১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৯৩

দেশে আরও সাত ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। ডেঙ্গু নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৩ জন। এ হিসাব মঙ্গলবার সকাল আটটা থেকে আগের ২৪ ঘণ্টার। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃত সাতজনের মধ্যে চারজন নারী ও তিনজন পুরুষ। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৩৬-৪০ বছর বয়সের মধ্যে দুজন এবং ২১-২৫, ৩১-৩৫, ৫১-৫৫, ৫৬-৬০ ও ৭১-৭৫ বছর বয়সের মধ্যে একজন করে মারা গেছেন।.নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ১ হাজার ৪ জন পুরুষ এবং ৫৮৯ জন নারী। তাঁদের মধ্যে সর্বোচ্চ ২৫৩ জন ২১-২৫ বছর বয়সী। বিভাগ ও সিটি করপোরেশনভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকা বিভাগের (ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন ছাড়া) হাসপাতালগুলোতে সবচেয়ে বেশি ৩৮৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এর পরেই আছে খুলনা বিভাগ, ২৯০ জন। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭১, চট্টগ্রাম বিভাগে ১৬৫, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩২, বরিশালে ১৫৯, রাজশাহীতে ১৩৭, ময়মনসিংহে ৮২, রংপুরে ৬৫ এবং সিলেট বিভাগে ৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৫৫ হাজার ১৬৩ জন। এর মধ্যে পুরুষ ৩৪ হাজার ৩১১ জন (৬২ দশমিক ৫ শতাংশ) এবং নারী ২০ হাজার ৬১১ জন (৩৭ দশমিক ৫ শতাংশ)। একই সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৬৪ জনের। মৃত ব্যক্তিদের মধ্যে নারী ৮৬ জন (৫২ দশমিক ৪ শতাংশ) ও পুরুষ ৭৮ জন (৪৭ দশমিক ৬ শতাংশ)।.চলতি বছরে এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫০ হাজার ৯৪১ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৫৬৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪ হাজার ৫৮ জন ডেঙ্গু রোগী।বছরের শুরু থেকে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর মাসিক পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, আগস্ট মাসে আক্রান্তের সংখ্যা ছিল সর্বোচ্চ ২০ হাজার ৫৩৬ জন এবং মৃত্যু হয়েছিল ৪৩ জনের। সেপ্টেম্বর মাসের প্রথম ১৫ দিনেই ১৯ হাজার ৩১৭ জন আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৬৭ জনের, যা গত মাসের তুলনায় উদ্বেগজনক হারে বাড়ছে।.বিভাগওয়ারি মোট আক্রান্তের পরিসংখ্যানে দেখা যায়, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) হাসপাতালগুলোতে সর্বোচ্চ ৯ হাজার ১১২ জন রোগী ভর্তি হয়েছেন। সিটি করপোরেশনগুলোর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬ হাজার ৭০১ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬ হাজার ৩৮৩ জন রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৭ হাজার ৯২৯ জন, খুলনা বিভাগে ৮ হাজার ৯৬৩ জন এবং বরিশাল বিভাগে ৭ হাজার ৮৬৮ জন রোগী ভর্তি হয়েছেন। মৃত্যুর সংখ্যায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন শীর্ষে রয়েছে। এখানকার হাসপাতালগুলোয় এ পর্যন্ত ৫১ জন মারা গেছেন।

Source: https://www.prothomalo.com/bangladesh/wnfh62ts8c

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনানন্দের স্মরণে ভার্চ্যুয়াল পাঠচক্র

১

জীবনানন্দের স্মরণে ভার্চ্যুয়াল পাঠচক্র

২

মালয়েশিয়ায় ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে বিডি এক্সপার্ট ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬

৩

মালয়েশিয়ায় ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে বিডি এক্সপার্ট ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪

বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানতে তদন্ত কমিটি

৫

বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানতে তদন্ত কমিটি

৬

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর

৭

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর

৮

হুমকিতে বন্ধ, রাজশাহীতে পুলিশের উপস্থিতিতে খুলল সার ডিলারের দোকান

৯

হুমকিতে বন্ধ, রাজশাহীতে পুলিশের উপস্থিতিতে খুলল সার ডিলারের দোকান

১০

‘নন্দিত নরকে’: মধ্যবিত্ত পরিবারের গল্পে মানবজীবনের বেদনা

১১

‘নন্দিত নরকে’: মধ্যবিত্ত পরিবারের গল্পে মানবজীবনের বেদনা

১২

‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

যুদ্ধবিরতির পরও গাজায় জাতিগত নিধন চালিয়ে যাচ্ছে ইসরায়েল: জাতিসংঘের তদন্ত

১৫

জাফর ইকবাল, মাকসুদ কামালসহ পাঁচ আসামিকে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ

১৬

কী নিয়ে বিরক্ত হন দীঘি?

১৭

ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’, এর অর্থ কী

১৮

অভিষেকের দুর্দান্ত সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে টি–টুয়েন্টি শেখাল ভারত

১৯

অভিষেকের দুর্দান্ত সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে টি–টুয়েন্টি শেখাল ভারত

২০