১৮ সেপ্টেম্বর ২০২৬, ২:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কাজী নজরুল ইসলামের নোবেল পুরস্কার পাওয়া উচিত ছিল: দীনেশ ত্রিবেদী

কবি কাজী নজরুল ইসলামের নোবেল পুরস্কার পাওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, ‘উনি (কাজী নজরুল ইসলাম) একজন মহাপুরুষ। এ ধরনের লোক, এ ধরনের মহাপুরুষ পৃথিবীতে খুবই কম এসেছেন। উনি সব সময় আমাদের মনে থাকবেন। সত্যি বলতে গেলে, কাজী নজরুল ইসলামের নোবেল পুরস্কার পাওয়া উচিত ছিল।’বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ছায়ানট অডিটোরিয়ামে আয়োজিত ‘নজরুলসন্ধ্যা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন দীনেশ ত্রিবেদী। ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র (আইজিসিসি) গান, কবিতা ও নৃত্য পরিবেশনায় এ অনুষ্ঠানের আয়োজন করে।.অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। নিতাই রায় চৌধুরী বলেন, ‘আমাদের সবাইকে নজরুলের আদর্শ ধারণ করতে হবে। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য এটা খুব জরুরি। চমৎকার এ আয়োজনের জন্য ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের প্রতি কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশ ও ভারত দুই দেশের মাঝে সাংস্কৃতিক এ বন্ধন আজীবন অক্ষুণ্ন থাকুক।’মন্ত্রী আরও বলেন, ‘নজরুলকে শুধু বিদ্রোহী কবি হিসেবে বর্ণনা করে শেষ করা যাবে না। তিনি একই সঙ্গে প্রেম ও সাম্যের কবি। তাঁর সৃষ্টিতে সাধারণ মানুষের কথা, মানবতা ও সাম্যের বার্তা রয়েছে।’.অনুষ্ঠানে নজরুলসংগীত পরিবেশন করেন বিশিষ্ট নজরুলসংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা। তাঁর কণ্ঠে শোনা যায় ‘সন্ধ্যা গোধূলি লগনে কে’, ‘মোর প্রথম মনের মুকুল’, ‘আজ যে রাজাধিরাজ’, ‘শিউলিতলায় ভোরবেলায়’, ‘দূর দ্বীপবাসিনী’ ও ‘গোধূলির রঙ ছড়ালে কে গো’। এর পাশাপাশি তিনি একটি শ্যামাসংগীতও পরিবেশন করেন।আয়োজনে নজরুলের কবিতার অংশবিশেষ আবৃত্তি করেন জয়ন্ত চট্টোপাধ্যায়। কবিতা পাঠের বিরতিতে নৃত্যশিল্পী সামিনা হোসেন প্রেমা ও তাঁর দল ‘ভাবনা’ নজরুলের গানের সঙ্গে মনোজ্ঞ নৃত্য পরিবেশন করে। গান, আবৃত্তি ও নৃত্যের নান্দনিক সমন্বয়ে সাজানো হয় পুরো আয়োজন।নজরুলের গান, কবিতা ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে জাতীয় কবির সৃষ্টির বহুমাত্রিকতাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করার মাধ্যমে শেষ হয় এই বিশেষ আয়োজন।

Source: https://www.prothomalo.com/bangladesh/r4z2laql9x

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাবিনে দেনমোহর বাড়িয়ে লেখা: ইসলামের বিধান কী

ভূমি অফিসে কর্মকর্তাদের প্রকৃত উপস্থিতি নিশ্চিত করতে জিও ফেন্সিং চালু করেছে মন্ত্রণালয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোনের তার চুরি, আসামি রঞ্জন চন্দ্রের জামিন

কাজী নজরুল ইসলামের নোবেল পুরস্কার পাওয়া উচিত ছিল: দীনেশ ত্রিবেদী

তিন অভিনেতার পর এবার পরিচালকের সঙ্গে অভিনেত্রীর চতুর্থ সম্পর্ক

ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

জেলা জজ বা সমপর্যায়ের ৪০ জনসহ ৯৯ বিচারককে বদলি-পদায়ন

সমালোচনার মুখে ‘অচেনা’ তিন প্রবাসীকে উপদেষ্টা করার সিদ্ধান্ত স্থগিত

সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির

এল ম্যাগাজিনের কভার গার্ল থেকে গ্ল্যামার নিয়ে নতুন বিতর্কে দিশা পাটানি

১০

সেপ্টেম্বর-অক্টোবরে ডেঙ্গুর শঙ্কা, এডিস নিয়ন্ত্রণে করণীয় কী

১১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তবিভাগ ফুটবল খেলায় দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

১২

প্রার্থিতা জানান দিতে কয়েক শ মোটরসাইকেল নিয়ে শোডাউন, তিন হাজার মানুষের ভূরিভোজ

১৩

ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ওয়াও মার্কেট।

১৪

ইরানের স্কুলে যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধাপরাধের শামিল, বলছে জাতিসংঘ

১৫

পারিবারিক কলহের জেরে ছেলেকে হত্যার অভিযোগ, মা আটক

১৬

মোহাম্মদপুরে চাপাতি দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

১৭

অদৃশ্য জীবাণু, দৃশ্যমান অবদান: মাইক্রোবায়োলজিস্টদের গল্প

১৮

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হবেন জ্যেষ্ঠতার ভিত্তিতে

১৯

বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ও শ্রমভিসা বন্ধ করল লাওস

২০