১১ সেপ্টেম্বর ২০২৬, ৬:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আদরের ছলে শিশুকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

কিশোরগঞ্জের কুলিয়ারচরে আদর করার ছলে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় লোকজনের অভিযোগ, এর আগেও আশপাশের একাধিক শিশুকে আদরের ছলে যৌন নিপীড়ন করেছেন ওই বৃদ্ধ। গ্রেপ্তার ব্যক্তির নাম আবু বক্কর (৬৫)। তিনি কুলিয়ারচর উপজেলার একটি গ্রামের বাসিন্দা। ধর্ষণের অভিযোগ এনে আজ শুক্রবার আবু বক্করকে একমাত্র আসামি করে কুলিয়ারচর থানায় মামলা করেন এক শিশুর মা। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।.প্রতিবেশীরা জানিয়েছেন, আবু বক্কর কিছুদিন পরপর শিশুদের ডেকে নিয়ে আদরের ছলে যৌন নির্যাতন করেন। আদর করাই তাঁর কৌশল। শিশুদের বিষয়ে তাঁর স্বভাব খারাপ হয়ে গেছে বলে এলাকাবাসীর অভিযোগ।কাজী আরিফ উদ্দিন, ওসি, কুলিয়ারচর থানা.পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিশুটির পরিবারের ও আবু বক্করের ঘর পাশাপাশি। শিশুটি তাঁকে নানা বলে ডাকে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে বাড়িতে খেলার সময় আবু বক্কর শিশুটিকে নিজের ঘরে নেন। এ সময় ঘরে কেউ ছিল না। কিছুক্ষণ পর শিশুটি কাঁদতে কাঁদতে বাড়িতে আসে। কান্নার কারণ জানতে চাইলে সে মাকে আবু বক্করের নাম বলে।শিশুটির মা পরে তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন দেখতে পান। এরপর তার মা কয়েকজন প্রতিবেশীকে নিয়ে আবু বক্করের কাছে যান। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কোনো কথা বলেননি। পরে আবু বক্কর বাড়ি থেকে চলে যান।পরিবারের সদস্যদের অভিযোগ, আবু বক্কর শিশুটিকে ঘরে নিয়ে ধর্ষণ করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সে বর্তমানে সেখানে চিকিৎসাধীন।.কিছুদিন পরপর প্রতিবেশী শিশুরা আবু বক্করের হাতে নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে, অথচ বারবার পার পেয়ে যাচ্ছে। আমরা মনে করেছি, এবার আর ছাড় দেওয়া যাবে না। ছাড় পেলে হয়তো পরদিন অন্য কোনো শিশুর গায়ে হাত দেবে। এ কারণে মামলা করা হয়েছে।শিশুটির মামা.শিশুটির মা বলেন, ‘আমরা আবু বক্করের চরিত্র সম্পর্কে আগে থেকেই জানতাম। কিন্তু আমার ঘরের এক ঘর পরই তাঁর ঘর। সব সময় তো চোখে চোখে রাখা সম্ভব হয় না। আমার মেয়ে আমার কাছে এসে কান্না করছিল। পরে নিজেই আবু বক্করের নাম বলে। শরীরে ব্যথার কথাও বলে। সারা শরীরের অনেক স্থানে দাগ হয়ে গিয়েছিল।’গতকাল থেকেই আবু বক্করকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। অবশেষে আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।প্রতিবেশী ও পুলিশ বলছে, এর আগেও আশপাশের কয়েকটি শিশুকে আদর করার ছলে যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে আবু বক্করের বিরুদ্ধে। বিশেষ করে মেয়েশিশুদের কাছে টেনে নিয়ে বিভিন্নভাবে যৌন নিপীড়নের চেষ্টা করতেন।.স্থানীয় বাসিন্দাদের দাবি, গত এক বছরে অন্তত দুটি শিশুকে ঘরে নিয়ে নানাভাবে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছিল আবু বক্করের বিরুদ্ধে। একটি শিশুর বয়স সাড়ে চার বছর। অন্য শিশুর বয়স সাত বছর। সামাজিক সমস্যার কথা বিবেচনায় এনে আগের কোনো ঘটনায় পুলিশে অভিযোগ করা হয়নি। একজন অভিভাবক মৌখিকভাবে সতর্ক করেছেন। আরেকজন অভিভাবক ঘরে গিয়ে আবু বক্করকে মারধর করে আসেন।শিশুটির মামা বলেন, ‘কিছুদিন পরপর প্রতিবেশী শিশুরা আবু বক্করের হাতে নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে, অথচ বারবার পার পেয়ে যাচ্ছে। আমরা মনে করেছি, এবার আর ছাড় দেওয়া যাবে না। ছাড় পেলে হয়তো পরদিন অন্য কোনো শিশুর গায়ে হাত দেবে। এ কারণে মামলা করা হয়েছে।’কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, প্রতিবেশীরা জানিয়েছেন, আবু বক্কর কিছুদিন পরপর শিশুদের ডেকে নিয়ে আদরের ছলে যৌন নির্যাতন করেন। আদর করাই তাঁর কৌশল। শিশুদের বিষয়ে তাঁর স্বভাব খারাপ হয়ে গেছে বলে এলাকাবাসীর অভিযোগ।.আগের ঘটনাগুলো জানতেন কি না, এমন প্রশ্নে ওসি বলেন, না, পুলিশকে জানানো হয়নি। শিশুটির মায়ের করা ধর্ষণ মামলায় আবু বক্করকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে। শিশুটির ডাক্তারি পরীক্ষা হয়েছে।পুলিশ হেফাজতে আবু বক্কর সাংবাদিকদের বলেন, শিশুদের কাছে নিয়ে আদর করতে তাঁর ভালো লাগে। এ কারণে তিনি তাদের কাছে টেনে নেন। আদরকে যৌন হয়রানি বলা যায় না বলে দাবি তাঁর।আবু বক্করের স্ত্রী সন্তানেরা বাড়িতে নেই। তবে পরিবারের সদস্যরাও বলেন, শিশুদের নিয়ে তাঁর বিরুদ্ধে মন্দ কথা শোনার পর তাঁরা তাঁকে জিজ্ঞাসা করেছিলেন। প্রতিবারই আবু বক্কর দাবি করতেন, তিনি শুধু শিশুদের আদর করার জন্য কাছে টেনে নেন। পরে পরিবারের সদস্যরা তাঁকে অন্য কোনো শিশুকে এভাবে আদর না করার জন্য সতর্কও করেছিলেন।

