২ সেপ্টেম্বর ২০২৬, ৮:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত আটটি প্রশ্নই সরকারি দলের, আপত্তি নাহিদ ইসলামের

জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত ‌‌‍‌‌তারকা চিহ্নিত আটটি প্রশ্নের সব কটিই সরকারি দলের সংসদ সদস্যদের হওয়ায় আপত্তি জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, তাঁরা মনে করেন, বিরোধী দলের সদস্যরা যত বেশি প্রশ্ন করার সুযোগ পাবেন, সরকারের জবাবদিহির সংস্কৃতিও তত শক্ত হবে।আজ বুধবার সংসদে মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্ব শুরুর আগে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি তোলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, এদিন প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য নির্ধারিত প্রথম ৩০ মিনিটে আটটি তারকা চিহ্নিত প্রশ্ন ছিল। কিন্তু সব প্রশ্নই সরকারি দলের সংসদ সদস্যদের।.বিরোধী দলের সদস্যরাও নিয়মিত প্রশ্ন জমা দেন উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, তাঁদের প্রশ্ন করার সুযোগ আরও বাড়ানো প্রয়োজন। এতে সরকারের জবাবদিহি নিশ্চিত করার প্রক্রিয়া শক্তিশালী হবে।জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিষয়টি পরবর্তী সময়ে বিবেচনা করা হবে।এ পর্যায়ে সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, প্রশ্ন জমা দেওয়ার ক্ষেত্রে সরকারি ও বিরোধী দলের জন্য আলাদা কোনো পদ্ধতি নেই। নিয়ম অনুযায়ী আগে যে প্রশ্ন জমা পড়ে, সেটিই আগে সুযোগ পায়। বিরোধী দলের সদস্যরা প্রশ্ন জমা দিতে পিছিয়ে পড়লে সেটি তাঁদের অসুবিধা। তবে বিরোধী দলের সদস্যরা যাতে প্রশ্ন করার সুযোগ পান, সে বিষয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।.স্পিকার বলেন, দীর্ঘদিন ধরেই প্রশ্ন গ্রহণের ক্ষেত্রে ‘আগে এলে আগে পাবেন’ পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। অতীতে প্রশ্ন জমা দেওয়া নিয়ে সংসদ সদস্যদের মধ্যে তীব্র প্রতিযোগিতার কথাও তুলে ধরেন তিনি।প্রশ্ন জমা দেওয়া নিয়ে ‘তুমুল প্রতিযোগিতা’ হয় উল্লেখ করে স্পিকার বিরোধী দলের সদস্যদেরও আগে প্রশ্ন জমা দেওয়ার চেষ্টা করার পরামর্শ দেন। একই সঙ্গে বিরোধী দলের প্রশ্ন করার সুযোগের বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।

Source: https://www.prothomalo.com/politics/koc7c72f9k

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিতীয়বার খোলা হলো লালন আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেল

১

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোটার টানতে নানা প্রতিশ্রুতি

২

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোটার টানতে নানা প্রতিশ্রুতি

৩

মোদিকে বলুন জ্ঞানেশকে সরাতে, ৩০ সেকেন্ডে বিক্ষোভ বন্ধ হবে: দিল্লির ব্যবসায়ীদের রাহুল

৪

মোদিকে বলুন জ্ঞানেশকে সরাতে, ৩০ সেকেন্ডে বিক্ষোভ বন্ধ হবে: দিল্লির ব্যবসায়ীদের রাহুল

৫

অস্ট্রেলিয়ার ভিসানীতিতে কড়াকড়ি: বাংলাদেশি শিক্ষার্থী ও অভিবাসীদের করণীয় কী

৬

অস্ট্রেলিয়ার ভিসানীতিতে কড়াকড়ি: বাংলাদেশি শিক্ষার্থী ও অভিবাসীদের করণীয় কী

৭

জুয়ার আসরে নিঃস্ব ওসমান মিয়া, হোমনা উপজেলায় আবারো জমজমাট ‘জুয়ার আসর’ ?

৮

দাম্পত্যে সন্দেহ থেকে মধ্যবিত্তের গল্প, আলোচনায় কোন পাঁচ নাটক

৯

দাম্পত্যে সন্দেহ থেকে মধ্যবিত্তের গল্প, আলোচনায় কোন পাঁচ নাটক

১০

প্রকৃতি ও পরম্পরার সেতুবন্ধ

১১

প্রকৃতি ও পরম্পরার সেতুবন্ধ

১২

মালয়েশিয়া ভ্রমণ: কালের যাত্রাধ্বনি-৫

১৩

মালয়েশিয়া ভ্রমণ: কালের যাত্রাধ্বনি-৫

১৪

ফ্রান্সের পর শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল বেলজিয়াম, আটক ১০৭

১৫

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

১৬

ভোট লুটের অভিযোগ, কেঁদে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুন কবীরের

১৭

ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না: প্রধানমন্ত্রী

১৮

ইস্টার্ন রিফাইনারির জন্য কেনা হবে ১৪ লাখ টন ক্রুড অয়েল

১৯

এয়ারবাসের কাছ থেকে ১০ উড়োজাহাজ কেনার চুক্তি করল বিমান

২০