২৭ আগস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পিএসসির নতুন চেয়ারম্যান কে হচ্ছেন—আলোচনায় আমলা, সদস্য না অন্য কেউ

অধ্যাপক মোবাশ্বের মোনেমের পদত্যাগের পর বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান কে হচ্ছেন, তা নিয়ে প্রশাসন ও পিএসসিতে নানা আলোচনা চলছে।

নতুন চেয়ারম্যান হিসেবে বাইরে থেকে কাউকে আনা হবে, নাকি অবসরপ্রাপ্ত কোনো আমলাকে দায়িত্ব দেওয়া হবে—এ নিয়ে জোর আলোচনা রয়েছে। আবার পিএসসির বিদ্যমান সদস্যদের মধ্য থেকেও কাউকে চেয়ারম্যান করা হতে পারে বলে আলোচনা শোনা যাচ্ছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

এদিকে চেয়ারম্যানের পদ থেকে অধ্যাপক মোবাশ্বের মোনেমের স্বেচ্ছায় সরে দাঁড়ানোর পর পিএসসির কয়েকজন সদস্যও একইভাবে স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন—এমন আলোচনা রয়েছে। পিএসসির একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে বলে জানা গেছে। তবে এসব বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কারও নাম বা পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না। পিএসসির নতুন চেয়ারম্যান নিয়োগ নিয়ে এখন মূল প্রশ্ন—সরকার কি প্রশাসনের অভিজ্ঞ কোনো সাবেক আমলাকে বেছে নেবে, নাকি বর্তমান কমিশনের মধ্য থেকেই নেতৃত্ব নির্বাচন করবে, নাকি একেবারে ভিন্ন পেশার কাউকে দায়িত্ব দেবে?

১৮ আগস্ট অধ্যাপক মোবাশ্বের মোনেম চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। ২৭ আগস্ট সকাল পর্যন্ত নতুন চেয়ারম্যান নিয়োগ হয়নি; এ সময় পিএসসির রুটিন কার্যক্রম চালু রাখতে জ্যেষ্ঠ সদস্যকে সাময়িক দায়িত্ব দেওয়ার রীতি রয়েছে।

Source: https://www.prothomalo.com/chakri/chakri-news/6i0v7g7poj

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় গান, কবিতা ও নৃত্যের ছন্দে নবান্ন উৎসব

১

জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে বড় হার

২

যুক্তরাজ্যে কেন শুধু এনসিপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ করছেন আ.লীগের নেতা-কর্মীরা

৩

ডিসেম্বর ঘিরে বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ

৪

প্রায় দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, এক দিনে নিষ্পত্তি তিনটি

৫

মিরপুরে বাসে আগুন, আটক ২

৬

কুমিল্লায় ‘ভালো মেয়র’ খোঁজা নিয়ে এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ

৭

আন্দোলনরতদের দাবিদাওয়া নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় বসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

৮

সরকারি ক্রয়ে যোগ্যতার শর্ত শিথিল করে বিল পাস, স্বজনপ্রীতির সুযোগ দেখছেন বিরোধীরা

৯

বাসদ–মার্ক্সবাদীর ১৩ সদস্যের কমিটি, নতুন সাধারণ সম্পাদক মাসুদ রানা

১০

‘আমি হয়তো আর জীবিত ফিরব না’: নিজের ও স্ত্রীর চিকিৎসা চেয়ে শীর্ষ বিচারপতিদের কাছে ইমরানের খোলা চিঠি

১১

‘এক টাকাও চাঁদা দেব না, মানুষ টাকা দিয়ে খারাপ করেছে’, বললেন ক্ষুব্ধ ব্যবসায়ী

১২

উত্তরা বাংলাদেশ ক্লাবে মাসের পর মাস হাউজি-জুয়ার আসর!

১৩

আন্তর্জাতিক সম্মেলন: জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিতের তাগিদ

১৪

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ পার

১৫

মজুরি বোর্ডের সভা হঠাৎ স্থগিত হলো কেন

১৬

পাওয়ার বাংলাদেশ এক্সপোতে তিনটি বৈশ্বিক এনার্জি ব্র্যান্ড দেখাল এসিআই

১৭

কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে নারীর প্রতি বৈষম্য বাড়াবে

১৮

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

১৯

সরকারের ওপর চাপ বজায় রেখে ভবিষ্যতের প্রস্তুতিতে জামায়াত

২০