Source: https://www.prothomalo.com/bangladesh/district/baoxd1meks

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেলক্রসিংয়ে অটোরিকশাকে ট্রেনের ধাক্কা, যুবদল কর্মীসহ নিহত ২

৭০ থেকে ৫৫, শখকে দেখে চমকে গেলেন সবাই

নওগাঁয় দুই বছর পর কলেজে যোগ দিতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ

রাতের খাবার খেয়ে ক্যাম্পের ১০ পুলিশ সদস্য অচেতন, হাসপাতালে ভর্তি

বেশি লাভের আশায় দীর্ঘদিন হিমাগারে, পচা সাড়ে ২২ হাজার মণ আলু এখন গরুর খাবার

৪৫ কিলোমিটার পথ পেরিয়ে বাবার সঙ্গে স্বপ্নের মঞ্চে

রূপায়ণ সিটি ঘুরে গেল আন্তর্জাতিক প্রতিনিধিদল

ক্যানসারে আক্রান্ত গিটারিস্ট ইমরান মারা গেছেন

গাইবান্ধায় ছুটিতে বাড়ি এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশের এসআইয়ের মৃত্যু

উত্তরে ডেঙ্গুর ১০০ ‘হটস্পট’, দক্ষিণে ২৯ ওয়ার্ড ঝুঁকিপূর্ণ, সেগুলো কোনগুলো

১০

৩৬ নিখোঁজ শিশুর লাশ উদ্ধার ৮ মাসে

১১

ঢাকায় রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টি

১২

গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে কেন মরিয়া ট্রাম্প, নেপথ্যে কী

১৩

ক্যারিবীয় সাগরে নৌযানে হামলা চালিয়ে ৪ জনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র

১৪

রিয়াদে বিকট বিস্ফোরণ, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি

১৫

বিপর্যয়ের কারণ খুঁজতে নেপালের তদন্ত শুরু

১৬

অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আটক কিশোরের বাসা থেকে সেই আইফোন উদ্ধার

১৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জাতীয় ছাত্রসভা’র প্রস্তুতি কমিটি প্রকাশ

১৮

নাইকোর বিরুদ্ধে পেট্রোবাংলার ৭৪৬ কোটি টাকা ক্ষতিপূরণের মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

১৯

অপ্রতিম হত্যা: আরেক সন্দেহভাজনকে আটক করেছে এসআরবি

২০