সংসদ সদস্য মির্জা আব্বাস এখন অনেকটা সুস্থ বলে জানান শায়রুল কবির খান। তিনি বলেন, দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়ার পর মির্জা আব্বাস এখন অনেকটা সুস্থ। তিনি মালয়েশিয়া থেকে দেশে ফিরছেন।
গত ১১ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে প্রথমে সিঙ্গাপুর নেওয়া হয়। পরবর্তী সময়ে বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য তাঁকে মালয়েশিয়ায় নেওয়া হয়।

Source: https://www.prothomalo.com/politics/2j04taainv
মন্তব্য করুন