২৬ আগস্ট ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র–কানাডা বাণিজ্যযুদ্ধ: ৭০০–এর বেশি মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপ করল অটোয়া

ওয়াশিংটন ও অটোয়ার মধ্যে বাণিজ্যযুদ্ধ দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। যুক্তরাষ্ট্রের নতুন করে শুল্ক আরোপের জেরে কানাডাও দেশটির বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। এর প্রভাব পড়বে শত শত মার্কিন পণ্যের ওপর।কানাডা সরকার গতকাল মঙ্গলবার জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের ২৭ দশমিক ৬ বিলিয়ন কানাডীয় ডলার বা ১৯ দশমিক ৯ বিলিয়ন (১ হাজার ৯৯০ কোটি) মার্কিন ডলারের পণ্যের ওপর শুল্ক আরোপ করতে চলেছে।ট্রাম্পের আরোপ করা নতুন শুল্কের বিপরীতে ‘ডলার-ফর-ডলার’ ভিত্তিতে এ পাল্টা শুল্ক আরোপ করবে কানাডা। অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি কানাডা থেকে আসা ২০ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের ওপর বাড়তি শুল্ক বসায়, তবে কানাডাও ঠিক ২০ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যের ওপর সমান হারে বাড়তি শুল্ক বসাবে। কানাডার পণ্যে যুক্তরাষ্ট্র যদি ১৫ শতাংশ, ২৫ শতাংশ বা ৫০ শতাংশ হারে শুল্ক আরোপ করে, কানাডাও ৭০০টির বেশি মার্কিন পণ্যে ঠিক একই হারে পাল্টা শুল্ক আরোপ করবে।.বাণিজ্যযুদ্ধের প্রভাবে নিজেদের ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য আর্থিক সহায়তার একটি নতুন পরিকল্পনাও ঘোষণা করেছে কানাডা সরকার।সরকারের দেওয়া বিবৃতিতে বলা হয়, এ পাল্টা শুল্ক ৭০০টির বেশি মার্কিন পণ্যের ওপর প্রভাব ফেলবে। এর আওতায় ইস্পাত ও অ্যালুমিনিয়াম, দুগ্ধজাত পণ্য, গৃহস্থালি সরঞ্জাম, কৃষি যন্ত্রপাতি, পাল্প (মণ্ড) ও কাগজ, প্লাস্টিক ও ইলেকট্রনিকস খাত অন্তর্ভুক্ত থাকবে। শুল্কের হার ১৫ থেকে ৫০ শতাংশ হবে। আগামী ৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এ পাল্টা শুল্ক।কানাডা সরকার নতুন শুল্কের কারণে সৃষ্ট আর্থিক ঝুঁকি মোকাবিলায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সহায়তা দিতে ৭ দশমিক ৫ বিলিয়ন কানাডীয় ডলার (৫ দশমিক ৪২ বিলিয়ন মার্কিন ডলার) মূল্যের একটি নতুন তহবিল প্যাকেজও ঘোষণা করেছে।.ট্রাম্পের আরোপ করা নতুন শুল্কের বিপরীতে ‘ডলার-ফর-ডলার’ ভিত্তিতে এ পাল্টা শুল্ক আরোপ করবে কানাডা। অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি কানাডা থেকে আসা ২০ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের ওপর বাড়তি শুল্ক বসায়, তবে কানাডাও ঠিক ২০ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যের ওপর সমান হারে বাড়তি শুল্ক বসাবে।.গত সপ্তাহে দুই দেশের বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কানাডার ওপর নতুন বাড়তি শুল্ক আরোপ করেন। গত শনিবার কানাডীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের এ ঘোষণা দেন তিনি। ২০ বিলিয়ন (২ হাজার কোটি) ডলার মূল্যের কানাডীয় পণ্যের ওপর এর প্রভাবে পড়বে।দুদিন পর গত সোমবার ট্রাম্প কানাডা থেকে আমদানি করা গাড়ি, ট্রাক, মোটর পার্টস বা গাড়ির যন্ত্রাংশ ও ইস্পাতের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেন।সাম্প্রতিক দিনগুলোয় ট্রাম্প কানাডাকে লক্ষ্য করে নানা কটূক্তিও করেছেন। মঙ্গলবার তিনি বলেন, কানাডার অন্টারিও প্রদেশের সীমান্তঘেঁষা গ্রেট লেকসের সবচেয়ে পূর্বের হ্রদ লেক অন্টারিওর নাম ‘লেক আমেরিকা’ রাখার কথা বিবেচনা করছেন তিনি।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে ‘গভর্নর কার্নি’ বলেও উল্লেখ করেন। এর মাধ্যমে কানাডাকে যুক্তরাষ্ট্রের ‘৫১তম অঙ্গরাজ্য’ হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়ে তাঁর দীর্ঘদিনের মন্তব্যেরই পুনরাবৃত্তি করেন তিনি।.ট্রাম্পের ৫০ শতাংশ শুল্কের কারণে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা ৫৫০টি ভোগ্যপণ্যের দাম বেড়ে যেতে পারে। এসব পণ্যের মধ্যে রয়েছে আইস স্কেট, টয়লেট পেপার, মদ ও রং। ফলে যুক্তরাষ্ট্রের সাধারণ ভোক্তাদের এসব পণ্যের জন্য বাড়তি অর্থ গুনতে হবে।.গতকাল মঙ্গলবার ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে দাবি করেন, এক দশক ধরে যুক্তরাষ্ট্র প্রতিবছর কানাডার কাছে ৬০ বিলিয়ন (৬ হাজার কোটি) ডলার করে ক্ষতিগ্রস্ত হয়েছে।যদিও কানাডার সরকারি পরিসংখ্যান সংস্থা স্ট্যাটিস্টিকস কানাডার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে কানাডার ৯ দশমিক ৯ বিলিয়ন কানাডীয় ডলার (৭ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার) উদ্বৃত্ত রয়েছে।এ বিষয়ে ব্যাখ্যা জানতে আল–জাজিরা হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে। কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি।.যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উত্তেজনা: মার্কিনদের বিদ্যুৎ ও খনিজ সরবরাহ বন্ধের হুমকি কানাডার.যুক্তরাষ্ট্রের শুল্কের প্রভাব শুধু কানাডার ওপর নয়, বরং মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠান ও ভোক্তাদের ওপরও পড়বে বলে ধারণা করা হচ্ছে।কানাডা যুক্তরাষ্ট্রে তৈরি গাড়ির সবচেয়ে বড় ক্রেতা। ফলে কানাডার চাহিদার ওপর নির্ভরশীল মার্কিন গাড়ি নির্মাতারা চাপের মুখে পড়তে পারেন।এদিকে ট্রাম্পের ৫০ শতাংশ শুল্কের কারণে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা ৫৫০টি ভোগ্যপণ্যের দাম বেড়ে যেতে পারে। এসব পণ্যের মধ্যে রয়েছে আইস স্কেট, টয়লেট পেপার, মদ ও রং। ফলে যুক্তরাষ্ট্রের সাধারণ ভোক্তাদের এসব পণ্যের জন্য বাড়তি অর্থ গুনতে হবে।অর্থনৈতিক গবেষণাপ্রতিষ্ঠান কিয়েল ইনস্টিটিউট ফর দ্য ওয়ার্ল্ড ইকোনমির এক প্রতিবেদনে বলা হয়েছে, এতে মার্কিন নাগরিকদের ওপর বড় ধরনের প্রভাব পড়তে পারে। শুল্কের আর্থিক বোঝার ৯৬ শতাংশই যুক্তরাষ্ট্রের আমদানিকারক ও ভোক্তারা বহন করবেন।.আমাদের দেশ কখনো বিক্রি হবে না, ট্রাম্পকে কানাডার প্রধানমন্ত্রী

