২৫ আগস্ট ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও সংযুক্তি

দুইজন উপমহাপরিদর্শকসহ (ডিআইজি) পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে আরও রয়েছেন ২ জন অতিরিক্ত ডিআইজি এবং ১১ জন পুলিশ সুপার পদমর্যাদার (এসপি) কর্মকর্তা। এ ছাড়া একজন পুলিশ সুপার ও দুজন অতিরিক্ত পুলিশ সুপারকে সংযুক্তি দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার পৃথক তিনটি প্রজ্ঞাপনে একযোগে এই বদলি করা হয়েছে। পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ এসব প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।

বদলি করা কর্মকর্তাদের মধ্যে পিবিআইয়ের ডিআইজি মো. হুমায়ুন কবিরকে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক, এসবির ডিআইজি মু. মাহবুবুর রশীদকে রংপুর মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার, রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহমেদ মিয়াকে ডিএমপির যুগ্ম কমিশনার হিসেবে এবং পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি ডিআইজি) মো. হুমায়ুন কবীরকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে।

এ ছাড়া এপিবিএনের পুলিশ সুপার শাহাদাত হোসেনকে পিবিআইতে, মোহাম্মদ নাজমুল আলমকে ডিএমপিতে, এসবির পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেনকে পিবিআইতে, আরএমপির উপকমিশনার আবদুর রহমানকে পিবিআইতে, পিবিআইয়ের পুলিশ সুপার জাফর হোসেনকে সিআইডিতে, পিবিআইয়ের পুলিশ সুপার আবুল কালাম আজাদকে গাজীপুর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে, গাজীপুর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) এস এম সিরাজুল হুদাকে ঝিনাইদহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে, পিবিআইয়ের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ উজ জামানকে সিআইডিতে, পিবিআইয়ের পুলিশ সুপার এস এম রফিকুল ইসলামকে এপিবিএনে এবং ডিএমপির উপকমিশনার আসলাম উদ্দিনকে পুলিশ অধিদপ্তরের (টিআর) পদে বদলি করা হয়েছে।

এ ছাড়া নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নুরুল আমীন ও এসবির অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিমকে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়েছে। আর সিলেট মহানগর পুলিশের উপকমিশনার রিয়াজুল কবিরকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

Source: https://www.prothomalo.com/bangladesh/brkkqm1q5t

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, এমপির আত্মীয়স্বজন পেয়েছেন ডিলারশিপ

১

এখনই কেন দূরে তাকাচ্ছেন না নাজমুল

২

হাতে ব্যালন ডি’অর, মাথায় ব্যবসার বুদ্ধি—যেভাবে দুই ভুবনের ‘রাজা’ কেইন

৩

পদুচেরি উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, পূর্ব ভারতে ভারী বৃষ্টি

৪

বাসায় ঢুকে দম্পতিকে মারধর ও কুপিয়ে জখমের অভিযোগ, মামলা নেয়নি পুলিশ

৫

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন জাপানের প্রধানমন্ত্রী

৬

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন জাপানের প্রধানমন্ত্রী

৭

ইসরায়েলের নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট

৮

ইসরায়েলের নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট

৯

নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার দুজন কারাগারে

১০

নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার দুজন কারাগারে

১১

বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদ, যন্ত্রাংশ ও দুটি গাড়ি নিয়ে গেলেন শেকৃবির শিক্ষার্থীরা

১২

বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদ, যন্ত্রাংশ ও দুটি গাড়ি নিয়ে গেলেন শেকৃবির শিক্ষার্থীরা

১৩

জীবনানন্দের স্মরণে ভার্চ্যুয়াল পাঠচক্র

১৪

জীবনানন্দের স্মরণে ভার্চ্যুয়াল পাঠচক্র

১৫

মালয়েশিয়ায় ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে বিডি এক্সপার্ট ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬

১৬

মালয়েশিয়ায় ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে বিডি এক্সপার্ট ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬

১৭

বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানতে তদন্ত কমিটি

১৮

বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানতে তদন্ত কমিটি

১৯

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর

২০