৬ সেপ্টেম্বর ২০২৬, ৮:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতের কাছে তিন গোলে হেরে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ বাংলাদেশের

মালদ্বীপের মালেতে গত এপ্রিলে যাদের টাইব্রেকারে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ, সেই ভারতের কাছে এবার ৩-০ গোলের বড় ব্যবধানে হেরে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব শেষ করল লাল-সবুজের প্রতিনিধিরা।প্রথম দুই ম্যাচে হেরে চূড়ান্ত পর্বে ওঠার লড়াই থেকে আগেই ছিটকে যাওয়া বাংলাদেশের জন্য ভারত ম্যাচটি ছিল আনুষ্ঠানিকতার। তবু প্রতিপক্ষ ভারত বলে ভালো খেলে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করতে চেয়েছিলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত কোচ আতিকুর রহমান। কিন্তু শেষ রক্ষা তো হলোই না, বরং পুরো টুর্নামেন্টের ব্যর্থতার ষোলোকলাই পূর্ণ হলো এই হারে।.মাঠের বাইরের নানা বিতর্কের সঙ্গে প্রথম দুই ম্যাচে মাঠের ছন্নছাড়া ফুটবলের কারণে ব্রিটিশ কোচ জেরার্ড জোন্সকে বরখাস্ত করেছিল বাফুফে। দলের সঙ্গে সহকারী হিসেবে থাকলেও জেরার্ডের বাধায় ভারপ্রাপ্ত কোচ আতিকুর প্রথম দুই ম্যাচে ডাগআউটেই থাকতে পারেননি। তৃতীয় ও শেষ ম্যাচে দায়িত্ব নিয়েই ভালো কিছু করার বার্তা দিয়েছিলেন সাবেক এই ফুটবলার। কিন্তু দোস্তলিক স্টেডিয়ামে আজ তার কোনো প্রতিফলন দেখা যায়নি।ম্যাচের ২৬ মিনিটেই প্রথম ধাক্কা খায় বাংলাদেশ। মণিপুরের ১৮ বছর বয়সী তরুণ মিডফিল্ডার ড্যানি মেইতেই লাইশরাম বক্সে বাড়ানো বল বাংলাদেশের দুই ডিফেন্ডার ক্লিয়ার করতে ব্যর্থ হলে সুযোগ পেয়ে যান। বক্সের ভেতর থেকে নেওয়া তাঁর বাঁ পায়ের প্লেসিং গোলকিপার রাজ চৌধুরীর পায়ের নিচ দিয়ে সোজা জালে জড়ায়।.৬০ মিনিটে থ্রো-ইন থেকে পাওয়া বলে বাংলাদেশের বক্সের ভেতর ব্যাক হেড করেন এক ভারতীয় খেলোয়াড়, আর সেই বল বাতাসে রেখেই দৃষ্টিনন্দন ব্যাকভলিতে ব্যবধান বাড়ান মিডফিল্ডার বিশাল যাদব। প্রথম দুই গোলের সময়ই ভারতের আক্রমণভাগের খেলোয়াড়েরা ছিলেন পুরোপুরি অরক্ষিত। বাংলাদেশের রক্ষণভাগের দুর্বল পাহারাই কাল হয়ে দাঁড়ায়।দুই গোল হজমের পর প্রতিপক্ষের এক ফুটবলারকে ফাউল করায় বাংলাদেশের ডিফেন্ডার মিঠু চৌধুরীকে হলুদ কার্ড দেখান রেফারি। সিদ্ধান্ত নিয়ে মিঠু অসন্তোষ প্রকাশ করলে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সাময়িক বাগ্‌বিতণ্ডা ও উত্তেজনা দেখা দিলেও দ্রুতই তা নিয়ন্ত্রণে আসে।.তারকায় ঠাসা, দামে আকাশছোঁয়া—বিশ্বের ১০ দামি স্কোয়াড.আক্রমণভাগে স্ট্রাইকার মাহী খান ও উহঙ্গার অ্যাডাম আব্বাস ব্যবধান কমানোর চেষ্টা করলেও বাংলাদেশ রক্ষণের ভুলের মহড়া থামেনি। ম্যাচের শেষ দিকে আরও একবার খেই হারায় বাংলাদেশের রক্ষণভাগ। এবার ভারতের বদলি মিডফিল্ডার মো. আরবাশ বক্সের ভেতর থেকে বল জালে পাঠালে ব্যবধান দাঁড়ায় ৩-০।উজবেকিস্তানের কাছে ২-০, সিরিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ভারতের কাছেও এই আত্মসমর্পণ—বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের জন্য সফরটা হয়ে থাকল ঘোর হতাশার। সিরিয়াকে ১-০ গোলে হারিয়ে শুরু করা ভারত স্বাগতিক উজবেকিস্তানের কাছে ৪-০ গোলে হেরেছিল। শেষ ম্যাচে বাংলাদেশকে উড়িয়ে চূড়ান্ত পর্বে ওঠার লড়াইয়ে টিকে থাকল তারা।.হামজাকে নতুন করে শেখাবেন না ডুলি

Source: https://www.prothomalo.com/sports/football/5ebdwcfh4t

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে আগারগাঁওয়ে সড়ক অবরোধ শেকৃবির শিক্ষার্থীদের

১

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে চাকরি, পদ ১১

২

দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা

৩

রাষ্ট্র যখন তার স্রষ্টাদের সম্মান জানাতে সংকটে পড়ে

৪

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

৫

আলভারেজ না পাজ—আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার

৬

ছিনতাইকারীর কবলে এক রাত

৭

মা-বাবাকে নামাজের দাওয়াত যেভাবে দেবেন

৮

আরব দলগুলোর রেকর্ড সাফল্যের পর ‘ভোট চুরির’ অভিযোগ নেতানিয়াহুর দলের

৯

নির্যাতনের কথা জানাতে গভীর রাতে বাবাকে ভিডিও কল, সংযোগ বিচ্ছিন্ন, বাসায় গিয়ে পেলেন মৃত্যুর খবর

১০

নেতানিয়াহুকে সরাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের ডাক গোলানের

১১

বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক

১২

পুলিশে সরাসরি এসআই নিয়োগ হবে ৪ হাজার, ৪০০-৫০০ এএসপি নিতে হবে বিশেষ বিসিএস

১৩

ইরানে স্বর্ণপামজয়ী নির্মাতাকে পাঁচ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

১৪

নির্বাচনের আগের দিন বিএনপি ও জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

১৫

চার জুটির চার রকম প্রেম, তিন নতুন মুখের অভিষেক

১৬

বেশি বেতনে চীনে চাকরির প্রলোভন, পাচারের জন্য আটকে রেখে ১২ নারীকে নির্যাতন

১৭

ইসরায়েলে ভোট গণনা: নাটকীয়তা বাড়ছে

১৮

ইসির পরীক্ষা হবে আগামীকাল: ১১–দলীয় ঐক্য

১৯

দুই পা হারানো সাখাওয়াতের হাতে হুইলচেয়ার, ঘরে এক মাসের বাজার

২০