Source: https://www.prothomalo.com/world/usa/46b94jalmm

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রতি আটজনে একজন ডায়াবেটিসে আক্রান্ত

১

বেলিংহামের জাদুতে রিয়ালের ৫ গোলের উৎসব

২

পাঁচ সিএনজি বিক্রি, তবুও নিঃস্ব আবুল মিয়া: বনানীর পরিত্যক্ত বেতার ভবনে জমজমাট জুয়ার আসর ?

৩

বোর্ডে ভোটাভুটি, ন্যূনতম ১৭ হাজার টাকা মজুরি নির্ধারণ

৪

গোপালগঞ্জে ট্রেন-থানা শিগগিরই চালু হচ্ছে না, স্থগিত থাকবে বিভিন্ন সরকারি বরাদ্দ

৫

হুয়াং পদে ফেরার আগে এনভিডিয়ার পর্ষদকে আরও গোপন সম্পর্কের কথা জানান

৬

মোদির শাসনে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়েছে: এইচআরডব্লিউ

৭

চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি হিসেবে যাচ্ছেন পাকিস্তানি পাইলট

৮

ফলকে স্ত্রীরও নাম, সমালোচনার মুখে সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

৯

একা নয়, ১১ দল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসতে চায় জামায়াত

১০

চুল পড়া ও টাকের চিকিৎসায় গুরুত্ব পাচ্ছে এক্সোজোম থেরাপি

১১

নড়াইলের কালিয়ায় বিনা মূল্যে চোখের চিকিৎসা, দেওয়া হয়েছে ওষুধ-চশমা

১২

‘হেয়ার এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন কাজী কামরুল ইসলাম

১৩

বিদেশ থেকে কীভাবে দেশের অপরাধজগৎ নিয়ন্ত্রণ করতেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম?

১৪

চাষের মাছের চেয়ে নদীর মাছ খেতে ভালো লাগে কেন

১৫

কিউআর কোড কী, এর ব্যবহার বাড়ছে কেন

১৬

২৬ নভেম্বর শুরু ষষ্ঠ গুলশান ক্লাব অলিম্পিয়াড, যুক্ত হচ্ছে দুটি নতুন ইভেন্ট

১৭

স্বতন্ত্র পরিচালকদের স্বাধীনভাবে কাজের পরিবেশ থাকতে হবে

১৮

প্যারোলে মুক্ত বাদল ফরাজি, ১৮ বছর পর বাগেরহাটে নিজের বাড়িতে যাচ্ছেন

১৯

পটুয়াখালীতে কলেজছাত্রকে তুলে নিয়ে দফায় দফায় মারধরের অভিযোগ

২০