৯ সেপ্টেম্বর ২০২৬, ৮:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এআই যুগে আশির দশকে ফেরা

কদিন ধরে ফেসবুকে ঢুকলেই শুধু ছবি আর ছবি। সবার প্রোফাইল পিকচার বদলে গেছে। কেউ ১৯৮০ সালের বড় কোনো বিল্ডিংয়ের নিচে মোটা প্যান্ট পরে দাঁড়িয়ে, কেউ আবার কানে ক্যাসেট প্লেয়ার গুঁজে ভিনটেজ লুকে পোজ দিয়েছেন। সবাই এআই দিয়ে নিজেকে আশির দশকের মানুষ বানিয়ে ফেসবুকে হুলুস্থুল কাণ্ড বাঁধিয়ে দিয়েছেন।৭০ বছর বয়সী রহিম সাহেব এত কিছু বোঝেন না। তিনি ফেসবুক ফিড স্ক্রল করতে করতে হুট করে ভড়কে গেলেন। ব্যাপার কী! চোখের পলকে দেশের অর্ধেক মানুষ দেখি আগের যুগে চলে গেলেন!তিনি দ্রুত স্ত্রী আলেয়াকে ডাকলেন।‘ওগো, তাড়াতাড়ি আসো! এ তো বড় বিপদের কথা! ফেসবুকে সবাই দেখি আগের দিনে চলে গেছে। আমাদের পাড়ার মকবুল ভাইকেও দেখলাম ক্যাসেট হাতে দাঁড়িয়ে আছে। অথচ পরশুও তার সঙ্গে দেখা হলো। কিছু বলল না তো!’আলেয়া পান চিবাতে চিবাতে বললেন, ‘যাক গে, মন্দ কী! তখন তো মানুষ এত যান্ত্রিক ছিল না। শান্তিমতো রবীন্দ্রসংগীত শোনা যেত।’.রহিম সাহেব বিরক্ত হয়ে বললেন, ‘আরে, এ জন্যই তো বলি, তোমার বাবা আমাকে ঠকাইছেন! তোমার মাথায় ঘিলু বলে কিসসু নাই। আরে মুর্খ মহিলা, শান্তিমতো গান শোনা যেত, ঠিক আছে। কিন্তু একটু ব্রেন খাটাও!’আলেয়া অবাক হয়ে তাকালেন।রহিম সাহেব বললেন, ‘সবাই যদি আশির দশকে চলে যায়, তাহলে বর্তমান যুগে রইলটা কে? এই ফাঁকে শহরের সব চোর-বাটপার ঘরবাড়ি, ফ্রিজ, টিভি থেকে শুরু করে যা আছে সব নিয়ে চম্পট দেবে। চোরেরা তো ঈদে গ্রামের বাড়ি গেলেই সব সাবাড় করে দেয়। ওরা তো এসব সুযোগই খোঁজে!’আলেয়া এবার একটু নড়েচড়ে বসলেন।‘তাই তো! আমার নাকফুলটা!’একটু থেমে আবার বললেন, ‘আচ্ছা, আশির দশকে কি সবার থাকার জায়গা হবে? তখন তো ঢাকায় এত ফ্ল্যাট বাড়ি ছিল না। মানুষ থাকত টিনশেড বাড়ি কিংবা খিলগাঁওয়ের কলোনিতে। এত কোটি কোটি মানুষ ওই সময়ে গিয়ে গাদাগাদি করে থাকবে কোথায়?’.নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: ns@prothomalo.com.রহিম সাহেবের কপালের চিন্তার ভাঁজ আরও গভীর হলো।‘সেটাই তো! আগের সময়ে ঢাকা শহরের লোকসংখ্যা ছিল মাত্র কয়েক লাখ। এখনকার আড়াই–তিন কোটি মানুষ যদি টাইম মেশিনে করে আশির দশকে চলে যায়, তাহলে কী অবস্থা হবে ভেবেছ?’তিনি একটু থেমে আবার বললেন, ‘মিরপুর রোড তো দূরের কথা, মতিঝিলের শাপলা চত্বরেও পা ফেলার জায়গা থাকবে না। সব বাস আর রিকশার জ্যামে আশির দশকের ঢাকার বাতাস পর্যন্ত থমকে যাবে। চা-ওয়ালা এক কাপ চা বানাতে গিয়ে ১০ কোটি মানুষের অর্ডার সামলাতে সামলাতে জ্ঞান হারিয়ে ফেলবে!’হঠাৎ রহিম সাহেবের চোখ চকচক করে উঠল।‘তবে যদি আমি যেতে পারি, এবার আর আগের মতো ভুল করব না। তোমার মতো মুর্খ মহিলাকে বিয়ে আমি করব না, এই আমি বলে দিলাম!’.পাশেই ছিল তাঁদের ১১ বছরের নাতি সানি। সে এতক্ষণ চুপচাপ সব শুনছিল। এবার খিকখিক করে হেসে বলল, ‘দাদা, তোমরা এত চিন্তা করছ কেন? এগুলো সব এআইয়ের কারসাজি। জাস্ট প্রম্পটের কামাল। কেউ কোথাও যাচ্ছে না। সবাই বর্তমানে সবাই শুধু আশির দশকের মতো সেজে বসে আছে!’রহিম সাহেব আর আলেয়া—দুজনেই দীর্ঘশ্বাস ফেললেন। যেন বুকের ওপর থেকে পাথর সরে গেছে।রহিম সাহেব নাতিকে জিজ্ঞাসা করলেন, ‘দাদুভাই, ওই সব বানাতে পারবি?’সানি হেসে বলল, ‘আলবত পারব!’রহিম সাহেব মোবাইলটা পকেট থেকে বের করতে করতে বললেন, ‘যাক, বেঁচে গেলাম! চোরেরা বাসাবাড়ি খালি না পেলেই হলো। আচ্ছা, আমাকেও একটা ছবি আশির দশকের স্টাইলে বানিয়ে দে তো। নেটে ছাড়ব। সুন্দর করে দিস, নয়তো লাইক পাব না!’*লেখক: আবীর আল নাহিয়ান, শিক্ষার্থী, এমসি কলেজ, সিলেট

