৭ সেপ্টেম্বর ২০২৬, ৬:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ট্রাম্পের দূতদের সঙ্গে বৈঠকে জেলেনস্কি বললেন, যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ আগামী শীতকাল পর্যন্ত গড়াতে পারে। কিয়েভে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ দুই দূতের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের দূতদের রোববারের বৈঠক থেকে বড় কোনো অগ্রগতির ঘোষণা আসেনি। রাশিয়ার পূর্ণাঙ্গ হামলা শুরুর পর এবারই প্রথম ইউক্রেন সফর করলেন ডোনাল্ড ট্রাম্পের দূত জ্যারেড কুশনার আর স্টিভ উইটকফ। এর আগে গত শনিবার মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁরা বৈঠক করেন।যুদ্ধ বন্ধের লক্ষ্যে কিয়েভে রোববারের এই আলোচনাকে ‘গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য করেন উইটকফ। তিনি বলেন, আলোচনা ‘ফলপ্রসূ’ হয়েছে। তিনি আলোচনা নিয়ে বেশ আশাবাদী।.ট্রাম্পের এ দূত বলেন, ‘এখানে ভালো একটি সমাধান হবে বলে আমরা আত্মবিশ্বাসী।’ তিনি আরও বলেন, শনিবার মস্কোয় রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় ‘অনেক অগ্রগতি’ হয়েছে।যুদ্ধের বিষয়ে জেলেনস্কি বলেন, যুদ্ধ শীতকাল পর্যন্ত চললে ইউক্রেনের বিমান প্রতিরক্ষাব্যবস্থা ও জ্বালানি খাতে সহায়তা প্রয়োজন হবে। তিনি বলেন, ‘এ মুহূর্তে পরিস্থিতি দেখে মনে হচ্ছে, যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে।’জেলেনস্কি আরও বলেন, তিনি এমন ন্যায়সংগত শান্তি চান, যাতে রাশিয়া আবারও আগ্রাসন চালানোর সুযোগ না পায়।রোববার দুই পক্ষের কয়েক ঘণ্টা ধরে রুদ্ধদ্বার বৈঠক চলে। পরে সাংবাদিকদের জেলেনস্কি বলেন, শিগগিরই আবার ত্রিপক্ষীয় বৈঠক হবে। ইউক্রেন, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আলোচনায় বসবেন। শান্তি আলোচনা এগিয়ে নিতে তাঁরা কাজ করবেন।.মস্কোয় আলোচনা কেমন হয়েছে—জানতে চাইলে ট্রাম্পের জামাতা কুশনার বলেন, এখন পর্যন্ত যেসব প্রস্তাব ফলপ্রসূ হয়নি, সেসব নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল আলোচনা করেছে। সেই সঙ্গে ‘দীর্ঘস্থায়ী শান্তির’ জন্য কী কী প্রয়োজন, তা নিয়েও ভাবা হয়েছে।কুশনার আরও বলেন, ‘আলোচনা খুব ভালো হয়েছে। তিনি (পুতিন) অনেক প্রশ্ন করেছেন। আমরাও অনেক প্রশ্ন করেছি।’রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে ধারাবাহিক বৈঠকের বিষয়ে উইটকফ বলেন, তাঁরা আগে পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। কারণ, তিনি কী ভাবছেন, সেটা জানা দরকার ছিল।.পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের সাক্ষাৎ, ইউক্রেনে যুদ্ধ বন্ধের আলোচনা.মস্কোয় বৈঠকের পর আকাশপথে পোল্যান্ডে যান কুশনার ও উইটকফের নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধিদলের সদস্যরা। এরপর তাঁরা ট্রেনে চেপে সেখান থেকে কিয়েভে যান।এ বিষয়ে জেলেনস্কি সাংবাদিকদের বলেন, সব প্রস্তুতি থাকার পরও মার্কিন দূতদের বহনকারী উড়োজাহাজ কিয়েভে অবতরণ করা সম্ভব হয়নি।মার্কিন দূতদের এই সফর চলাকালে তিন দিনের জন্য পরস্পরের রাজধানীতে হামলা চালানো বন্ধ রাখতে সম্মত হয়েছেন পুতিন আর জেলেনস্কি।রোববার কিয়েভের সেন্ট সোফিয়া ক্যাথেড্রালের কাছে উইটকফ ও কুশনারকে স্বাগত জানান জেলেনস্কি। গত শুক্রবার ওই এলাকার কাছে একটি রুশ ড্রোন ইউক্রেনের নিরাপত্তা সংস্থার সদর দপ্তরে আঘাত হানে।.পুতিনের সঙ্গে বৈঠক শেষে ইউক্রেনে যাচ্ছেন ট্রাম্পের দূতেরা, মস্কোয় কী আলোচনা হলো.ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করতে মস্কোতে ট্রাম্পের জামাতা ও দূত.ট্রাম্পের প্রতিনিধিদের সফর উপলক্ষে কিয়েভে হামলা বন্ধের নির্দেশ পুতিনের: ক্রেমলিন

Source: https://www.prothomalo.com/world/europe/wn08x2pp4r

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুশাসন, স্বচ্ছতা ও নিয়মনীতি মেনেই ব্র্যাক ব্যাংকের সাফল্য: তারেক রেফাত উল্লাহ খান

১

সিঙ্গাপুরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারে বাংলাদেশ

২

ইউক্রেনের হামলায় ক্রিমিয়া সেতুর একাংশে ধস

৩

রোনালদোর ৭ নম্বর জার্সি পেয়েই বাজিমাত, পর্তুগালের নতুন নায়ক ফর্বস

৪

পতিত ফ্যাসিস্ট শক্তির অরাজকতা জনগণ মেনে নেবে না: জোনায়েদ সাকি

৫

বাংলাদেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে ফরাসি অপেরা

৬

রূপনগরে হাত বাঁধা অবস্থায় তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

৭

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির এমপির বাড়িতে আগুন

৮

‘১৫-২০ জন প্রবাসী এনে জাতীয় দল গড়া একমাত্র সমাধান নয়’

৯

প্রতিটি ফুটেজ ও ছবি দেখে সবাইকে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

১১

দুই সেশন বৃষ্টিতে ভেসে যাওয়ার আগে বাংলাদেশের স্বস্তি

১২

২২ বছর পর টেস্ট সিরিজ জয় জিম্বাবুয়ের, অভিষেকেই ইতিহাস নাসিরের

১৩

যৌনতা আর ভূত! বলিউড সিনেমার দুনিয়া অন্য ভুবন

১৪

খাতুনগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে বিএনপি নেতার প্রতিষ্ঠানে ভাঙচুর, দুই নেতা আটক

১৫

মোটরসাইকেলে ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন দুই ইউপি সদস্য, ট্রাকচাপায় গেল প্রাণ

১৬

শাহরুখের ছবি ফিরিয়ে দিয়েছিলেন, ক্রিকেটারকে বিয়ে করে সিনেমা ছাড়েন ফারহিন

১৭

দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বাস্তব বাজেটের ধারণা

১৮

ভেপে–চকলেটে, কুশ–কেটামিনের মতো নতুন মাদক, কেনাবেচাও আলাদা

১৯

পর্তুগালের হারে খুশি রোনালদোর মা: কোচ বললেন, ‘মা তো মা-ই’

২০