১২ সেপ্টেম্বর ২০২৬, ২:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দ্বিতীয়বার ফিরে কীভাবে রিয়ালকে সাজাচ্ছেন মরিনহো?

‘দ্য স্পেশাল ওয়ান’—জোসে মরিনহোকে এই নামটা কেউ দেয়নি। নিজে নিজেই নিয়ে নিয়েছিলেন। কাঠখোট্টা কথাবার্তা আর চালচলনের জন্য তিনি বরাবরই আলোচনার তুঙ্গে। কিন্তু কয়েক বছর ধরেই আলোচনা ছিল, কথার ধার বাড়লেও ট্যাকটিসের ধার কমে গেছে অভিজ্ঞ এই কোচের। অনেকে বলছেন তাঁর খেলার ধরন আধুনিক ফুটবলের সঙ্গে আর যায় না। তাই তো শীর্ষ পাঁচ লিগ ছেড়ে ফেনারবাচ, বেনফিকায় ফিরে গিয়েছিলেন মরিনহো।কিন্তু সংকটের দিন ঘনিয়ে আসতেই রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ডেকে পাঠালেন জোসে মরিনহোকে। ২০১০ সালে চ্যাম্পিয়নস লিগ জিতে মরিনহো যোগ দিয়েছিলেন রিয়াল মাদ্রিদে। বার্সায় গড়া পেপ গার্দিওলার রাজত্ব চুরমার করে রিয়ালকে তুলেছিলেন শীর্ষে। মরিনহোর ক্যারিয়ারে মাদ্রিদই একমাত্র ক্লাব, যেখান থেকে বিদায় নিয়েছেন পুরো চুক্তি সম্পন্ন করে। তাই তো নতুন করে যখন দলকে ঢেলে সাজানোর প্রয়োজন হলো, পেরেজ ফিরলেন নিজের পছন্দের সেনানীর কাছে।মরিনহো আসবেন আর তাঁর মতো করে দল সাজাবেন না, এমনটা হওয়া সম্ভব না। কিন্তু তাই বলে পেরেজের মাদ্রিদের ওপর ছড়ি ঘোরাবেন, তা-ও চলবে না। রিয়াল মাদ্রিদ এবারের বাজারে যেমন বিক্রি করেছে, তেমনই খরচের খাতায় গড়েছে নতুন রেকর্ড। সেটাও মরিনহোর ইচ্ছেতেই। গ্রীষ্মকালীন দলবদলের মৌসুম শেষে কেমন হলো রিয়াল মাদ্রিদের কেনাবেচা?.টানা তৃতীয় চ্যাম্পিয়নস লিগ জেতা হবে কি পিএসজির.বিশ্বকাপের পর থেকেই গুঞ্জন ছিল ভিনিসিয়ুস জুনিয়রের নামে। চুক্তির মাত্র এক বছর বাকি, এর মধ্যে আর্সেনাল তৈরিও ছিল বড় অঙ্কের টাকা নিয়ে। ব্যাটে–বলে মিললেই হয়তো একটা রেকর্ড গড়া হয়ে যেত। কিন্তু হয়নি। রিয়ালের সঙ্গে নতুন করে চুক্তি করেছেন ভিনি। বড় তারকাদের মধ্যে চুক্তি শেষ করে দল ছেড়েছেন সাবেক অধিনায়ক দানি কার্ভাহাল, ডেভিড আলাবা ও দানি সেবায়োস। তবে রিয়াল মাদ্রিদ থেকে সবচেয়ে বেশি কেনাকাটা করেছে ফুলহাম। সাবেক কোচ আলভেরো আরবেলোয়া যোগ দিয়েছেন সেখানে। আর যোগ দিয়েই কাস্তিয়ায় গড়ে তোলা খেলোয়াড়দের একে একে ডেকে নিয়ে গেছেন। গঞ্জালো গার্সিয়াকে ৪০ মিলিয়নে, সিজার পালাসিওসকে ১০ মিলিয়নে আর মিগুয়েল অ্যাঞ্জেলকে ৩ মিলিয়নে বিক্রি করেছে ফুলহামের কাছে। তিনজনই আরবেলোয়ার মূল সেনানী হতে চলেছেন প্রিমিয়ার লিগে।.কোচ বদলিয়েও টাকা ছড়ানোর স্বভাব গেল না ম্যানচেস্টার সিটির.কেনার তালিকায় প্রথম নামটাই অবাক করবে সবাইকে। ইয়ান দিওমান্দে। আইভরিকোস্টের ১৯ বছর বয়সী তারকাকে কিনতে রিয়াল মাদ্রিদ খরচ করেছে পাক্কা ১২৫ মিলিয়ন ইউরো। এর আগে এত দাম দিয়ে কাউকে দলে ভেড়ায়নি রিয়াল। শুধু রিয়াল না, আফ্রিকান কোনো খেলোয়াড়ের জন্য এত খরচ করেনি কেউ। কিন্তু মরিনহো করেছেন। কারণ, মরিনহোর দলে প্রতিবারই এমন একজন আফ্রিকান খেলোয়াড়কে নিয়ে আসেন, যাঁকে একেবারে শীর্ষে তোলেন তাঁর ট্যাকটিকস দিয়ে। দ্রগবা, ইতোর মতো মরিনহোর কথা মেনে চলতে পারলে দিওমান্দেও একদিন তাক লাগাবেন, সেটা নিয়ে কোনো সন্দেহই নেই।ডানে-বাঁয়ে ডিফেন্সের দুই পাশে কেনা হয়েছে নতুন সেনানী। স্পেনের হয়ে বিশ্বকাপ জেতা মার্ক কুকুরেয়াকে ৫৫ মিলিয়নে আর নেদারল্যান্ডসের ডেনজেল ডামফ্রিসকে কিনেছে ২০ মিলিয়নে। চুক্তি শেষ হয়ে যাওয়ায় বের্নাদো সিলভা আর ইব্রাহিমা কোনাতে রিয়ালে এসেছেন কোনো দাম ছাড়াই। কিন্তু সবচেয়ে অবাক করা চুক্তি ছিল কার্লোস এস্পি। এক দিনের নোটিশে লেভান্তে থেকে তাঁকে কিনে এনেছিল রিয়াল। বেঞ্চ থেকে এসে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতাটা কাজে লাগাতে চেয়েছে রিয়াল। এস্পি সেই ঝলক দেখিয়েছেন প্রথম ম্যাচেই। পুরো রিয়াল এখন এস্পিতে মুগ্ধ।গ্রীষ্মে রিয়ালের কেনাবেচাটা বেশ ভালোই হয়েছে। কিন্তু কয়েক মৌসুম ধরে যে মাঝমাঠে শূন্যতা। ক্রুস-মদরিচের রেখে যাওয়া জায়গাটা পূরণ করতে ব্যর্থ হয়েছে রিয়াল। মরিনহো বুদ্ধিমান কোচ, এই ফাঁকা জায়গাটাকে কাজে লাগাবেন অন্যভাবে। চেয়েছিলেন রদ্রিকে, বার্সায় না গিয়ে রিয়ালে আসলে হয়তো রিয়ালের দলবদলে ষোলোকলা পূর্ণ হতো।.আলভারেজকে না পেয়েই কি হেসুসকে কিনল বার্সেলোনা?

