১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল, কিন্তু…

ইন্টার মায়ামি ২ : ২ ন্যাশভিললিওনেল মেসি তাঁর কাজটা আজও করলেন। ইন্টার মায়ামি যে দুটি গোল করেছে, দুটোতেই তাঁর অবদান। তিনি নিজে একটি গোল করেছেন, সেটিও ছিল নজরকাড়া। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন। কিন্তু তাতে কী! এরপরও ইন্টার মায়ামি আজও জয় পেল না। মেজর লিগ সকারের ম্যাচে মায়ামির নু স্টেডিয়ামে পয়েন্ট তালিকার শীর্ষ দল ন্যাশভিলের সঙ্গে ২-২ গোলে ড্র করেছেন মেসিরা।ম্যাচের ৬২ মিনিটে মেসি গোলটি করেছেন রদ্রিগো ডি পলের পাস থেকে। মেসির এই গোল মায়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেয়। কিন্তু যোগ করা সময়ে (৯১ মিনিট) গোল করে ন্যাশভিলকে সমতায় ফেরান ইংলিশ স্ট্রাইকার স্যাম সারিজ। ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর ন্যাশভিলের বিপক্ষে মেসির গোল এখন ১৭টি। সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ১৪ ম্যাচ।.বাংলাদেশ সময় আজ সকালে হওয়া ম্যাচে অবশ্য মেসির আরও গোল পাওয়ার সুযোগ ছিল। ৫০ মিনিটে তাঁর একটি শট ক্রসবারের নিচের অংশে লেগে ফিরে আসে। ৭৮ মিনিটে আরেকটি শট লাগে পোস্টে। আর ম্যাচের শেষ দিকে মেসির একটি শট ন্যাশভিলের ডিফেন্ডার জেইসন পালাসিওস মাথা দিয়ে ক্লিয়ার করেন। এরপরই সারিজের গোলে সমতায় ফেরে ন্যাশভিল। এ ছাড়া মেসি দ্বিতীয়ার্ধে সহজ সুযোগও নষ্ট করেছেন।.ম্যাচের শুরুতেই অবশ্য এগিয়ে যায় ন্যাশভিল। চতুর্থ মিনিটে অফসাইড ফাঁদ এড়িয়ে গোল করেন সারিজ। মায়ামি সমতায় ফেরে ম্যাচের ১৯ মিনিটে, সেখানেও ভূমিকা ছিল মেসির। মায়ামির অধিনায়ক মেসির নেওয়া বাঁকানো কর্নার কিক ন্যাশভিলের ডিফেন্ডার রিড বেকার হোয়াইটিংয়ের মাথায় লাগে। তাতে বলটি দিক পরিবর্তন করে নিজেদের জালে জড়ায়।.অ্যানফিল্ড লিভারপুলের ঘরের মাঠ, না পরের মাঠ.এবারের এমএলএস মৌসুমে ঘরের মাঠে এগিয়ে থেকেও ১১ পয়েন্ট হারিয়েছে মায়ামি। এই তালিকায় তাদের ওপরে আছে শুধু নিউইয়র্ক সিটি ও মন্ট্রিয়েল। লিড ধরে রাখতে না পারাই মেসিদের সবচেয়ে বেশি ভোগাচ্ছে।.ইস্টার্ন কনফারেন্সে ন্যাশভিলের সঙ্গে এখনো তাদের পয়েন্টের পার্থক্য ৯, হাতে ম্যাচ আছে ৯টি। এই মৌসুমে ন্যাশভিলের বিপক্ষে চার ম্যাচ খেলেও একটিতেও জিততে পারেনি মায়ামি। মৌসুমের শুরুতে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ থেকেও মায়ামিকে বিদায় করেছিল ন্যাশভিল।.হ্যাটট্রিকের ‘মাস্তানি’তে মেসির রেকর্ড মাস্তানতুয়োনোর

Source: https://www.prothomalo.com/sports/football/odf7rxwrqn

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিধান পরিষদ নির্বাচন বিজেপি ও কংগ্রেসকে চিন্তায় ফেলে দিল

১

সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে আগারগাঁওয়ে সড়ক অবরোধ শেকৃবির শিক্ষার্থীদের

২

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে চাকরি, পদ ১১

৩

দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা

৪

রাষ্ট্র যখন তার স্রষ্টাদের সম্মান জানাতে সংকটে পড়ে

৫

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

৬

আলভারেজ না পাজ—আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার

৭

ছিনতাইকারীর কবলে এক রাত

৮

মা-বাবাকে নামাজের দাওয়াত যেভাবে দেবেন

৯

আরব দলগুলোর রেকর্ড সাফল্যের পর ‘ভোট চুরির’ অভিযোগ নেতানিয়াহুর দলের

১০

নির্যাতনের কথা জানাতে গভীর রাতে বাবাকে ভিডিও কল, সংযোগ বিচ্ছিন্ন, বাসায় গিয়ে পেলেন মৃত্যুর খবর

১১

নেতানিয়াহুকে সরাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের ডাক গোলানের

১২

বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক

১৩

পুলিশে সরাসরি এসআই নিয়োগ হবে ৪ হাজার, ৪০০-৫০০ এএসপি নিতে হবে বিশেষ বিসিএস

১৪

ইরানে স্বর্ণপামজয়ী নির্মাতাকে পাঁচ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

১৫

নির্বাচনের আগের দিন বিএনপি ও জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

১৬

চার জুটির চার রকম প্রেম, তিন নতুন মুখের অভিষেক

১৭

বেশি বেতনে চীনে চাকরির প্রলোভন, পাচারের জন্য আটকে রেখে ১২ নারীকে নির্যাতন

১৮

ইসরায়েলে ভোট গণনা: নাটকীয়তা বাড়ছে

১৯

ইসির পরীক্ষা হবে আগামীকাল: ১১–দলীয় ঐক্য

২০