এবার জার্মান বুন্দেসলিগার দল বায়ার লেভারকুসেনে যোগ দিয়েছেন গত বিশ্বকাপের অন্যতম সেরা এই উদীয়মান তারকা।.দলবদলের অন্যান্য গুঞ্জন ও সম্ভাবনাঅ্যাস্টন ভিলার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে দলে নেওয়ার চেষ্টা চালিয়েছিল জুভেন্টাস, তবে দুই ক্লাব কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি। অন্যদিকে আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে নিতে আগ্রহ দেখাচ্ছে বার্সেলোনা। বিশ্বকাপের সময় আলভারেজ প্রকাশ্যেই ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। তবে আতলেতিকো আপাতত তাঁকে ছাড়তে রাজি না হলেও চেষ্টা চালিয়ে যাচ্ছে বার্সা।বায়ার লেভারকুসেনের মিডফিল্ডার এজেকিয়েল পালাসিওসের প্রিমিয়ার লিগের ক্লাব ইপ্সউইচ টাউনে যোগ দেওয়ার সম্ভাবনা আছে। আর অন্য খেলোয়াড়দের মধ্যে রিয়াল মাদ্রিদে নিয়মিত খেলার সুযোগ না পেয়ে ফিওরেন্টিনাতে লোনে গেছেন তরুণ তারকা ফ্রাঙ্কো মাস্তান্তুোনো। এ ছাড়া আলেহান্দ্রো গারনাচো চেলসি ছেড়ে অ্যাস্টন ভিলায় এবং সান্তিয়াগো কাস্ত্রো রোমায় যোগ দিয়েছেন।.প্রিমিয়ার লিগে এবার বাড়তে পারে পেনাল্টি

Source: https://www.prothomalo.com/sports/football/99zoqwgnqp

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিধান পরিষদ নির্বাচন বিজেপি ও কংগ্রেসকে চিন্তায় ফেলে দিল

১

সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে আগারগাঁওয়ে সড়ক অবরোধ শেকৃবির শিক্ষার্থীদের

২

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে চাকরি, পদ ১১

৩

দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা

৪

রাষ্ট্র যখন তার স্রষ্টাদের সম্মান জানাতে সংকটে পড়ে

৫

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

৬

আলভারেজ না পাজ—আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার

৭

ছিনতাইকারীর কবলে এক রাত

৮

মা-বাবাকে নামাজের দাওয়াত যেভাবে দেবেন

৯

আরব দলগুলোর রেকর্ড সাফল্যের পর ‘ভোট চুরির’ অভিযোগ নেতানিয়াহুর দলের

১০

নির্যাতনের কথা জানাতে গভীর রাতে বাবাকে ভিডিও কল, সংযোগ বিচ্ছিন্ন, বাসায় গিয়ে পেলেন মৃত্যুর খবর

১১

নেতানিয়াহুকে সরাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের ডাক গোলানের

১২

বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক

১৩

পুলিশে সরাসরি এসআই নিয়োগ হবে ৪ হাজার, ৪০০-৫০০ এএসপি নিতে হবে বিশেষ বিসিএস

১৪

ইরানে স্বর্ণপামজয়ী নির্মাতাকে পাঁচ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

১৫

নির্বাচনের আগের দিন বিএনপি ও জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

১৬

চার জুটির চার রকম প্রেম, তিন নতুন মুখের অভিষেক

১৭

বেশি বেতনে চীনে চাকরির প্রলোভন, পাচারের জন্য আটকে রেখে ১২ নারীকে নির্যাতন

১৮

ইসরায়েলে ভোট গণনা: নাটকীয়তা বাড়ছে

১৯

ইসির পরীক্ষা হবে আগামীকাল: ১১–দলীয় ঐক্য

২০