২৮ আগস্ট ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ময়ূরকণ্ঠী লুকে ভাবনার ‘নেচার রিট্রিট’

অভিনেত্রী আশনা হাবিব ভাবনার ন্যাচারাল সৌন্দর্য ও ফ্যাশন সেন্স, দুই-ই ভক্তদের মুগ্ধ করে। এবার ময়ূরকণ্ঠী গাউনে প্রকৃতির মাঝে একেবারে অন্য রকম আবহে ধরা দিলেন তিনি। একটি গানের শুটের অংশ হিসেবেই ক্যামেরাবন্দী হয়েছেন এই লুকে।

চারপাশে সারি সারি ঝাউগাছ, ঘাসে ঢাকা বিস্তীর্ণ প্রান্তর আর নীরব-নির্জন প্রকৃতির মাঝে ভাবনার এই উপস্থিতি যেন পুরো পরিবেশকেই দিয়েছে এক স্বপ্নিল আবহ।

তাঁর পরনে ময়ূরকণ্ঠী বা ডিপ টিল শেডের চোখজুড়ানো গাউন। বডিস জুড়ে একই রঙের ফুলেল কারুকাজ ও সূক্ষ্ম অলংকরণে ফুটে উঠেছে নকশার সৌন্দর্য। স্লিভলেস কাটের সঙ্গে অফ-শোল্ডার ডিটেইল এবং কাঁধ থেকে নেমে আসা লম্বা স্বচ্ছ ড্রেপ গাউনটিতে যোগ করেছে আলাদা মাত্রা।

মাটি ছুঁয়ে থাকা দীর্ঘ ট্রেনের কারণে পুরো লুকে তৈরি হয়েছে নাটকীয় ও রাজকীয় আবহ।

এই সাজে খোলা, ঢেউখেলানো লম্বা চুলে যোগ হয়েছে ছোট সাদা ফুলের সাজ। গয়নার বাহুল্য এড়িয়ে হাতে শুধু একটি ডায়মন্ডের আংটি পরেছেন ভাবনা, যেন পোশাকই থাকে সাজের মূল আকর্ষণ।

মেকআপেও ফুটে উঠেছে স্বপ্নিল ছোঁয়া। ল্যাভেন্ডার-বেগুনি শেডের আইলাইনার ও আইশ্যাডো, হালকা ডিউয়ি বেস, পিচ টোনের ব্লাশ আর বেরি শেডের লিপস্টিক—সব মিলিয়ে মেকআপে এসেছে কোমলতার সঙ্গে বোল্ডনেসের মিশেল।

বিশেষ করে বেরি রঙের ঠোঁট ময়ূরকণ্ঠী গাউনের সঙ্গে তৈরি করেছে দারুণ বৈপরীত্য। সব মিলিয়ে, ভাবনার স্বপ্নিল এই সাজে তৈরি হয়েছে একেবারেই অন্য রকম এক লুক।

Source: https://www.haal.fashion/celeb/look/s80p75v5rn

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ

১

সরকারিভাবে ব্রুনেইয়ে কাজের সুযোগ পাবেন ৩৭০ জন

২

হাসানুল ফেরদৌসের ভৌতিক গল্প—মড়া

৩

আজকের বিনিময় হার

৪

খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে সোয়া ৬ লাখ কোটি টাকা

৫

জিটিএ ক্যারেক্টার আনলকড: এমন বোল্ড লুকে বহুদিন দেখা যায়নি তাঁকে

৬

‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার

৭

সোমজিৎ দাশগুপ্তের সাক্ষাৎকার: রাধিকামোহন সব সময় প্রাসঙ্গিক (পঞ্চম কিস্তি)

৮

শেরপুরে ১১ কোটি টাকার কসাইখানা পড়ে আছে

৯

প্রধানমন্ত্রীর সঙ্গে আজ সংলাপ, ঐক্যের জন্য দুটি শর্ত দেবে এনসিপি

১০

আজ টিভিতে যা দেখবেন (২৩ নভেম্বর ২০২৬)

১১

পচেত্তিনোর দুঃস্বপ্নের অভিষেক, ইউনাইটেডকে ৪-০ গোলে উড়িয়ে দিল লিভারপুল

১২

হঠাৎ ঢাকা রেঞ্জে আনা হচ্ছে বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ বিতর্কিত তিন কর্মকর্তাকে

১৩

ফেরেশতারা যাঁদের জন্য জন্য দোয়া করেন

১৪

ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন, প্রাণে বাঁচলেন এএসআই

১৫

মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী

১৬

আমার ওপর তাঁরা হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালায়: নাহিদ ইসলাম

১৭

৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট-গাইড মুদ্রণ বন্ধের নির্দেশ এনসিটিবির

১৮

ওসমান ফারুক সরে দাঁড়াতেই প্রার্থী হতে সক্রিয় বিএনপির পাঁচ নেতা

১৯

প্রেমিক ম্যাক্সকে বিয়ে করলেন পপতারকা মাইলি সাইরাস

২০