১০ সেপ্টেম্বর ২০২৬, ২:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব আগামীকাল

রোবট তৈরির দক্ষতা বাড়াতে স্কুল–কলেজের শিক্ষার্থীদের জন্য নিয়ে অনুষ্ঠিত হয় আইআরও বাংলাদেশ ওপেন। ২০২৬ সালের আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১১ ও ১২ সেপ্টেম্বর ঢাকার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা। এখান থেকেই আগামী বছরের আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের জন্য সম্ভাবনাময় শিক্ষার্থীদের বাছাই করা হবে।বাংলাদেশ ওপেনসোর্স নেটওয়ার্কের আয়োজনে এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জায়গা থেকে নির্বাচিত শিক্ষার্থীরা অংশ নেবে। প্রথম দিন ১১ সেপ্টেম্বর হবে ক্রিয়েটিভ ক্যাটাগরি ও ফিজিক্যাল কম্পিউটিং প্রতিযোগিতা। পরদিন থাকছে মিশন চ্যালেঞ্জ ও রোবটিকস কুইজ। একই দিন হবে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।এবারের আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের প্রতিপাদ্য ‘কালচারাল হেরিটেজ সার্ভিস রোবটস’। অর্থাৎ সাংস্কৃতিক ঐতিহ্যকে মানুষের কাছে তুলে ধরা, তা বোঝানো ও সংরক্ষণে সহায়তা করতে পারে—এমন রোবট ও প্রযুক্তিগত সমাধান তৈরির ভাবনাকে এই অলিম্পিয়াডে গুরুত্ব দেওয়া হয়েছে।.সূর্য হঠাৎ অদৃশ্য হয়ে গেলে পৃথিবীতে জীবন কত দিন টিকবে.জাতীয় পর্বে অংশ নেওয়ার আগে শিক্ষার্থীদের প্রস্তুত করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। ১ থেকে ২৫ আগস্ট দেশের ৮ বিভাগে ১২টি রোবোটিকস কর্মশালার মাধ্যমে প্রায় ১ হাজার ৫০০ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এরপর ২৮ ও ২৯ আগস্ট অনুষ্ঠিত অনলাইন বাছাইপর্ব থেকে জাতীয় পর্বের প্রতিযোগীদের নির্বাচন করা হয়েছে।বাংলাদেশ এবার নবমবারের মতো আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নিতে যাচ্ছে। গত আট আসরে বাংলাদেশের শিক্ষার্থীরা ১৫টি গোল্ড মেডেলসহ মোট ৯৪টি পদক অর্জন করেছে। জাতীয় পর্ব শেষে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হবে আন্তর্জাতিক দল নির্বাচনী ক্যাম্প। সেখানে পারফরম্যান্সের ভিত্তিতে গঠিত বাংলাদেশ দল আগামী ২০২৭ সালের জানুয়ারিতে অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠেয় ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নেবে।.ক্যান্ডি আবিষ্কারের গল্প

Source: https://www.kishoralo.com/feature/3zbms301qt

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতের খাবার খেয়ে ক্যাম্পের ১০ পুলিশ সদস্য অচেতন, হাসপাতালে ভর্তি

বেশি লাভের আশায় দীর্ঘদিন হিমাগারে, পচা সাড়ে ২২ হাজার মণ আলু এখন গরুর খাবার

৪৫ কিলোমিটার পথ পেরিয়ে বাবার সঙ্গে স্বপ্নের মঞ্চে

রূপায়ণ সিটি ঘুরে গেল আন্তর্জাতিক প্রতিনিধিদল

ক্যানসারে আক্রান্ত গিটারিস্ট ইমরান মারা গেছেন

গাইবান্ধায় ছুটিতে বাড়ি এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশের এসআইয়ের মৃত্যু

উত্তরে ডেঙ্গুর ১০০ ‘হটস্পট’, দক্ষিণে ২৯ ওয়ার্ড ঝুঁকিপূর্ণ, সেগুলো কোনগুলো

৩৬ নিখোঁজ শিশুর লাশ উদ্ধার ৮ মাসে

ঢাকায় রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টি

গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে কেন মরিয়া ট্রাম্প, নেপথ্যে কী

১০

ক্যারিবীয় সাগরে নৌযানে হামলা চালিয়ে ৪ জনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র

১১

রিয়াদে বিকট বিস্ফোরণ, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি

১২

বিপর্যয়ের কারণ খুঁজতে নেপালের তদন্ত শুরু

১৩

অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আটক কিশোরের বাসা থেকে সেই আইফোন উদ্ধার

১৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জাতীয় ছাত্রসভা’র প্রস্তুতি কমিটি প্রকাশ

১৫

নাইকোর বিরুদ্ধে পেট্রোবাংলার ৭৪৬ কোটি টাকা ক্ষতিপূরণের মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

১৬

অপ্রতিম হত্যা: আরেক সন্দেহভাজনকে আটক করেছে এসআরবি

১৭

সড়কের পাশে বা নির্জন স্থানে গাড়ি পার্ক করা যাবে না

১৮

পবিত্র মক্কা-মদিনা আবেগ ও বিশ্বাসের কেন্দ্র, হামলা হলে ঐক্যবদ্ধ প্রতিরোধ: ধর্মমন্ত্রী

১৯

বন্ধুত্ব যখন পরকালের পাথেয় হবে

২০