১২ সেপ্টেম্বর ২০২৬, ৪:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সিডনিতে জেমস, দেখা হতেই রূপম বললেন ‘জয় গুরু’

সিডনিতে পৌঁছেছেন নগরবাউলখ্যাত রক তারকা জেমস। আগামীকাল শনিবার নরওয়েস্ট কনভেনশন সেন্টারে পশ্চিমবঙ্গের জনপ্রিয় ব্যান্ড ‘ফসিলস’-এর সঙ্গে একই মঞ্চে গান পরিবেশন করবেন তিনি। দুই বাংলার জনপ্রিয় দুই রক ব্যান্ডের এই আয়োজন ঘিরে অস্ট্রেলিয়াপ্রবাসী শ্রোতাদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

সিডনিতে পৌঁছানোর পর জেমসের সঙ্গে দেখা করেন ফসিলসের প্রধান কণ্ঠশিল্পী রূপম ইসলাম। শুক্রবার বেলা ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের আলাপচারিতার একটি ভিডিও প্রকাশ করেন রূপম। সঙ্গে লেখেন, ‘জয় রক এবং জয় গুরু! আবার দেখা হলো। গানও হবে। সিডনি—আসছ তো সবাই?’

ভিডিওতে দেখা যায়, জেমসকে সামনে পেয়েই উচ্ছ্বসিত হয়ে ওঠেন রূপম। তাঁকে ‘মহাগুরু’ সম্বোধন করে বলেন, ‘জেমস ভাই, আপনার পাশে এসে দাঁড়ানো থেকে শুরু করে একসঙ্গে কনসার্ট করা—সবটুকুই আমার জন্য একদম অন্য রকম এক অনুভূতি।’ রূপমের ভাষায়, নিজের সুরের শক্তিতে প্রজন্মের পর প্রজন্ম বাংলা ভাষাভাষী শ্রোতাকে এক বন্ধনে বেঁধে রেখেছেন জেমস।

আলাপের এক পর্যায়ে প্রায় দুই দশক আগের স্মৃতিতে ফিরে যান রূপম। ২০০৭ সালের ‘ঢাকা রক ফেস্ট’–এ প্রথম জেমসের সঙ্গে দেখা হয়েছিল তাঁর। জেমসের দেওয়া পুরোনো একটি প্রতিশ্রুতিও মনে করিয়ে দেন তিনি। ঢাকায় গেলে নিজের গাড়িতে তাঁকে শহর ঘুরিয়ে দেখাবেন—জেমসের সেই প্রতিশ্রুতি এখনো অপূর্ণ। এবার অবশ্য কথা রাখার আশ্বাস দেন জেমস। জানান, ঢাকায় যাওয়ার অপেক্ষা করতে হবে না; সময় পেলে সিডনিতেই দুজন ঘুরতে বের হবেন।

জেমস সহজে হাসেন না—সংগীতাঙ্গনে প্রচলিত এমন ধারণা নিয়েও রসিকতা করেন রূপম। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘ইন্ডাস্ট্রিতে প্রচলিত ধারণা যে “মহাগুরু” সহজে হাসেন না। অথচ আজ আমাকে দেখে তাঁর হাসি থামতেই চাইছে না—এটাও তো একটা রেকর্ড!’

সিডনির দর্শকদের উদ্দেশে প্রথম আলোকে জেমস বলেন, প্রবাসের এই শহরের বাঙালিরা বরাবরই বাংলা গানের দারুণ অনুরাগী। এবারও তাঁদের পছন্দ ও ভালোবাসাকে প্রাধান্য দিয়ে মঞ্চে সেরা পরিবেশনা উপহার দিতে পুরোপুরি প্রস্তুত নগরবাউল।

আয়োজক প্রতিষ্ঠান বেঙ্গলি সিনে ক্লাব জানিয়েছে, এবারই প্রথম নরওয়েস্ট কনভেনশন সেন্টারের মতো আন্তর্জাতিক মানের মিলনায়তনে দুই বাংলার জনপ্রিয় দুই ব্যান্ডকে এক মঞ্চে আনা হচ্ছে। আগামীকাল স্থানীয় সময় সন্ধ্যায় শুরু হবে কনসার্ট। জেমসের সিডনিতে পৌঁছানোর খবর এবং রূপমের সঙ্গে তাঁর আলাপচারিতার ভিডিও ছড়িয়ে পড়ার পর আয়োজনটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে। টিকিট সংগ্রহেও ভালো সাড়া পাওয়া যাচ্ছে। এর আগে গত মাসে একই মিলনায়তনে গান পরিবেশন করেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা।

বর্তমানে দেশে ও দেশের বাইরে নিয়মিত কনসার্ট নিয়ে ব্যস্ত জেমস। ২০২৪ সালে ভারতে আয়োজিত ‘পুজোওয়ালাদের গান’ শিরোনামের কনসার্টেও জেমস ও রূপমকে একই মঞ্চে গান পরিবেশন করতে দেখা গিয়েছিল। এবার সিডনির মঞ্চে আবার এক হচ্ছেন দুই বাংলার এই দুই রক তারকা।

Source: https://www.prothomalo.com/entertainment/song/tzxmmch5rb

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাজেকে টানা সাত দিন ধরে অবরোধ, বিপাকে কৃষক ও গাড়িচালকেরা

১

হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

২

গাজায় নিজের সেনাসন্তান নিহত হওয়াতেই কি রাজনীতিতে আগ্রহী হয়ে ওঠেন আইজেনকট

৩

দুর্নীতি-হয়রানির অভিযোগে ভূমি অফিসে তালা দেওয়ার হুঁশিয়ারি বিএনপি নেতা জাহেদ চৌধুরীর

৪

গুলশান-বনানীর পাঠকদের হাতের নাগালে বইয়ের সম্ভার

৫

অ্যান্ডারসনকে ‘অসম্মান’ করেছে ল্যাঙ্কশায়ার

৬

যে সঞ্চয়পত্র সবাই কিনতে পারেন

৭

সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর

৮

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, এমপির আত্মীয়স্বজন পেয়েছেন ডিলারশিপ

৯

এখনই কেন দূরে তাকাচ্ছেন না নাজমুল

১০

হাতে ব্যালন ডি’অর, মাথায় ব্যবসার বুদ্ধি—যেভাবে দুই ভুবনের ‘রাজা’ কেইন

১১

পদুচেরি উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, পূর্ব ভারতে ভারী বৃষ্টি

১২

বাসায় ঢুকে দম্পতিকে মারধর ও কুপিয়ে জখমের অভিযোগ, মামলা নেয়নি পুলিশ

১৩

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন জাপানের প্রধানমন্ত্রী

১৪

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন জাপানের প্রধানমন্ত্রী

১৫

ইসরায়েলের নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট

১৬

ইসরায়েলের নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট

১৭

নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার দুজন কারাগারে

১৮

নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার দুজন কারাগারে

১৯

বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদ, যন্ত্রাংশ ও দুটি গাড়ি নিয়ে গেলেন শেকৃবির শিক্ষার্থীরা

২০