১৫ সেপ্টেম্বর ২০২৬, ৫:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাত আসামিকে মৃত্যুদণ্ডের রায়ে জুলাই শহীদ পরিবারের সন্তুষ্টি প্রকাশ

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন জুলাই শহীদ পরিবার ও আন্দোলনকারীরা।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ আজ মঙ্গলবার ওবায়দুল কাদের ছাড়াও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান, নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে মৃত্যুদণ্ড দিয়েছেন। দণ্ডিত সাত আসামির সবাই পলাতক।.রায় ঘোষণার সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২–এ উপস্থিত ছিলেন জুলাই শহীদ মেহেরুন্নেসা তানহার বাবা মোশারফ হোসেন। রায় ঘোষণার পর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে তিনি সাংবাদিকদের বলেন, রায়ে তিনি সন্তুষ্ট। রায়ে পাঁচ আসামির সম্পত্তির অর্ধেক জুলাই শহীদ ও আহত ব্যক্তিদের দেওয়ার জন্য বলা হয়েছে। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাধ্যমে নয়, জুলাই ফাউন্ডেশনের মাধ্যমে যেন তা জুলাই শহীদ ও আহত ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয়। দণ্ডিত পলাতক আসামিদের গ্রেপ্তার করে মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার দাবিও জানান মোশারফ হোসেন।.এই মামলায় সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহিন সরকার। রায় ঘোষণার পর তিনি ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সব আসামিকে মৃত্যুদণ্ড দিয়ে ঘোষিত রায়কে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেন মাহিন সরকার। রায়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এই রায়ের পরিপূর্ণ বাস্তবায়ন হলেই কেবল তাঁদের আকাঙ্ক্ষা মিটবে। তাঁরা মনে করেন, আদালতের নির্দেশনা অতি দ্রুত সরকারের মাধ্যমে বাস্তবায়িত হবে। দণ্ডিত ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে অতি দ্রুত এই রায় কার্যকর করা হবে।.ওবায়দুল কাদের, নাছিম, আরাফাত ও নিখিলের কী কী সম্পত্তি, মূল্য কত.রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সারও এই মামলায় সাক্ষী দিয়েছেন। রায় ঘোষণার সময় তিনি ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। রায়ে সন্তোষ প্রকাশ করে সাংবাদিকদের তিনি বলেন, জুলাই গণ–অভ্যুত্থানে যাঁরা নিহত হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন; এই রায় তাঁদের আত্মাকে সন্তুষ্টি দেবে।

Source: https://www.prothomalo.com/bangladesh/h33cq8udtw

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালিকদের সুবিধাই কি সরকারের অগ্রাধিকার

১

দৃশ্যশিল্পে শব্দের শরীর

২

জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হবেন

৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় গান, কবিতা ও নৃত্যের ছন্দে নবান্ন উৎসব

৪

জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে বড় হার

৫

যুক্তরাজ্যে কেন শুধু এনসিপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ করছেন আ.লীগের নেতা-কর্মীরা

৬

ডিসেম্বর ঘিরে বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ

৭

প্রায় দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, এক দিনে নিষ্পত্তি তিনটি

৮

মিরপুরে বাসে আগুন, আটক ২

৯

কুমিল্লায় ‘ভালো মেয়র’ খোঁজা নিয়ে এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ

১০

আন্দোলনরতদের দাবিদাওয়া নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় বসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

১১

সরকারি ক্রয়ে যোগ্যতার শর্ত শিথিল করে বিল পাস, স্বজনপ্রীতির সুযোগ দেখছেন বিরোধীরা

১২

বাসদ–মার্ক্সবাদীর ১৩ সদস্যের কমিটি, নতুন সাধারণ সম্পাদক মাসুদ রানা

১৩

‘আমি হয়তো আর জীবিত ফিরব না’: নিজের ও স্ত্রীর চিকিৎসা চেয়ে শীর্ষ বিচারপতিদের কাছে ইমরানের খোলা চিঠি

১৪

‘এক টাকাও চাঁদা দেব না, মানুষ টাকা দিয়ে খারাপ করেছে’, বললেন ক্ষুব্ধ ব্যবসায়ী

১৫

উত্তরা বাংলাদেশ ক্লাবে মাসের পর মাস হাউজি-জুয়ার আসর!

১৬

আন্তর্জাতিক সম্মেলন: জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিতের তাগিদ

১৭

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ পার

১৮

মজুরি বোর্ডের সভা হঠাৎ স্থগিত হলো কেন

১৯

পাওয়ার বাংলাদেশ এক্সপোতে তিনটি বৈশ্বিক এনার্জি ব্র্যান্ড দেখাল এসিআই

২০