১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নিজ নিজ ক্ষেত্রে সফল তাঁরা

বিশ্বের ১৮৫টি দেশ ভ্রমণ করেছেন নাজমুন নাহার। অন্য দেশগুলোতেও তিনি বাংলাদেশের পতাকা তুলে ধরতে চান। আনজুমান আরা সেনাবাহিনীতে চিকিৎসক ছিলেন ৩০ বছর। বর্তমানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে কাজ করছেন। অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসি খানের ছেলে না হয়ে তিন মেয়ে হওয়ায় আত্মীয়রা কথা বলাই প্রায় বন্ধ করে দিয়েছিলেন। সেই তিন মেয়েই এখন যুক্তরাষ্ট্রে চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত আছেন।নাজমুন নাহার, আনজুমান আরা, ফেরদৌসি খানসহ বিভিন্ন ক্ষেত্রে সফল এমন নারীদের সম্মাননা দিয়েছে ‘সম্পূর্ণা বাংলাদেশ’ নামের বেসরকারি প্রতিষ্ঠান। আজ বুধবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রতিষ্ঠানটির চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে ‘ফিনা সম্পূর্ণা অ্যাওয়ার্ড ২০২৬’ শিরোনামের এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজীবন সম্মাননা পেয়েছেন চিত্রনায়িকা নূতন। তবে তিনি এবং সম্মাননাপ্রাপ্ত সংগীতশিল্পী সাজিয়া সুলতানা ও ক্রিকেটার ফারজানা হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।.সম্মাননাপ্রাপ্ত অন্য নারীরা হলেন সাংবাদিকতায় প্রথম আলোর বিশেষ প্রতিবেদক মানসুরা হোসাইন, নাট্য অভিনয়ের জন্য সাফা কবির, রন্ধনশিল্পে রহিমা সুলতানা, আইনজীবী হিসেবে দোলা রহমান, উপস্থাপনায় রুহানি সালসাবিল, নৃত্যে ফারহানা চৌধুরী, মডেল হিসেবে তৌহিদা তাসনিম ও ইনফ্লুয়েন্সার বারিশা হক।অনুষ্ঠানে জানানো হয়েছে, ‘সম্পূর্ণা বাংলাদেশ’ ৮০ জন নারী উদ্যোক্তা নিয়ে ২০২২ সালে যাত্রা শুরু করে। ওই বছর থেকেই সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনের নারী উদ্যোক্তাদের সম্মাননা দেওয়ার পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা নারীদেরও সম্মাননা দেওয়া হচ্ছে। সম্মাননাপ্রাপ্তদের ক্রেস্ট ও ফুল দেওয়া হয়।.অনুষ্ঠানের প্রধান অতিথি নারীনেত্রী খুশী কবির সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সফল নারীদের কাজকে স্বীকৃতি দেওয়া হলে তা দেখে অন্য নারীরাও অনুপ্রাণিত হবেন। তিনি সন্তান লালনপালনসহ ঘরের কাজের যে অর্থনৈতিক মূল্য আছে, তা জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিতে গুরুত্ব দেন।খুশী কবির বলেন, নারী-পুরুষ কেউ কারও প্রতিপক্ষ নয়। নারী নির্যাতনসহ বিভিন্ন বিষয়ে পুরুষের মনমানসিকতা পরিবর্তন না হলে সমাজ পরিবর্তন হবে না।.অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সুব্রত দে জানান, পুরুষ হয়ে কেন নারীদের নিয়ে কাজ করতে চাচ্ছেন, তা নিয়ে শুরুতে অনেকে ট্রল করত। তাঁর মতে, নারীদের সংগ্রামে পুরুষেরা পাশে থাকলে নারীদের চলার পথটা অনেক সহজ হয়। তিনি নারীদের ক্ষমতায়নের বিষয়টিতে গুরুত্ব দেন।অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সভাপতি স্বর্ণলতা দেবনাথ ও সাধারণ সম্পাদক তাহমিনা আহমেদ বক্তব্য দেন। সম্মাননাপ্রাপ্তরা তাঁদের চলার পথের সংগ্রামের পাশাপাশি সফলতার গল্পগুলো বলেন।

Source: https://www.prothomalo.com/bangladesh/capital/9j8u27k81e

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ বছর পর সার্জেন্ট পদে ৮৪ ও এসআই পদে ১৬২ জন যোগ দিচ্ছেন

১

বাল্যবিবাহ ও সাইবার বুলিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন বন্ধুরা

২

বিদায়, জান্থি!

৩

জলবায়ু অর্থায়ন প্রয়োজনের তুলনায় সামান্য

৪

বিধান পরিষদ নির্বাচন বিজেপি ও কংগ্রেসকে চিন্তায় ফেলে দিল

৫

সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে আগারগাঁওয়ে সড়ক অবরোধ শেকৃবির শিক্ষার্থীদের

৬

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে চাকরি, পদ ১১

৭

দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা

৮

রাষ্ট্র যখন তার স্রষ্টাদের সম্মান জানাতে সংকটে পড়ে

৯

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

১০

আলভারেজ না পাজ—আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার

১১

ছিনতাইকারীর কবলে এক রাত

১২

মা-বাবাকে নামাজের দাওয়াত যেভাবে দেবেন

১৩

আরব দলগুলোর রেকর্ড সাফল্যের পর ‘ভোট চুরির’ অভিযোগ নেতানিয়াহুর দলের

১৪

নির্যাতনের কথা জানাতে গভীর রাতে বাবাকে ভিডিও কল, সংযোগ বিচ্ছিন্ন, বাসায় গিয়ে পেলেন মৃত্যুর খবর

১৫

নেতানিয়াহুকে সরাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের ডাক গোলানের

১৬

বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক

১৭

পুলিশে সরাসরি এসআই নিয়োগ হবে ৪ হাজার, ৪০০-৫০০ এএসপি নিতে হবে বিশেষ বিসিএস

১৮

ইরানে স্বর্ণপামজয়ী নির্মাতাকে পাঁচ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

১৯

নির্বাচনের আগের দিন বিএনপি ও জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

২০