১২ সেপ্টেম্বর ২০২৬, ৩:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ডায়ানার সেই ‘প্রতিশোধের পোশাক’ নিলামে তোলা হচ্ছে

১৯৯৪ সালের সেপ্টেম্বরের এক সন্ধ্যা। প্রিন্সেস ডায়ানা পরেছিলেন কালো রঙের পোশাক। শরীরের সঙ্গে আঁটসাঁট, কাঁধখোলা ছোটখাটো ওই পোশাকের নকশা ছিল দারুণ। বিশেষ এক কারণে পোশাকটি আলাদা একটি নামও পেয়েছিল, ‘রিভেঞ্জ ড্রেস’ বা ‘প্রতিশোধের পোশাক’। চলতি বছরের শেষের দিকে পোশাকটি বিক্রির জন্য নিলামে তোলা হচ্ছে।ডায়ানা ছিলেন যুক্তরাজ্যের প্রিন্সেস অব ওয়েলস। ১৯৯৭ সালের ৩১ আগস্ট প্যারিসে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। ডায়ানার স্বামী ছিলেন প্রিন্স চার্লস, বর্তমানে তিনি যুক্তরাজ্যের রাজা। তাঁর কারণেই ওই পোশাকের নাম হয়েছিল ‘রিভেঞ্জ ড্রেস’। কারণ, যে সন্ধ্যায় ডায়ানা পোশাকটি পরেছিলেন, সেদিনই চার্লস তাঁর পরকীয়ার বিষয়টি টেলিভিশনে প্রকাশ করতে যাচ্ছিলেন।.আগামী ডিসেম্বরে পোশাকটি নিলামে তুলবে খ্যাতনামা নিলামকারী প্রতিষ্ঠান সদবি’স। চলতি মাসে সেটি লন্ডনে প্রদর্শন করা হবে। তারপর একে একে নেওয়া হবে হংকং, জেনেভা ও নিউইয়র্কে। সবশেষে নিউইয়র্কে নিলাম অনুষ্ঠিত হবে। পোশাকটির আনুমানিক দাম ধরা হচ্ছে ১ লাখ ১০ হাজার থেকে ২ লাখ ২০ হাজার পাউন্ড (১ কোটি ৮৩ লাখ থেকে ৩ কোটি ৬৭ হাজার টাকা)। রিভেঞ্জ ড্রেস নিয়ে মানুষের আগ্রহ অবশ্য নতুন নয়। সে কারণে আগেও একবার পোশাকটি বিক্রি হয়েছিল। সেটি ১৯৯৭ সালের কথা, ডায়ানা তখন বেঁচে ছিলেন। পোশাকটি বিক্রির অর্থ ডায়ানা দান করে দিয়েছিলেন। সেবার এর দাম উঠেছিল ৩৯ হাজার ৯৮ পাউন্ড, এখনকার দিনে তা ১ লাখ পাউন্ডের সমান। যে পরিবার পোশাকটি কিনেছিল, তাদের কাছেই এত দিন সেটি ছিল।.রিভেঞ্জ ড্রেসের নকশা করেছিলেন ক্রিস্টিনা স্ট্যামবোলিয়ান। ২০২২ সালে এক সাক্ষাৎকারে ক্রিস্টিনা বলেছিলেন, সেদিন সন্ধ্যায় ডায়ানার একটি সাদা গাউন পরার কথা ছিল। তবে তিনি স্বামীর ওপর খুবই রেগে ছিলেন। তাই শেষ পর্যন্ত সাদা গাউন বাদ দিয়ে কালো পোশাক পরেছিলেন। উজ্জ্বল লাল নেইল পলিশও ব্যবহার করেছিলেন। এমনটা আগে কখনোই তাঁকে করতে দেখা যায়নি।আসলে ডায়ানা ছিলেন খুবই ফ্যাশনসচেতন। মৃত্যুর ৩০ বছর পরও পোশাকপরিচ্ছদ নিয়ে তাঁর রুচিবোধ নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে রয়েছে। ২০১৩ সালে জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী রিয়ানা ফ্যাশনবিষয়ক সাময়িকী গ্লামারকে বলেছিলেন, তাঁর প্রতিটি সাজই ছিল দুর্দান্ত। পোশাক বেছে নেওয়ার ক্ষেত্রে তিনি ছিলেন একজন গ্যাংস্টার।

Source: https://www.prothomalo.com/world/europe/te9g8cmsev

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির

এল ম্যাগাজিনের কভার গার্ল থেকে গ্ল্যামার নিয়ে নতুন বিতর্কে দিশা পাটানি

সেপ্টেম্বর-অক্টোবরে ডেঙ্গুর শঙ্কা, এডিস নিয়ন্ত্রণে করণীয় কী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তবিভাগ ফুটবল খেলায় দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

প্রার্থিতা জানান দিতে কয়েক শ মোটরসাইকেল নিয়ে শোডাউন, তিন হাজার মানুষের ভূরিভোজ

ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ওয়াও মার্কেট।

ইরানের স্কুলে যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধাপরাধের শামিল, বলছে জাতিসংঘ

পারিবারিক কলহের জেরে ছেলেকে হত্যার অভিযোগ, মা আটক

মোহাম্মদপুরে চাপাতি দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

অদৃশ্য জীবাণু, দৃশ্যমান অবদান: মাইক্রোবায়োলজিস্টদের গল্প

১০

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হবেন জ্যেষ্ঠতার ভিত্তিতে

১১

বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ও শ্রমভিসা বন্ধ করল লাওস

১২

আদালতে চুক্তিপত্র দেখিয়ে জামিন, পরে বেরিয়ে এল জালিয়াতির তথ্য

১৩

নেপাল–তিব্বতের প্রাণঘাতী বন্যার পেছনে জলবায়ু সংকট, ধারণা গবেষকদের

১৪

যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা—আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু

১৫

ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা নেওয়ার ঘটনায় এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি

১৬

যৌন হয়রানি প্রতিরোধে সমন্বিত আইন প্রয়োজন

১৭

পাহাড়ে বাহারি ফুল

১৮

গ্রাহকবান্ধব সুদের হার ও দ্রুত অনুমোদন সুবিধা

১৯

যুদ্ধাপরাধের দায়ে কসোভোর সাবেক প্রেসিডেন্ট হাশিম থাচির ২৫ বছরের কারাদণ্ড

২০