২৯ আগস্ট ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশ্বের সবচেয়ে লম্বা মরিচ

মরিচ সাধারণত ঝালের জন্য পরিচিত। তবে সুইজারল্যান্ডের শখের বাগানি জুর্গ ভিসলির কাছে মরিচ মানে দৈর্ঘ্যেরও লড়াই। এবার ৫২ দশমিক ৫ সেন্টিমিটার লম্বা একটি মরিচ ফলিয়ে নিজের করা বিশ্ব রেকর্ডই নতুন করে ভেঙেছেন তিনি। লম্বায় মরিচটি একটি রান্নাঘরের বেলনের চেয়েও বড়, প্রায় শিশুদের টেনিস র‍্যাকেটের সমান।১১ আগস্ট সুইজারল্যান্ডের থুরগাউয়ের ডোজভিলে মরিচটির দৈর্ঘ্য আনুষ্ঠানিকভাবে মাপা হয়। এর দৈর্ঘ্য পাওয়া যায় ৫২ দশমিক ৫ সেন্টিমিটার (১ ফুট ৮ দশমিক ৬ ইঞ্চি)। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের (জিডব্লিউআর) তথ্যমতে, প্রায় এক দশকে সবচেয়ে লম্বা মরিচের বিশ্ব রেকর্ড ভেঙেছে মাত্র তিনবার। তিনবারই রেকর্ডটি করেছেন জুর্গ।.২০১৭ সালের অক্টোবরে জুর্গ প্রথমবার রেকর্ড গড়েন। তখন তাঁর ফলানো মরিচটির দৈর্ঘ্য ছিল ৪৫ সেন্টিমিটার। পরের বছর ২০১৮ সালে তিনি ৫০ দশমিক ৫ সেন্টিমিটারের রেকর্ড করেন। সেই রেকর্ড আট বছর অক্ষুণ্ন ছিল। এবার ৫২ দশমিক ৫ সেন্টিমিটারের মরিচ সেটি ছাড়িয়ে গেল।জুর্গ জানিয়েছেন, গত মার্চে ঘরের ভেতর ২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশেষ ধরনের কৃত্রিম আলোর (গ্রো লাইট) নিচে তিনি মরিচের বীজ বপন করেন। এপ্রিলের শেষে তুষারপাতের আশঙ্কা কেটে গেলে বাগানে চারা লাগান। মাটিতে প্রচুর পরিমাণে ভালোভাবে পচানো জৈব সার মেশান। এরপর নিয়মিত পানি ও পরিমিত সার দেন। বেশি সার দিলে গাছ বেশি পাতা তৈরি করে, মরিচ নয়।.জুর্গের সব রেকর্ড করা মরিচ এসেছে ‘জো’স লং’ নামের একধরনের ক্যায়েন মরিচ থেকে। গত এক দশকে আগের মৌসুমের সবচেয়ে ভালো মরিচের বীজ থেকে বীজ রেখে নিজস্ব একটি জাত তৈরি করেছেন তিনি। নাম দিয়েছেন ‘ভিসলি বিগ লং’।তবে জুর্গের মতে, আরও লম্বা মরিচ ফলানো সম্ভব। এ ক্ষেত্রে মরিচকে সোজা রাখাই বড় চ্যালেঞ্জ। কারণ, লম্বা মরিচ সহজেই বাঁকা হয়ে যেতে থাকে। সোজা করতে গেলে অনেক সময় সেটি ভেঙে যায়।.রেকর্ডের মরিচ শুধু দেখার জন্য নয়, খাওয়ারও কাজে লাগে। জুর্গ মরিচ কাঠের চুলায় শুকিয়ে গুঁড়া করেন। তাঁর প্রিয় পদ হলো র‍্যাটাটুই, যার ওপর ভাজা কিমা ও সামান্য গলানো কুচি করা পনির দেন।মরিচ ছাড়াও বিভিন্ন সবজি ফলিয়ে জুর্গ নিজ দেশে সাফল্য পেয়েছেন। একসময় শসা, গাজর, বিট, লাল বাঁধাকপি, ট্রম্বোলিনো স্কোয়াশ, লম্বা লাউ, বিশাল কুমড়াসহ বিভিন্ন সবজিতে তাঁর ২০টির বেশি সুইস রেকর্ড ছিল।

Source: https://www.prothomalo.com/world/europe/012mydem19

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুশাসন, স্বচ্ছতা ও নিয়মনীতি মেনেই ব্র্যাক ব্যাংকের সাফল্য: তারেক রেফাত উল্লাহ খান

১

সিঙ্গাপুরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারে বাংলাদেশ

২

ইউক্রেনের হামলায় ক্রিমিয়া সেতুর একাংশে ধস

৩

রোনালদোর ৭ নম্বর জার্সি পেয়েই বাজিমাত, পর্তুগালের নতুন নায়ক ফর্বস

৪

পতিত ফ্যাসিস্ট শক্তির অরাজকতা জনগণ মেনে নেবে না: জোনায়েদ সাকি

৫

বাংলাদেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে ফরাসি অপেরা

৬

রূপনগরে হাত বাঁধা অবস্থায় তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

৭

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির এমপির বাড়িতে আগুন

৮

‘১৫-২০ জন প্রবাসী এনে জাতীয় দল গড়া একমাত্র সমাধান নয়’

৯

প্রতিটি ফুটেজ ও ছবি দেখে সবাইকে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

১১

দুই সেশন বৃষ্টিতে ভেসে যাওয়ার আগে বাংলাদেশের স্বস্তি

১২

২২ বছর পর টেস্ট সিরিজ জয় জিম্বাবুয়ের, অভিষেকেই ইতিহাস নাসিরের

১৩

যৌনতা আর ভূত! বলিউড সিনেমার দুনিয়া অন্য ভুবন

১৪

খাতুনগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে বিএনপি নেতার প্রতিষ্ঠানে ভাঙচুর, দুই নেতা আটক

১৫

মোটরসাইকেলে ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন দুই ইউপি সদস্য, ট্রাকচাপায় গেল প্রাণ

১৬

শাহরুখের ছবি ফিরিয়ে দিয়েছিলেন, ক্রিকেটারকে বিয়ে করে সিনেমা ছাড়েন ফারহিন

১৭

দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বাস্তব বাজেটের ধারণা

১৮

ভেপে–চকলেটে, কুশ–কেটামিনের মতো নতুন মাদক, কেনাবেচাও আলাদা

১৯

পর্তুগালের হারে খুশি রোনালদোর মা: কোচ বললেন, ‘মা তো মা-ই’

২০