৪ সেপ্টেম্বর ২০২৬, ৩:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জেরার্ড জোন্সকে বরখাস্ত করেছে বাফুফে, ভারপ্রাপ্ত কোচ আতিকুর

বহুল আলোচিত বাংলাদেশ যুব ফুটবল দলের ব্রিটিশ কোচ জেরার্ড জোন্সকে বরখাস্ত করেছে বাফুফে। আজ দুপুরে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তা জানিয়েছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক এই সংস্থা।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেরার্ড জোন্সকে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাঁর সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিল করেছে। এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন দলের সহকারী কোচ আতিকুর রহমান মিশু।’.উজবেকিস্তানের তাসখন্দে চলমান এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের বাছাইয়ে প্রথম দুই ম্যাচেই বাংলাদেশের হারের পর বাফুফে এই সিদ্ধান্ত নিয়েছে। গতকাল সিরিয়ার বিপক্ষে ৩-০ গোলে হারের পর আজ সকালে জেরার্ড জোন্সকে টিম হোটেল থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়।.জেরার্ড জোন্স কয়েক দিন ধরেই ছিলেন তুমুল আলোচনায়। কখনো বেতন বকেয়া দাবি করে ফেসবুকে নিজের বক্তব্য প্রচার, সহকারী কোচ আতিকুরের সঙ্গে ঢাকায় হোটেলে হাতাহাতি এবং তারপর হোটেলে পুলিশও ডেকেছেন। তাসখন্দ যাওয়ার আগে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল বাফুফে তাঁকে বরখাস্ত করেছে। তবে শেষ পর্যন্ত তখন সেটা গুঞ্জনই থেকে যায়।.সিরিয়ার কাছেও হার, এশিয়ান কাপ বাছাইয়ে যুবাদের আশা শেষ.উজবেকিস্তানে আতিকুরকে না নেওয়ার ব্যাপারে অনড় ছিলেন জোন্স। তবে বাফুফের মধ্যস্থতায় দুজন উজবেকিস্তান গেলেও আতিকুর ডাগআউটে থাকতে পারেননি প্রথম দুই ম্যাচে—যা কি না দলের ভেতরের অস্থিরতার আরেকটি উদাহরণ। মাঠে দলের খেলাও ছিল ছন্নছাড়া। উজবেকিস্তান বিশ্বকাপে খেলা দেশ, তাদের যুবাদের কাছে ২-০ গোলে হার তবু সহনীয়। কিন্তু সিরিয়ার কাছে ৩-০ গোলে হার দলের রুগ্‌ণ অবস্থা তুলে ধরে প্রবলভাবে।আগামী বছর চীনে হতে যাওয়া এশিয়ান অনূর্ধ্ব-২০ ফুটবলের চূড়ান্ত পর্বে ওঠার দৌড় থেকে ছিটকে যাওয়ার পর এখন বাংলাদেশের সামনে ৬ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ম্যাচটা সম্মান রক্ষার। সে ম্যাচে ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পাওয়া আতিকুর রহমান তাসখন্দ থেকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বাফুফে থেকে শেষ ম্যাচটার দায়িত্ব নিতে বলা হয়েছে আমাকে। এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে যাওয়ার সুযোগ বাংলাদেশের সামনে আর কার্যত নেই। তবু ছেলেদের যতটা সম্ভব অনুপ্রাণিত করার চেষ্টা করব। ভারত ম্যাচটা জিতে দেশে ফিরতে চাই।’.ফকিরেরপুলও ফিফার নিষেধাজ্ঞামুক্ত

Source: https://www.prothomalo.com/sports/football/x0erjjusdy

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিধান পরিষদ নির্বাচন বিজেপি ও কংগ্রেসকে চিন্তায় ফেলে দিল

১

সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে আগারগাঁওয়ে সড়ক অবরোধ শেকৃবির শিক্ষার্থীদের

২

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে চাকরি, পদ ১১

৩

দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা

৪

রাষ্ট্র যখন তার স্রষ্টাদের সম্মান জানাতে সংকটে পড়ে

৫

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

৬

আলভারেজ না পাজ—আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার

৭

ছিনতাইকারীর কবলে এক রাত

৮

মা-বাবাকে নামাজের দাওয়াত যেভাবে দেবেন

৯

আরব দলগুলোর রেকর্ড সাফল্যের পর ‘ভোট চুরির’ অভিযোগ নেতানিয়াহুর দলের

১০

নির্যাতনের কথা জানাতে গভীর রাতে বাবাকে ভিডিও কল, সংযোগ বিচ্ছিন্ন, বাসায় গিয়ে পেলেন মৃত্যুর খবর

১১

নেতানিয়াহুকে সরাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের ডাক গোলানের

১২

বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক

১৩

পুলিশে সরাসরি এসআই নিয়োগ হবে ৪ হাজার, ৪০০-৫০০ এএসপি নিতে হবে বিশেষ বিসিএস

১৪

ইরানে স্বর্ণপামজয়ী নির্মাতাকে পাঁচ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

১৫

নির্বাচনের আগের দিন বিএনপি ও জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

১৬

চার জুটির চার রকম প্রেম, তিন নতুন মুখের অভিষেক

১৭

বেশি বেতনে চীনে চাকরির প্রলোভন, পাচারের জন্য আটকে রেখে ১২ নারীকে নির্যাতন

১৮

ইসরায়েলে ভোট গণনা: নাটকীয়তা বাড়ছে

১৯

ইসির পরীক্ষা হবে আগামীকাল: ১১–দলীয় ঐক্য

২০