১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নটর ডেম কলেজে ভর্তি পরীক্ষার ফল, উত্তীর্ণদের মৌখিক পরীক্ষায় যা যা আনতে হবে

নটর ডেম কলেজের একাদশ শ্রেণিতে ভর্তির লিখিত পরীক্ষার ফলাফল গতকাল রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় কলেজের ওয়েবসাইটে (ndc.edu.bd) প্রকাশ করা হয়েছে। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) উত্তীর্ণরা ভর্তি আবেদনের রোল নম্বর অনুযায়ী মৌখিক পরীক্ষায় অংশ নেবে।এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলঅ হয়েছে, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তিচ্ছু প্রার্থীদের এসএসসি পরীক্ষার জিপিএ ও ভর্তির লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের ভর্তি আবেদনের রোল নম্বর অনুযায়ী বিজ্ঞপ্তির সময়সূচি অনুসারে নির্দিষ্ট কক্ষে উপস্থিত থাকতে বলা হচ্ছে। পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে কলেজ গেটে উপস্থিত থাকতে হবে। এসএসসিতে প্রাপ্ত জিপিএ, ভর্তির লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রমানুসারে চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীত করা হবে। মনোনীতদের এ তালিকা আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার মধ্যে কলেজ ওয়েবসাইটে প্রকাশ করা হবে।.৩ মাস ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ বিনা মূল্যে, দিনে ভাতা ২০০, করুন আবেদন .২ লাখ টাকার আইটি স্কলারশিপ, ডিগ্রি যা-ই হোক আবেদনের আছে সুযোগ.১. ভর্তি আবেদনের প্রবেশপত্র;২. এসএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড;৩. এসএসসি মূল প্রবেশপত্র;৪. এসএসসি পরীক্ষার ট্রান্সক্রিপ্ট/মার্কশীটের ইন্টারনেট প্রিন্ট কপি ও সহশিক্ষা কার্যক্রমের সনদ (যদি থাকে)।তবে মোবাইল ফোন ও যে কোনো ইলেকট্রনিকস ডিভাইস নিয়ে নটর ডেম কলেজ ক্যাম্পাসে মৌখিক পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের প্রবেশ নিষিদ্ধ বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।গত ১০ সেপ্টেম্বর প্রথম দিনে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের আবেদনকারীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরদিন শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়েছে।*ফলাফলসহ বিস্তারিত দেখুন এখানে

Source: https://www.prothomalo.com/education/examination/0netzaq0xv

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রহ্মপুত্রের বুকেই তৈরি হচ্ছে খেলার মাঠ, প্রতিবাদ পরিবেশকর্মীদের

১

ঘরোয়াভাবে কাবিন হয়েছিল, বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল ডিসেম্বর-জানুয়ারিতে, তার আগেই বর্ষার মৃত্যু

২

গবেষণার তথ্য: ফেসবুক ও মেসেঞ্জারে নারীর প্রতি সহিংসতা বেশি

৩

পাকিস্তান সরকার ইমরান খানকে হত্যার চেষ্টা করছে: ছেলে সুলাইমানের অভিযোগ

৪

২০ বছর পর সার্জেন্ট পদে ৮৪ ও এসআই পদে ১৬২ জন যোগ দিচ্ছেন

৫

বাল্যবিবাহ ও সাইবার বুলিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন বন্ধুরা

৬

বিদায়, জান্থি!

৭

জলবায়ু অর্থায়ন প্রয়োজনের তুলনায় সামান্য

৮

বিধান পরিষদ নির্বাচন বিজেপি ও কংগ্রেসকে চিন্তায় ফেলে দিল

৯

সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে আগারগাঁওয়ে সড়ক অবরোধ শেকৃবির শিক্ষার্থীদের

১০

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে চাকরি, পদ ১১

১১

দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা

১২

রাষ্ট্র যখন তার স্রষ্টাদের সম্মান জানাতে সংকটে পড়ে

১৩

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

১৪

আলভারেজ না পাজ—আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার

১৫

ছিনতাইকারীর কবলে এক রাত

১৬

মা-বাবাকে নামাজের দাওয়াত যেভাবে দেবেন

১৭

আরব দলগুলোর রেকর্ড সাফল্যের পর ‘ভোট চুরির’ অভিযোগ নেতানিয়াহুর দলের

১৮

নির্যাতনের কথা জানাতে গভীর রাতে বাবাকে ভিডিও কল, সংযোগ বিচ্ছিন্ন, বাসায় গিয়ে পেলেন মৃত্যুর খবর

১৯

নেতানিয়াহুকে সরাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের ডাক গোলানের

২০