২ সেপ্টেম্বর ২০২৬, ১:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জনস্বাস্থ্য নেতৃত্বে খায়রুল ইসলাম উজ্জ্বল উদাহরণ রেখে গেছেন

জনস্বাস্থ্য, স্বাস্থ্য ব্যবস্থাপনা, পানি, পয়োনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি বিষয়ে কাজ করেছেন খায়রুল ইসলাম। স্বাস্থ্যবিধি নিয়ে কাজ করেছেন আফ্রিকার বিভিন্ন দেশে। এসব বিষয়ে তিনি বিভিন্ন নিবন্ধ লিখেছেন এবং বই ও প্রকাশনায় অবদান রেখেছেন। জনস্বাস্থ্য ও উন্নয়ন বিষয়ে জনপরিসরের আলোচনা ও জ্ঞানচর্চায় তাঁর অবদান ছিল।জনস্বাস্থ্যবিশেষজ্ঞ, লেখক ও গবেষক ড. মো. খায়রুল ইসলামের স্মরণে মঙ্গলবার মহাখালীর ব্র্যাক টাওয়ারে এক শোকসভায় এসব কথা উঠে এসেছে। বাংলাদেশ হেলথ ওয়াচ (বিএইচডব্লিউ) ও ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ যৌথভাবে এ শোকসভার আয়োজন করে।.খায়রুল ইসলাম গত ২১ আগস্ট মৃত্যুবরণ করেন। শোকসভায় বাংলাদেশ হেলথ ওয়াচের আহ্বায়ক আহমদ মোশতাক রাজা চৌধুরী জানান, সংগঠনের ১০ম দ্বিবার্ষিক প্রতিবেদন উৎসর্গ করা হয়েছে খায়রুল ইসলামকে।শোকসভায় রাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহান বলেন, ‘এমন প্রাণবন্ত একজন মানুষ এভাবে চলে গেছেন, এটা বিশ্বাস করতেই কষ্ট হচ্ছিল। দুর্নীতি প্রতিরোধ, সুশাসন ও জনস্বাস্থ্য নিয়ে সব সময় খায়রুল ইসলামের আগ্রহ ছিল। বাংলাদেশ হেলথ ওয়াচের পক্ষ থেকে তাঁর নামে আরও কিছু করতে চেষ্টা করব।’.বিভিন্ন নাগরিক সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন খায়রুল ইসলাম। বাংলাদেশ হেলথ ওয়াচের (বিএইচডব্লিউ) ওয়ার্কিং গ্রুপের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। এ ছাড়া গ্রিফিথ ইউনিভার্সিটির সেন্টার ফর পপুলেশন অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথে অ্যাডজাঙ্কট সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন খায়রুল ইসলাম।ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথের ডিন অধ্যাপক লরা জিন রাইখেনবাখ বলেন, খায়রুল ইসলাম জনস্বাস্থ্য নেতৃত্বে এক উজ্জ্বল উদাহরণ রেখে গেছেন, যা পরবর্তী প্রজন্মের জনস্বাস্থ্যবিদদের অনুপ্রেরণা জোগাবে।.প্রকাশনা সংস্থা ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন বলেন, ‘তাঁর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। তিনি জনস্বাস্থ্যকর্মী হওয়ার পাশাপাশি একজন সৃজনশীল মানুষও ছিলেন।’শোকসভাটি সঞ্চালনা করেন ইয়াসমিন আহমেদ। এ সময় খায়রুল ইসলামের জীবন, কাজ ও জনস্বাস্থ্য এবং উন্নয়ন খাতে তাঁর অবদান স্মরণ করা হয়।

Source: https://www.prothomalo.com/bangladesh/capital/uobndolgqe

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলা জজ বা সমপর্যায়ের ৪০ জনসহ ৯৯ বিচারককে বদলি-পদায়ন

সমালোচনার মুখে ‘অচেনা’ তিন প্রবাসীকে উপদেষ্টা করার সিদ্ধান্ত স্থগিত

সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির

এল ম্যাগাজিনের কভার গার্ল থেকে গ্ল্যামার নিয়ে নতুন বিতর্কে দিশা পাটানি

সেপ্টেম্বর-অক্টোবরে ডেঙ্গুর শঙ্কা, এডিস নিয়ন্ত্রণে করণীয় কী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তবিভাগ ফুটবল খেলায় দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

প্রার্থিতা জানান দিতে কয়েক শ মোটরসাইকেল নিয়ে শোডাউন, তিন হাজার মানুষের ভূরিভোজ

ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ওয়াও মার্কেট।

ইরানের স্কুলে যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধাপরাধের শামিল, বলছে জাতিসংঘ

পারিবারিক কলহের জেরে ছেলেকে হত্যার অভিযোগ, মা আটক

১০

মোহাম্মদপুরে চাপাতি দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

১১

অদৃশ্য জীবাণু, দৃশ্যমান অবদান: মাইক্রোবায়োলজিস্টদের গল্প

১২

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হবেন জ্যেষ্ঠতার ভিত্তিতে

১৩

বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ও শ্রমভিসা বন্ধ করল লাওস

১৪

আদালতে চুক্তিপত্র দেখিয়ে জামিন, পরে বেরিয়ে এল জালিয়াতির তথ্য

১৫

নেপাল–তিব্বতের প্রাণঘাতী বন্যার পেছনে জলবায়ু সংকট, ধারণা গবেষকদের

১৬

যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা—আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু

১৭

ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা নেওয়ার ঘটনায় এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি

১৮

যৌন হয়রানি প্রতিরোধে সমন্বিত আইন প্রয়োজন

১৯

পাহাড়ে বাহারি ফুল

২০