Source: https://www.prothomalo.com/education/ta4dncsuw0

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমার ছেলের সাঁতারে প্রশিক্ষণ ছিল, ডুবে মৃত্যু হতে পারে না’: তাহসিফের বাবা

১

জামায়াত–কওমির বিরোধ কেন, কোথা থেকে এর শুরু

২

মিজুলায় হ্যালোউইন: হেমন্তের বৃষ্টি-কুয়াশায় ভূতের শহর আর হলুদ পাতায় উৎসবের রং

৩

চাঁদা চেয়ে ফোন, ‘যদি ছেলেপুলে পাঠাতে হয়, ৫০ লাখ ১ কোটি হয়ে যাবে’

৪

ভূত চতুর্দশীর ১৪ শাক: ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে ভেষজ গুণের গল্প

৫

নেতানিয়াহুকে সরাতে এবার সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তাব আনতে করতে পারে বিরোধী জোট

৬

আজিমপুরে হঠাৎ বাড়িওয়ালার নোটিশ, হন্যে হয়ে বাড়ি খুঁজছেন ছাত্রীরা

৭

চিকিৎসার পর শুটিংয়ে ফিরে যেমন ছিলেন তানিয়া, রইল ১৫টি ছবি

৮

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার

৯

এইচএসসির ফল প্রকাশ, ৯ শিক্ষা বোর্ডের জিপিএ-৫ পেয়েছেন ৩৫৯৪৮

১০

ব্যালন ডি’অর: কে কত পয়েন্ট পেলেন, কোন দেশ কাকে ভোট দিল

১১

আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি করুন

১২

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

১৩

প্রধানমন্ত্রীর সফর: সূর্যোদয়ের দেশ থেকে আমাদের প্রত্যাশা

১৪

শেষ পর্যন্ত যখন আপনি চূড়ায় উঠবেন, সেই আনন্দের তুলনা নেই…

১৫

পার্লামেন্টে প্রথম দিনই স্পিকারকে হটাতে একমত আরব দলসহ নেতানিয়াহু বিরোধীরা

১৬

কুকুর পোষা পাপ আর বিড়াল পোষা কি সুন্নত

১৭

বিজ্ঞাপনে এআইয়ের ধাক্কা, গুগলের বাজারমূল্য কমল ৫০০ বিলিয়ন ডলার

১৮

তাহসিফের মৃত্যু: ধাওয়া দেওয়া ব্যক্তিরা কি মাদক কারবারি, নাকি পুলিশ—সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা

১৯

জাতীয় চার্চ পরিষদের ৭৫ বছর পূর্তি উদ্‌যাপন

২০