Source: https://www.kishoralo.com/sports/yyr97aaoym

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুয়ার আসরে নিঃস্ব ওসমান মিয়া, হোমনা উপজেলায় আবারো জমজমাট ‘জুয়ার আসর’ ?

১

দাম্পত্যে সন্দেহ থেকে মধ্যবিত্তের গল্প, আলোচনায় কোন পাঁচ নাটক

২

দাম্পত্যে সন্দেহ থেকে মধ্যবিত্তের গল্প, আলোচনায় কোন পাঁচ নাটক

৩

প্রকৃতি ও পরম্পরার সেতুবন্ধ

৪

প্রকৃতি ও পরম্পরার সেতুবন্ধ

৫

মালয়েশিয়া ভ্রমণ: কালের যাত্রাধ্বনি-৫

৬

মালয়েশিয়া ভ্রমণ: কালের যাত্রাধ্বনি-৫

৭

ফ্রান্সের পর শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল বেলজিয়াম, আটক ১০৭

৮

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

৯

ভোট লুটের অভিযোগ, কেঁদে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুন কবীরের

১০

ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না: প্রধানমন্ত্রী

১১

ইস্টার্ন রিফাইনারির জন্য কেনা হবে ১৪ লাখ টন ক্রুড অয়েল

১২

এয়ারবাসের কাছ থেকে ১০ উড়োজাহাজ কেনার চুক্তি করল বিমান

১৩

নিত্যপণ্যের যোগসাজশমূলক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের পরামর্শ সংসদীয় কমিটির

১৪

আংটি পরানোর প্রথা কবে শুরু হলো

১৫

অণুর ডান–বাম রহস্য সমাধান করে রসায়নে নোবেল

১৬

আসামি মুঠোফোন ব্যবহার করতেন না, পাঁচ বছর পর যেভাবে পুলিশের জালে ধরা পড়লেন

১৭

২০৩৪ সালে আমরা কেমন অর্থনীতি চাই

১৮

‘আই হ্যাভ আ প্ল্যান’ গান নিয়ে তাসরিফ খানের জিডি করার ঘোষণা

১৯

এক সেঞ্চুরিতে ১৮ ধাপ এগোলেন আইয়ার, বোলিংয়ে শীর্ষস্থান খোয়ালেন আবরার

২০